এক্সপ্লোর

Chandrayaan 3 Mission: পালকের মতো চাঁদের মাটি ছোঁয়া লক্ষ্য, সফল হলে আমেরিকা, রাশিয়া, চিনের সঙ্গে এক আসনে ভারত

Science News: পৃথিবীর সবচেয়ে কাছে বলেই উপগ্রহ চাঁদকে ঘিরে বরাবরের কৌতূহল।

নয়াদিল্লি: পালকের মতো মাটি ছুঁতে না পারাতেই বিপত্তি ঘটেছিল গতবার। ‘চন্দ্রযান-৩’ সেই ভুল করবে না বলেই আশাবাদী ইসরো। তাই সফ্টল্যান্ডিং অর্থাৎ পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ার দিকেই তাকিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Science News). সেই লক্ষ্যপূরণে সফল হলে পালকের মতো চাঁদের মাটি ছুঁতে পারা চতুর্থ দেশ হতে পারার শিরোপা উঠবে ভারতের মাথায়। (Chandrayaan 3 Mission)

পালকের মতো চাঁদের বুকে অবতরণই লক্ষ্য ISRO-র

পৃথিবীর সবচেয়ে কাছে বলেই উপগ্রহ চাঁদকে ঘিরে বরাবরের কৌতূহল। এখনও পর্যন্ত চাঁদের মাটি ছোঁয়ার জিগির রয়েছে চরমে। এর মধ্যে আমেরিকা চাঁদে মানুষও পাঠিয়েছে। এবার ভারতের পালা চাঁদের মাটি ছোঁয়ার। তবে শুধু মাটি ছোঁয়াই নয়, পালকের মতো পা রাখা চাঁদের বুকে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘চন্দ্রযান-৩’ শুধু মাত্র কোনও অভিযান নয়, বরং গোটা দেশের স্বপ্ন বয়ে চলেছে সে।

‘চন্দ্রযান-২’ ব্যর্থ হলে, ২০২০ সালের জানুয়ারি মাসে ‘চন্দ্রযান-৩’-কে চাঁদে পাঠানোর প্রস্তুতি শুরু হয়। ২০২১ সালেই সেটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতির জন্য অভিযানের সময় পিছিয়ে যায়। শেষ মেশ, শুক্রবার শ্রীহরিকোট থেকে চাঁদের উদ্দেশে রওনা দিল 'চন্দ্রযান-৩'। চাঁদের উদ্দেশে এই নিয়ে তৃতীয় অভিযান ISRO-র। চাঁদের মাটি ছুঁতে একমাসের বেশি সময় লাগবে ‘চন্দ্রযান-৩’-র। আগামী ২৩ অগাস্ট সেটি চাঁদের মাটি ছোঁবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Chandrayaan 3: পৌঁছয় না সূর্যের আলো, চিরকালের মতো হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, চাঁদের বিপজ্জনক দক্ষিণ মেরুতেই অবতরণ করবে ‘চন্দ্রযান-৩’

'চন্দ্রযান-৩'-এ মোট তিনটি উপাদান রয়েছে, একটি ল্য়ান্ডার, একটি রোভার এবং একটি প্রোপালসন মডেল। 'চন্দ্রযান-২' মুখ থুবড়ে পড়লেও, চাঁদের কাছে তার অরবিটারটি রয়ে গিয়েছে। সেটিও ব্যবহার করবে 'চন্দ্রযান-৩'। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ল্যান্ডার 'বিক্রম'। সেখানে জলের অস্তিত্ব রয়েছে বলে ইঙ্গিত মিলেছে আগে। 

পৃথিবী থেকে সফ্টল্যান্ডিং নিয়ন্ত্রণ করবে ISRO

এই ল্যান্ডার 'বিক্রম'-কেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানোর লক্ষ্য রয়েছে ISRO-র। এর পর ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এক চন্দ্রদিবসের জন্য চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে রোভার 'প্রজ্ঞান'। এক চন্দ্রদিবস পৃথিবীর হিসেবে প্রায় ১৪ দিন। চাঁদের মাটিতে বৈজ্ঞানিক গবেষণা চালাবে 'চন্দ্রযান-৩'। তবে সবকিছুই নির্ভর করছে সফ্টল্যান্ডিংয়ের উপর, যা পৃথিবীতে বসে নিয়ন্ত্রণ করবেন ISRO-র বিজ্ঞানীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget