এক্সপ্লোর

Aditya-L1 Mission: লক্ষ্যের পথে আরও একধাপ, ফের একবার কক্ষপথ বদলে এগিয়ে গেল ISRO র সৌরযান

ISRO: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা X প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছে এখন আদিত্য এল ওয়ান রয়েছে 256 km x 121973 km অরবিটে।

বেঙ্গালুরু : সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর চতুর্থ বার কক্ষ বদল করল ভারতের প্রথম সৌরযান আদিত্য L1।  ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দেয় আদিত্য এল ওয়ান। তারপর থেকে এই নিয়ে চারবার কক্ষপথ বদল হল। 

এখন কোথায় আদিত্য?

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা X প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছে এখন আদিত্য এল ওয়ান রয়েছে 256 km x 121973 km অরবিটে। পৃথিবী থেকে রওনা দেওয়ার পর উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে আদিত্য। ঠিক যেমন ভাবে চন্দ্রযান ৩ বারবার কক্ষপথ পরিবর্তন করতে করতে নিজের লক্ষে এগিয়ে যাচ্ছিল, ঠিক তেমনই আদিত্যও বারবার কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে লক্ষের দিকে এগিয়ে চলেছে। 

ISRO সূত্রে জানানো হয়েছে, চতুর্থবার আদিত্য এল ওয়ানের কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। এই কক্ষ-বদলের সময় পৃথিবীর বুকে মহাকাশ গবেষণা সংস্থার বিভিন্ন কেন্দ্র থেকে সৌরযানের উপর নজর রাখা হয়েছিল। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে আদিত্য L1 এর উপর নজর রাখা হয়।

এখন পৃথিবী থেকে সব থেকে কম ২৫৬ কিমি এবং সব থেকে বেশি ১ লক্ষ ২১ হাজার ৯৭৩ কিমি উপবৃত্তাকার পথে ঘুরছে মহাকাশযানটি ( new orbit attained is 256 km x 121973 km)। এরপর ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ ফের সূর্যযানের কক্ষপথ বদল ( Trans-Lagragean Point 1 Insertion (TL1I) )করা হবে।  

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে Aditya-L1 সৌরযানের উৎক্ষেপণ হয়। ১২৫ দিন পর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1-এ পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণের ফলে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকেই বলে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে মহাকাশযানের পার্কিং স্পটও বলা হয়। কারণ সেখানে কম জ্বালানি খরচ করে, মহাজাগতিক কর্মকাণ্ডের উপর নির্বিঘ্নে নজরদরি চালানো যায়। ISRO জানিয়েছে, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 থেকে কোনও রকম বাধা-বিঘ্ন ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করা সম্ভব।                          

সেরা শিরোনাম

Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget