এক্সপ্লোর

Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা-কানাডা সীমান্ত, আট ঘণ্টায় ৮০টি আফটারশক? বাড়ছে উদ্বেগ

Alaska-Canada Border Earthquake: ভূমিকম্পের পর কমপক্ষে ২০টি আফটারশক অনুভূত হয় আলাস্কায়।

নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা ও কানাডার মধ্যবর্তী সীমান্ত অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.০। আলাস্কার স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সকাল ১১টা বেজে ৪১ মিনিটে মাটি কেঁপে ওঠে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না মিললেও, জানা গিয়েছে ভূমিকম্পের পর কমপক্ষে ২০টি আফটারশক অনুভূত হয় আলাস্কায়। (Alaska-Canada Border Earthquake)

US Geological Survey জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আলাস্কার জুনৌ থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্সের ইউকন থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে। কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি ইউকন একটি রুক্ষ, বন্ধুর পার্বত্য অঞ্চল। অল্প সংখ্যক মানুষ বাস করেন সেখানে। দেওয়ালের তাক থেকে, দেওয়াল থেকে জিনিপত্র পড়ে যেতে দেখেছেন বাসিন্দারা। তবে বাড়িঘর ধুলোয় মিশে যাওয়ার মতো কিছু ঘটেনি। (Earthquake News)

ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের পর কমপক্ষে ২০টি আফটারশক অনুভূত হয়েছে বলেও খবর। তবে তীব্র ভূমিকম্পু এবং পর পর আফটারশক অনুভূত হলেও, এখনও পর্যন্ত ওয়েস্ট কোস্ট বা উপকূল অঞ্চলগুলিতে সুনামি সতর্কতা জারি করেনি পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হওয়া স্বাভাবিক ঘটনা। তবে মূল ভূমিকম্পের তুলনায়, পরবর্তী কম্পনগুলির তীব্রতা তুলনামূলক মৃদু হয়। কয়েক দিন ধরে তো বটেই, কয়েক মাস বা বেশ কয়েক বছর পরও আফটারশক অনুভূত হতে পারে। ভূমিকম্পের সময় চ্যুতিরেখায় অসমান অবস্থানের সৃষ্টি হলে, পরবর্তীতে তা স্বাভাবিক হওয়ার সময়ও কম্পন অনুভূত হয়। 

আলাস্কা আর্থকোয়েক সেন্টারের ডিরেক্টর অফ অপারেশন্স অস্টিন হল্যান্ড জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের খবর নেই তাঁদের কাছে। তেমন ক্ষয়ক্ষতিও হয়নি। তবে ভূমিকম্প তীব্র ছিল বলে মেনে নিয়েছেন তিনিও। এত তীব্র ভূমিকম্প নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অস্টিন। তাঁর যুক্তি, এবার যে জায়গায় থেকে কম্পন ছড়িয়েছে, সেখানে তেমন কোনও বড় চ্যুতিরেখা নেই। তাই তীব্রতা ৭.০ তীব্রতায় ভূমিকম্প হতে পারে বলে কল্পনাতেও ছিল না। এর পর কমপক্ষে ২০টি আফটারশক অনুভূত হয়, যার মধ্য়ে কোনও কোনওটির তীব্রতা ছিল ৫.০। আগামী দিনেও ফের মাটি কাঁপতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন, ভূমিকম্প পরবর্তী আট ঘণ্টায় কমপক্ষে ৮০টি আফটারশক অনুভূত হয়েছে সেখানে।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget