এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: পৃথিবীতে বসেই পরিচালনা, স্বয়ংক্রিয় পদ্ধতিতে অবতরণ, গতিবিধি নির্ধারণে ISRO-র পাশে NASA-ESA

ISRO: বুধবার বিকেল ৫টা বেজে ৪৪ মিনিটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

নয়াদিল্লি: সবদিক থেকেই হাত বাঁধা ছিল, পুঁজিও ছিল স্বল্প। কিন্তু তাতে ভর করেই উড়ান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র। বুধবার মহাকাশ গবেষণার জগতে নতুন করে ইতিহাস লিখতে চলেছে তারা। চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর সেদিকেই। (Chandrayaan 3 Landing)

বুধবার বিকেল ৫টা বেজে ৪৪ মিনিটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার আগে গত দু'দিন ধরে দফায় দফায় স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ল্যান্ডার 'বিক্রমে'র। পালকের মতো তাকে চাঁদের মাটি ছোঁয়ানোই এই মুহূর্তে লক্ষ্য় ভারতীয় বিজ্ঞানীদের।

তার আগে ট্যুইট করে (অধুনা X) ISRO জানাল, সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। শুধু নির্ধারিত সময়ের অপেক্ষা চলছে। বেঙ্গালুরুর দফতরের ছবি পোস্ট করে এদিন ISRO লেখে, 'স্বয়ংক্রিয় ল্যান্ডিং সিকোয়েন্স (ALS) শুরু করতে প্রস্তুত। নির্ধারিত অবস্থানে ল্যান্ডার মডিউলটি পৌঁছনোর অপেক্ষা চলছে, ভারতীয় সময় অনুযায়ী, ৫টা বেজে ৪৪ মিনিট নাগাদ সেটি নির্ধারিত অবস্থানে পৌঁছবে। তার পর অবতরণের লক্ষ্যে ইঞ্জিন চালু করা হবে। অভিযান পরিচালনার জন্য যে দল রয়েছে, তারা প্রতি মুহূর্তে নির্দেশ দিতে থাকবেন। বিকেল ৫টা বেজে ২০ মিনিটে  MoX থেকে অভিযান পরিচালনার কার্য সরাসরি দেখানো হবে'।

আরও পড়ুন: Chandrayaan 3 Landing: গোটা দেশের আশা-প্রত্যাশা জড়িয়ে, চাঁদের বুকে অবতরণ মহাকাশযানের, সরাসরি সম্প্রচার করবে ISRO

চাঁদের মাটিতে নিরাপদে চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামানোই লক্ষ্য় ISRO-র। তাই পালকের মতো চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। এই কাজে ISRO-কে সাহায্য করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সিও (ESA)। চন্দ্রযানের ল্যান্ডার 'বিক্রমে'র গতিবিধি ট্র্যাক করতে সাহায্য করছে তারা। 

২০১৯ সালে চন্দ্রযান-২ মহাকাশযানটিকে নামানোর সময় শেষের ১৫ মিনিটই নির্ণায়কের ভূমিকা পালন করেছিল। শেষ পর্যন্ত পালকের মতো চাঁদের মাটি ছুঁতে পারেনি চন্দ্রযান-২। বরং সজোরে চাঁদের মাটিতে আছড়ে পড়ে সেটি। এবার তাই গোড়া থেকেই বাড়তি সাবধানতা অবলম্বন করা হচ্ছে।

চন্দ্রপৃষ্ঠ থেকে দূরত্ব যখন ৮০০ মিটার হবে, গতি নামিয়ে আনা হবে শূন্যে। নামার আগে জমি জরিপ করে নেবে ল্য়ান্ডার 'বিক্রম'। এর পর দূরত্ব কমে যখন ১৫০ মিটারে পৌঁছবে, চন্দ্রপৃষ্ঠের ছবি তুলবে, যা দেখে অবতরণের উপযুক্ত জায়গা বেছে নেওয়া হবে। তাতে বসানো সেন্সর চন্দ্রভূমির স্পর্শ পেলে, ল্যান্ডারের চারটি পা যখন মাটি ছোঁবে, ইঞ্জিন বন্ধ করে দেবেন বিজ্ঞানীরা। চাদের মাটিকে বলা হয় রেগোলিথ। অবতরণের পর ওই মাটি থিতিয়ে আসার জন্য অপেক্ষা করা হবে। এর পর ল্যান্ডার থেকে আলাদা হয়ে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করবে রোভার 'প্রজ্ঞান'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget