এক্সপ্লোর

Skydiving Through Sun: সূর্যের সামনে ভাসছে মানুষ, ফ্রেমবন্দি অতিবাস্তব মুহূর্ত, নিমেষে ভাইরাল

Viral Photo: কিছু মুহূর্ত জীবনে একবারই আসে।

নয়াদিল্লি: একনজরে অতিবাস্তব মুহূর্ত ছাড়া অন্য কিছু মনে হবে না। কিন্তু পরমুহূর্তেই রীতিমতো চমকে উঠতে হয়। একেবারে কাছ থেকে সূর্য ও মানুষকে এক ফ্রেমে ধরে এভাবেই সাড়া ফেলে দিলেন এক জ্যোতির্বিজ্ঞানী তথা চিত্রগ্রাহক। আক্ষরিক অর্থেই ছবি তোলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন তিনি। AI-এর সাহায্য ছাড়াই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। (Viral Photo)

কিছু মুহূর্ত জীবনে একবারই আসে। অ্যারিজোনার জ্যোতির্বিজ্ঞানী তথা চিত্রগ্রাহক অ্যান্ড্রু ম্যাকার্থি-র গোটা পৃথিবীকে  সেই মুহূর্তের সাক্ষী করলেন তিনি। পৃথিবীর প্রাণশক্তির ধারক ও বাহক, সূর্যের সঙ্গে মানুষকে একফ্রেমে বন্দি করলেন তিনি। আর তাতেই এক নিমেষে জাদুকর হয়ে উঠলেন। (Skydiving Through Sun)

যে ছবি পৃথিবীর সর্বত্র সাড়া ফেলে দিয়েছে, সেটি একঝলকে আসল বলে মনেই হবে না। AI দিয়ে তৈরি বা তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা মনে হতে পারে। কিন্তু কারও বানানো নয়, নিজের ক্যামেরায় অতিবাস্তব মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন অ্যান্ড্রু। কী করে এই অসাধ্যসাধন করলেন তিনি? তাও খোলসা করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gabriel C. Brown (@blackgryph0n)

অ্যান্ড্রু জানিয়েছেন, রীতিমতো অঙ্ক কষে, পরিকল্পনা করে এগোতে হয়েছে তাঁকে। মরুভূমিতে স্পেশালাইজ়ড টেলিস্কোপ বসিয়ে রেখেছিলেন, যাতে সূর্যকে হাইড্রোজেন আলফা আলোয় ধরতে পারেন। এতে সূর্যপৃষ্ঠের আসল রূপ স্পষ্ট হয়ে ধরা দেয়। অন্য দিকে, নিজের বন্ধু গেব্রিয়েল ব্রাউনকে স্কাইডাইভিংয়ে পাঠান তিনি। 

গেব্রিয়েল নিজে ইউটিউবার, পাশাপাশি, স্কাইডাইভিংয়ের নেশা রয়েছে। অ্যান্ড্রুর পরিকল্পনায় শামিল হতে সময় লাগেনি তাঁর। হালকা ওজনের একটি বিমান নিয়ে আকাশে ওড়েন। তার পর নির্দিষ্ট উচ্চতায় গিয়ে পজিশন নেন। নীচ থেকে অ্যান্ড্রু তাঁকে লাফ দিতে বলেন শূন্যে। সেই মতো লাফ দেন গেব্রিয়েল। একেবারে নিখুঁত ভাবে সেই মুহূর্ত ফ্রেমবন্দি করেন অ্যান্ড্রু, যাতে ‘আগ্নেয় কুসমু’রূপী সূর্যের সামনে কার্যত ভেসে থাকেত দেখা যায় গেব্রিয়েলকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrew McCarthy (@cosmic_background)

ছবি দেখে যদি নকল মনে হয়, তার জন্য ভিডিও ফুটেজও তুলে ধরেছেন অ্যান্ড্রু, যাতে বিমান থেকে গেব্রিয়েলকে লাফিয়ে পড়তে দেখা গিয়েছে। এত নিখুঁত ছবি তুলেছেন অ্যান্ড্রু যে সূর্যপৃষ্ঠের চালচিত্র পরিষ্কার ফুটে উঠেছে। লেলিহান সৌরশিখা, তার ফুটন্ত রূপ ধরা পড়েছে ফ্রেমে। 

ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। অ্যান্ড্রুর কথায়, “এই বোধহয় প্রথম এমন ছবি তোলা হল।” ব্যতিক্রমী ফোটোগ্রাফার হিসেবেই পরিচিত অ্যান্ড্রু। মহাজগতের ছবি তোলায় বেশ হাতযশও রয়েছে তাঁর। এর আগে, সৌরশিখা এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনের ছবি তুলে সাড়া ফেলে দিয়েছিলেন।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget