এক্সপ্লোর

Bangladesh Signs Artemis Accords: মহাকাশ গবেষণায় বড় পদক্ষেপ বাংলাদেশের, NASA-র সঙ্গে Artemis চুক্তিতে সই করল ঢাকা

Artemis Accords: বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের সচিব আশরফউদ্দিন দেশের হয়ে ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ঢাকা: আমেরিকার সঙ্গে এবার মহাকাশ অভিযান চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ। চাঁদের মাটিতে উপনিবেশ গড়ার লক্ষ্য়ে Artemis Mission নিয়ে ব্যস্ত আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. পরবর্তীতে মঙ্গলের মাটিতেও উপনিবেশ স্থাপনের লক্ষ্য রয়েছে। সেই অভিযানের অংশ হতে আমেরিকার সঙ্গে চুক্তিস্বাক্ষর করল ঢাকা। (Bangladesh Signs Artemis Accords)

বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের সচিব আশরফউদ্দিন দেশের হয়ে ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরাকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেন, “আর্টেমিস চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, যা আগামী দিনে NASA এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের বোঝাপড়াকে উন্নততর করে তুলবে। এই চুক্তিস্বাক্ষর করে মুক্ত, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করল বাংলাদেশ।” (Artemis Accords)

এখনও পর্যন্ত ৫০টির বেশি দেশ NASA-র সঙ্গে Artemis চুক্তিতে স্বাক্ষর করেছে। মহাকাশ অভিযানে এই প্রথম সুনির্দিষ্ট নির্দেশিকা পাওয়া গেল, যাতে মহাকাশ অভিযান হয় নিরাপদ এবং ঝুঁকিহীন। মহাকাশ অভিযানে যাতে জাতির কল্যাণ প্রাধান্য পায়, সেই লক্ষ্যেই চুক্তি। ২০২৩ সালেই Artemis চুক্তিতে স্বাক্ষর করে ভারত। পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাশূন্যেও আমেরিকার সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় ভারত। এই চুক্তির অন্তর্ভুক্ত হওয়ার অর্থ, চন্দ্রাভিযান সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রযুক্তি থেকে অন্যান্য সম্পদ, সবকিছু সদস্য দেশগুলির সঙ্গে ভাগ করে নেবে NASA। 

Artemis চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক মাসে বেনজির টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে দেশের মানুষকে। শেখ হাসিনা সরকারের পতন থেকে ইউনূসের আগমন, তার পরও দীর্ঘ সময় ধরে চলা অচলাবস্থার জেরে আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। ফলে এই চুক্তি দেশের বিজ্ঞান মনস্ক মানুষকে আশা জোগাচ্ছে। 

NASA-র ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেত্রো বলেন, “বাংলাদেশ চুক্তির অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আপ্লুত। ভবিষ্যতের মহাকাশ অভিযানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চাঁদ পেরিয়ে, মহাশূন্যের গভীরে শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদি অভিযানের লক্ষ্যেই এই চুক্তি। একসঙ্গে কাজ করতে আগ্রহী আমরা, পরস্পরের থেকে শিখতে আগ্রহী। বাংলাদেশের প্রতিভা এবে দূরদৃষ্টি মানব সভ্যতাকে মহাকাশ গবেষণার দুনিয়ায় আরও এগিয়ে নিয়ে যাবে।”

Artemis চুক্তির দ্বারা বাংলাদেশ উপকৃতও হবে। NASA-র থেকে প্রযুক্তিগত সহায়তা পেলে দেশের মহাকাশ গবেষণা সংস্থা Space Research and Remote Sensing Organization (SPARRSO) মহাকাশ থেকে নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারবে। জলবায়ুর উপর নজরদারি চালানো যাবে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা সহজতর হয়ে উঠবে আগামীতে। পাশাপাশি, NASA-র শিক্ষামূলক প্রকল্পের অংশও হতে পারবে বাংলাদেশের পড়ুয়ার। মোটা টাকার স্কলারশিপ মিলবে, সুযোগ মিলবে বিদেশে গিয়ে শিক্ষারও।

এই মুহূর্তে জাপানের JAXA, NASA এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA-র সঙ্গে পরিবেশ এবং জলবায়ু সংক্রান্ত গবেষণামূলক কাজে যুক্ত বাংলাদেশের SPARRSO. তাদের কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই নজরদারি চালানো হয়। ২০১৮ সালে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ Bangladesh Satellite 1 (Bangabandhu Satellite 1)-এর উৎক্ষেপণ হয়। তার পর Bangladesh Satellite 2-রও উৎক্ষেপণ করে SPARRSO.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget