এক্সপ্লোর

Cicada Butterfly : অরণ্যের অজানা অধ্যায়, মেঘালয়ের জঙ্গলে নতুন প্রজাতির পতঙ্গ আবিষ্কার বাঙালি পতঙ্গবিদের

Environment News : মেঘালয়ের জঙ্গল এই ঘণ্টিপোকার নিবাস, যা স্থানীয় সংস্কৃতির অংশ। কিন্তু বনজ সম্পদের ধ্বংসের কারণে এরা অস্তিত্ব সংকটে।

কলকাতা : ভারতের জীববৈচিত্র বরাবরই বিজ্ঞানীদের কাছে বিস্ময়ের। সেই বিস্ময়ে আরেক নতুন চমক। উত্তর-পূর্বের কুয়াশাঘেরা অরণ্যে, নতুন এক প্রজাতির পতঙ্গ আবিষ্কার করলেন বাঙালি গবেষক। 
 
মেঘালয়ের রী ভোই জেলার একটুকরো জঙ্গল। গারো পাহাড় ঘেঁষা সেই অরণ্যেই মিলেছে এই নতুন প্রজাতির খোঁজ। চোখ ধাঁধানো তার ডানার কারুকাজ। দীর্ঘদিন ধরে মেঘালয়ের জঙ্গলে গবেষণা করছেন গবেষক বিবেক সরকার। জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন কয়েকবছর আগে এই পতঙ্গের তিনি দেখা পান, তখনও ভাবতে পারেননি, যে এই আবিষ্কার ভারতে জীববৈচিত্র গবেষণার নতুন অধ্যায় খুলে দেবে। বিবেকের পর, এই পতঙ্গটিকে আরেক জায়গায় দেখতে পান আরেকজন গবেষকও। দীর্ঘসময় ধরে পর্যবেক্ষণের পর, সম্প্রতি তাঁরা বুঝতে পারেন যে, চেনাজানা কোনও প্রজাতির সঙ্গে এই পতঙ্গের কোনও মিল নেই। ভারতে এই পতঙ্গের উপস্থিতি আগে কোনওদিন দেখা যায়নি।  তবে এই ধরণের পতঙ্গের উপস্থিতি আগেও লক্ষ্য করা গেছে। একটানা ঘণ্টাধ্বনির মতো শব্দ করতে পারে এই পতঙ্গ। তাই উত্তরবঙ্গে এদের 'ঘণ্টিপোকা' বলে ডাকেন স্থানীয়রা। এবার এই গোষ্ঠীরই নতুন সদস্যের খোঁজ মিলল মেঘালয়ের জঙ্গলে।

Cicada Butterfly : অরণ্যের অজানা অধ্যায়, মেঘালয়ের জঙ্গলে নতুন প্রজাতির পতঙ্গ আবিষ্কার বাঙালি পতঙ্গবিদের
 
ডানায় রঙবাহারের জন্য, এই গোষ্ঠীর পতঙ্গদের ডাকা হয় 'বাটারফ্লাই সিকাডা' নামে।  নতুন এই পতঙ্গের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে, 'বেকোয়ার্টিনা বাইকালার '। একই পতঙ্গের দুরকম রূপ আবিষ্কার করেছেন গবেষকরা। তাঁর নতুন আবিষ্কারে উচ্ছ্বসিত কোচবিহারের বাসিন্দা বিবেক। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, "উত্তর-পূর্বের জঙ্গল সবসময়ই আমাদের অবাক করে। জঙ্গলের কোনও বাঁকে যে কোন রহস্য লুকিয়ে রয়েছে, সেটা কেউ জানে না। এই নতুন প্রজাতির আবিষ্কার আমাদের বিবর্তনের এক অজানা গল্প বলে। হয়তো ভবিষ্যতে এর থেকে উঠে আসবে আরও চমকে দেওয়া তথ্য।"  
 
Cicada Butterfly : অরণ্যের অজানা অধ্যায়, মেঘালয়ের জঙ্গলে নতুন প্রজাতির পতঙ্গ আবিষ্কার বাঙালি পতঙ্গবিদের
 
মেঘালয়ের জঙ্গলে বাস করে ঘণ্টিপোকা বা সিকাডাদের অজস্র প্রজাতি। স্থানীয়দের সংস্কৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সিকাডাদের মায়াবি শব্দ। কিন্তু দ্রুতহারে জঙ্গল ধ্বংসের কারণে বিপন্নতার মুখে দাঁড়িয়ে তারা। নতুন এই আবিষ্কার অরণ্য সংরক্ষণে সহায়ক হবে বলে গবেষকদের আশা। দ্রুত এই এলাকায় আরও বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো উচিত বলে মনে করেন তাঁরা। মেঘালয়ের জঙ্গলে রাতের পর রাত ঘুরে সিকাডাদের শব্দ রেকর্ড করেছেন বিবেক। তাঁর কথায়, "প্রকৃতির এই অর্কেস্ট্রা বেজে চলেছে লক্ষ লক্ষ বছর ধরে। এখন আমাদের ওপর নির্ভর করছে, যে এই সুরে ভবিষ্যত প্রজন্মও যাতে আচ্ছন্ন হতে পারে, সে জন্য সচেতন হওয়া।"
Cicada Butterfly : অরণ্যের অজানা অধ্যায়, মেঘালয়ের জঙ্গলে নতুন প্রজাতির পতঙ্গ আবিষ্কার বাঙালি পতঙ্গবিদের
 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget