এক্সপ্লোর

Aditya-L1 Mission: পৃথিবীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আরও দূরে সরে গেল সৌরযান Aditya-L1

ISRO: সৌরযান Aditya L-1-এর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে দেশবাসীকে সোশ্যাল মিডিয়ায় অবগত করায় ISRO. শনিবার সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় সৌরযান Aditya L-1-র বর্তমান অবস্থান নিয়ে আপডেট প্রকাশ করা হয়।

নয়াদিল্লি: ধীরে ধীরে সূর্যের দিকে এগিয়ে চলেছে ভারতের সৌরযান Aditya L-1. পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO শনিবার এই খবর জানিয়েছে। বলা হয়েছে, 'স্ফিয়ার অফ আর্থস ইনফ্লুয়েন্স'-এর বাইরে চলে গিয়েছে সৌরযান Aditya L-1. পৃথিবীর নিয়ন্ত্রণ থেকে ৯.২ লক্ষ কিলোমিটার দূরে সরে গিয়েছে সেটি।- (Aditya-L1 Mission)

সৌরযান Aditya L-1-এর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে দেশবাসীকে সোশ্যাল মিডিয়ায় অবগত করায় ISRO. শনিবার সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় সৌরযান Aditya L-1-র বর্তমান অবস্থান নিয়ে আপডেট প্রকাশ করা হয়। লেখা হয়, 'Aditya L-1- পৃথিবী থেকে ৯.২ লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে সৌরযানটি, সফল ভাবে পৃথিবীর স্ফিয়ার অফ আর্থস ইনফ্লুয়েন্স-এর বাইরে চলে গিয়েছে।  আপাতত সূর্য এবং পৃথিবীর মধ্যেকার ল্য়াগরেঞ্জ পয়েন্টের দিকে এগোচ্ছে'। (ISRO)

ISRO আরও জানিয়েছে, এই নিয়ে পর পর দ্বিতীয় বার পৃথিবীর 'স্ফিয়ার অফ আর্থস ইনফ্লুয়েন্স'-এর বাইরে সফল ভাবে মহাকাশযান পাঠাতে সক্ষম হল ISRO. এর আগে মঙ্গলগ্রহকে প্রদক্ষিণ করতে যখন 'মঙ্গলযান' পাঠানো হয়েছিল, সেবার সাফল্য় মিলেছিল। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় 'স্ফিয়ার অফ আর্থস ইনফ্লুয়েন্স' হল, গোলাকার কোও মহাজাগতিক বস্তুর বাইরের বৃত্তাকার অঞ্চল, যার উপর মহাজাগতিক বস্তুটির নিয়ন্ত্রণ থাকে, প্রদক্ষণরত বস্তুটির উপর মহাজাগতিক বস্তুটির অভিকর্ষ শক্তি অনুভূত হয়। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ শক্তি প্রভাবিত অঞ্চলের বাইরে চলে গিয়েছে সৌরযান Aditya L-1.

আরও পড়ুন: Zealandia: দেহ ফুঁড়ে জন্ম প্রশান্ত মহাসাগরের, প্রায় ৪০০ বছরের অন্তরালপর্ব, অবশেষে অষ্টম মহাদেশের নাগাল মিলল

Aditya L-1 ভারতের প্রথম সৌরযান। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরের, সূর্য এবং পৃথিবীর মধ্যেকার ল্যাগ্রেঞ্জ পয়েন্ট (L1) থেকে সূর্যের উপর চালাবে সৌরযান Aditya L-1. গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে Aditya-L1 সৌরযানের উৎক্ষেপণ হয়। মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণের ফলে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকেই বলে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে মহাকাশযানের পার্কিং স্পটও বলা হয়। কারণ সেখানে কম জ্বালানি খরচ করে, মহাজাগতিক কর্মকাণ্ডের উপর নির্বিঘ্নে নজরদারি চালানো যায়। 

সূর্যের যে আলোকমণ্ডল, অর্থাৎ চাকতির আকারে যে আলোর ছটা দেখা যায়, সেখানকার তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সৌরস্পৃষ্ঠের চেয়েও বেশি তাপমাত্রা সূর্যের এই বহিরাবরণের। এর কার্যকারণও অত্যন্ত জটিল। তবে সহজ ভাবে বুঝতে গেলে মোমবাতির সঙ্গে তুলনা করা যেতে পারে। মোমবাতির শিখার কাছে গেলে যেমন গরম অনুভূত হয়, দূরে গেলে আবার স্বাভাবিক বোধ হয়, খনিকটা তেমনই। ব্রহ্মাণ্ড, পৃথিবী, গ্রহ, উপগ্রহগুলি কী ভাবে সূর্যের দ্বার প্রভাবিত, এই আলোকমণ্ডলের মাত্রাতিরিক্ত তাপমাত্রার নেপথ্যকারণই বা কী, তা পর্যবেক্ষণ করবে Aditya-L1 সৌরযান।

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget