এক্সপ্লোর

Chandra Grahan 2026: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তবর্ণ ধারণ করবে চাঁদ, দোলের রাতে আকাশেও রংয়ের খেলা

Total Lunar Eclipse: পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝে অবস্থান করে, সেই সময় পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চন্দ্রপৃষ্ঠের উপর।

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আগামী ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অর্থাৎ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যাবে উপগ্রহ চাঁদ। দোলের উৎসবে এবার রাতে এমনই মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে গোটা বিশ্ব। (Total Lunar Eclipse)

পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝে অবস্থান করে, সেই সময় পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চন্দ্রপৃষ্ঠের উপর। আংশিক এবং পূর্ণগ্রাস গ্রহণ, দু’ক্ষেতেই এমনটা ঘটে। তবে মানুষের চোখে তা ধরা পড়ে একেবারে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে। এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণই হতে চলেছে। আগামী ৩ মার্চ দুপুর ৩টে বেজে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে সন্ধে ৬টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত। সবচেয়ে ভাল ভাবে গ্রহণ দেখা যাবে সন্ধে ৬টা বেজে ২৬ মিনিটে। (Lunar Eclipse Facts)

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের একেবারের অন্দরের অংশও যখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে। ২ মার্চ ঠিক এমনটিই ঘটতে চলেছে। রাতের আকাশে চন্দ্রোদয় ঘটবে। কিন্তু পৃথিবীর ছায়ায় আবৃত থাকবে চাঁদ। এই সময় চাঁদ পুরোপুরি গায়েব হয়ে যাবে না। বরং তামাটে বা রক্তবর্ণ ধারণ করবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই Blood Moon বা রক্তবর্ণ চাঁদ হিসেবেও পরিচিত।

কিন্তু কেন রক্তবর্ণ ধারণ করে চাঁদ? এর নেপথ্যকারণ হল Rayleigh Scattering. পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী যেহেতু সূর্য এবং চাঁদের মাঝে থাকে, তাই সূর্যালোক সরাসরি চাঁদের উপর গিয়ে পড়ে না। বরং পৃথিবীর বায়ুমণ্ডল স্বল্পদৈর্ঘ্যের নীল ও বেগুনি আলো বিচ্ছুরিত করে। এমন পরিস্থিতিতে তুলনামূলক দীর্ঘতরঙ্গদৈর্ঘের লাল এবং কমলা আলো প্রতিসরিত হয়ে চন্দ্রপৃষ্ঠে পড়ে। এই কারণেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদকে তামাটে বা রক্তিম দেখায়। 

পৃথিবীর বায়ুমণ্ডলে ওই সময় ধুলো এবং মেঘ কেমনথাকে, তার উপরই নির্ভর করবে কতটা রক্তবর্ণ দেখাবে চাঁদকে। পৃথিবী যেহেতু চাঁদের থেকে আকারে বড়, তাই গ্রহণ একঘণ্টারও বেশি স্থায়ী হতে পারে। 

অন্য দিকে, আংশিক চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ সরলরেখায় থাকে না। চাঁদের কিছুটা অংশে পৃথিবীর ছায়া পড়ে। পৃথিবী থেকে মনে হয়, চাঁদের গায়ে যেন কেউ কামড় বসিয়েছে। চাঁদের যে অংশ ছায়ায় ঢাকা পড়ে, তা একেবারে নিকষ কালো অন্ধকারে ঢেকে যায়। বাকি অংশ উজ্জ্বল থাকে। তবে পূর্ণগ্রাস হোক বা আংশিক, দুই গ্রহণই খালি চোখে দেখা যায় পৃথিবী থেকে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget