এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: গোটা দেশের আশা-প্রত্যাশা জড়িয়ে, চাঁদের বুকে অবতরণ মহাকাশযানের, সরাসরি সম্প্রচার করবে ISRO

Chandrayaan 3 Moon Landing: ISRO জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি ছুঁতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪০ কোটি ভারতীয়। দেশে বসে সরাসরি ঐতিহাসিক ওই মুহূর্তের সাক্ষী হতে পারবেন ভারতীয়রা। বিদেশ থেকেও দেখা যাবে সরাসরি সম্প্রচার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারিত হবে DD ন্যাশনাল চ্যানেলেও। (Chandrayaan 3 Landing) 

ISRO জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)

আরও পড়ুন: Chandrayaan 3 Landing LIVE: মহাকাশ গবেষণায় আজ ইতিহাস গড়ার পথে ভারত, চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩, দেখানো হবে সরাসরি

 সরাসরি চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে নজর রাখুন এই লিঙ্কগুলিতে-

ISRO-র ওয়েবসাইট-  https://www.isro.gov.in/LIVE_telecast_of_Soft_landing.html

ISRO-র ইউটিউব চ্যানেল- YouTube-https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss

DD National-এর ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/watch?v=fVq6-bn603M

ISRO-র তরফে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েে। সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ চন্দ্রযান-৩ অভিযানের গুরুত্ব তুলে ধরবেন দেশবাসীর সামনে। ভবিষ্যতে আর কী কী অভিযানের পরিকল্পনা রয়েছে তাঁদের, সেই সংক্রান্ত তথ্যও তুলে ধরবেন। এর পাশাপাশি, ডঃ এপিজে আব্দুল কালাম সেন্টারের সিইও এবং প্রতিষ্ঠাতা সৃজন পাল সিংহ, আন্তর্জাতিক স্পেস স্টেশনের প্রাক্তন কমান্ডার ক্রিস হ্যাডফিল্ডজ, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান ডুরিয়ান, যিনি এমি-ও জয় করেন, চিনিও চন্দ্রাভিযান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন সকলের সামনে। (Chandrayaan 3 Moon Landing)

গ্রাফিক্সের সাহায্যে রকেট সায়েন্স বিশদে বোঝানোও হবে সকলকে। এর পাশাপাশি, বিক্রম সারাভাইকে নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানো হবে। এপিজে আব্দুল কালামের অবদানও তুলে ধরা হবে সকলের সামনে। 

ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান' চাঁদের বুকে এক চন্দ্রদিবস অতিবাহিত করবে, পৃথিবীর হিসেবে যা ১৪ দিন। সব ঠিক থাকলে, চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget