এক্সপ্লোর

Science News:পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে এই মহাজাগতিক বস্তুকে, জানেন কে সে?

Comet Tsuchinshan ATLAS:মোটে কয়েক মাসের অপেক্ষা। বিজ্ঞানীদের পূর্বাভাস, 'তুকিনশান-অ্যাটলাস' নামে একটি ধুমকেতু যে গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, তাতে অক্টোবরেই তাকে খালি চোখে  দেখতে পারবেন পৃথিবীবাসী। 

কলকাতা: মহাকাশ নিয়ে উৎসাহীদের জন্য দারুণ খবর! ধুমকেতু-দর্শন হতে পারে খালি চোখেই। মোটে কয়েক মাসের অপেক্ষা। বিজ্ঞানীদের পূর্বাভাস, 'তুকিনশান-অ্যাটলাস' ( Comet Tsuchinshan ATLAS) নামে একটি ধুমকেতু যে গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, তাতে অক্টোবরেই তাকে খালি চোখে  দেখতে পারবেন পৃথিবীবাসী। 

বিশদ...
'তুকিনশান-অ্যাটলাস'-র আর একটি পরিচয় 'C/2023 A3'। এই মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে রয়েছে সে। এখন তাকে দেখতে হলে শক্তিশালী টেলিস্কোপ প্রয়োজন। তবে তাকে নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের যে পূর্বাভাস, তা মিলে গেলে সে-ই হতে চলে 'কমেট অফ দ্য ইয়ার।' আপাতত বিজ্ঞানীরা সেই রকম পূর্বাভাসই দিচ্ছেন। আর কী জানা গেল? জ্যোতির্বিজ্ঞানীদের মতে, রাতের আকাশে শুক্রের মতো উজ্জ্বল হয়ে উঠবে 'তুকিনশান-অ্যাটলাস'। আমাদের সৌর-পরিবারের 'Oort Cloud' অংশ থেকে এর উৎপত্তি, আরও দাবি বিজ্ঞানীদের। এটিই লক্ষ লক্ষ ধূমকেতুর আঁতুরঘর, দাবি বিশেষজ্ঞদের। 

আর যা...
গত বছর ফেব্রুয়ারি মাসে, ধূমকেতুটি দক্ষিণ আফ্রিকার 'Asteroid Terrestrial-impact Last Alert System' টেলিস্কোপ এবং চিনের তুকিনশান অবর্জাভেটরি যৌথভাবে আবিষ্কার করে। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, ২০২৪ সালের ১০ অক্টোবর সূর্যের সবথেকে কাছাকাছি থাকবে এই ধূমকেতু। সেই সময়ই পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে তাকে দেখা যাবে। তবে দক্ষিণ গোলার্ধের বাসিন্দাদের হতাশ হওয়ার কারণ নেই। সূর্যাস্তের একটু পরই সেখান থেকেও ধূমকেতুটি দেখতে পাবেন দক্ষিণ গোলার্ধের বাসিন্দারা। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে তার ঔজ্জ্বল্য কমতে শুরু করবে। আপাতত যতটুকু নজরে এসেছে, তাতে ধূমকেতুটির নিউক্লিয়াস বোঝা যাচ্ছে। তবে তার 'tail' অংশটির আকারে পরিবর্তনশীল। বিজ্ঞানীদের ব্যাখ্যা, সূর্য, পৃথিবী এবং ধূমকেতুটির নিজস্ব জ্যামিতিক সম্পর্ক বদলে যাওয়াতেই এই আকারের পরিবর্তন। 

ধূমকেতু কী?
কিন্তু যে মহাজাগতিক বস্তু নিয়ে এত হইচই, সেই ধূমকেতু কাকে বলে? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'-র ব্যাখ্যা, ধূমকেতু আসলে কোনও সৌর পরিবারের এক ধরনের অবশিষ্টাংশ। ধুলো, পাথর এবং বরফকুচি দিয়ে তৈরি। সাধারণভাবে ঠান্ডা, জমাটবাঁধা। কয়েক কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার চওড়া হতে পারে এগুলি। তবে কোনও ধূমকেতু সূর্যের যত কাছে এগোতে থাকে, ততই উত্তপ্ত হয়ে গ্যাস এবং ধুলো উদগীরণ করতে শুরু করে। সেই উদগীরণ ধূমকেতুর চোখধাঁধানো ঔজ্জ্বল্যের মূল ব্যাখ্যা। কখনও সখনও এটি কোনও কোনও গ্রহের থেকেও বড় হতে পারে।

 

আরও পড়ুন:অরণ্যের অজানা অধ্যায়, মেঘালয়ের জঙ্গলে নতুন প্রজাতির পতঙ্গ আবিষ্কার বাঙালি পতঙ্গবিদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget