এক্সপ্লোর

Chandrayaan-3 Mission: প্রজ্ঞানের পর এবার চাঁদের বুকে 'ঘুমিয়ে পড়ছে' বিক্রমও, কবে জেগে উঠবে সে?

Vikram Lander:সূর্যের আলোর অপেক্ষা করতে করতে এবার ঘুম দেবে বিক্রম। এরপর সূর্যের আলো চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছলে ফের জেগে উঠবে সে।

কলকাতা: ইসরোর পরিকল্পনা মেনে চাঁদের বুকে সফলভাবে 'সফট ল্যান্ডিং' করেছে ল্যান্ডার বিক্রম। সফলভাবে তার 'কোল থেকে' নেমেছে রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে ইসরো নির্দিষ্ট কাজও সম্পন্ন করেছে সে। তবে এবার 'বিশ্রাম মোডে' রয়েছে প্রজ্ঞান। আর প্রজ্ঞানের মতোই এবার চাঁদের পৃষ্ঠে 'ঘুমিয়ে পড়তে' চলেছে ল্যান্ডার বিক্রমও। 

ইসরোর তরফে সোশাল মিডিয়া পোস্টে জানান হয়েছে, আজ ৮টায় 'স্লিপ মোড'-এ চলে যাচ্ছে বিক্রম ল্যান্ডার। তবে তার আগে আরেকটি কাজও সেরেছে সে। বিক্রমের ইঞ্জিনকে সচল করে তাকে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০ সেমি তুলে নেওয়া হয়েছে এদিন। তারপর আবার তাকে অবতরণ করানো হয়েছে আগের পজিশন থেকে ৪০ সেমি দূরে। সেই ভিডিও-ই প্রকাশ করেছে ইসরো। 

তবে এবার একটি ঘুমিয়ে নেওয়ার পালা। পৃথিবীর ১৪ দিন মানে চাঁদের একদিন। এবার শেষ হচ্ছে সেই চন্দ্রদিন। সূর্যের আলোর অপেক্ষা করতে করতে এবার ঘুম দেবে বিক্রম। এরপর সূর্যের আলো চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছলে ফের জেগে উঠবে সে। ইসরোর তরফে জানান হয়েছে, এদিন একটু ইন-সিটু এক্সপেরিমেন্ট করা হয়। ChaSTE, RAMBHA-LP এবং ILSA পে-লোড বর্তমানে নতুন লোকেশনে রয়েছে। আপাতত সেই পে-লোডগুলিকে বন্ধ রাখা হয়েছে। তবে ল্যান্ডারের রিসিভার অন থাকছে।          

প্রজ্ঞানের পাশেই এবার ঘুমিয়ে পড়ল বিক্রম। ২২ তারিখ দু'জনেরই 'ঘুম ভাঙার' কথা রয়েছে। সেই দিনেই তাকিয়ে রয়েছে ইসরো।  

এদিকে আজ যে পরীক্ষা করা হয়েছে, এর মাধ্যমে বিজ্ঞানের আরেকটি দিক উন্মোচিত হতে পারে। চাঁদের মাটিতে দ্বিতীয়বারের জন্য ল্যান্ডিং করেছে বিক্রম। ল্যান্ডারের সঙ্গে একটি hop experiment করেছে ইসরো। এতদিন সবাই ভেবেছেন চাঁদের বুকে কাজকর্ম সেরে চাঁদের মাটিতেই চিরস্থায়ী বাসা বাঁধতে হবে ল্যান্ডারকে। পেছনে ফেরার রাস্তা আর নেই। বাড়ি ফেরার কথা আর ভাবতে পারবে না ল্যান্ডার। কিন্তু এবার বোধ হয় খুব হালকা হলেও, একটা আশার আলো দেখা গেল।

আরও পড়ুন, একটু উড়ে আবার চাঁদের বুকে বিক্রম, আগামীতে মানুষ পাঠানোর ভাবনায় এক-পা এগোল ISRO?

সেরা শিরোনাম

বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
ISRO News: ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের
ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের
Mount Anak Krakatau Erupts: হঠাৎ জেগে উঠল আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাইমেঘ, ৩০০-র বেশি বিমান বাতিল, উদ্বেগ বাড়ছে ইন্দোনেশিয়ায়
হঠাৎ জেগে উঠল আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাইমেঘ, ৩০০-র বেশি বিমান বাতিল, উদ্বেগ বাড়ছে ইন্দোনেশিয়ায়
New Glenn Rocket Blast: আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল ১৬০০ কিলোমিটার দূরেও
আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল ১৬০০ কিলোমিটার দূরেও

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget