এক্সপ্লোর

Chandrayaan-3 Mission: একটু উড়ে আবার চাঁদের বুকে বিক্রম, আগামীতে মানুষ পাঠানোর ভাবনায় এক-পা এগোল ISRO?

Chandrayaan-3 Mission Update : মনে করা হচ্ছে, এটি চন্দ্রযানের ল্যান্ডারকে চাঁদের মাটি থেকে ফেরানোর কথা ভাবনার  পথে ছোট্ট একটা স্টেপ। যা সুদূর ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর ভাবনার পথেও এক-পা এগোনো গেল বলে ভাবা হচ্ছে।  

বেঙ্গালুরু: ফের একবার চাঁদের মাটিতে অবতরণ করল বিক্রম ! চমকে উঠলেন ? ভাবছেন, বিক্রম ( Vikram Lander ) সেই ২৩ অগাস্টই চাঁদের বুকে পা রেখেছে। তারপর কত কাজও সেরে ফেলেছে। একের পর এক ছবি পাঠিয়ে চমকে দিয়েছে দেশকে। তাহলে এখন আবার ল্যান্ডিংয়ের প্রশ্ন এল কোত্থেকে। 

এবার বিক্রম তাঁর মিশনের লক্ষ্যকেও ছাপিয়ে গিয়েছে, জানাল ইসরো। এবার মহাকাশ গবেষণা সংস্থা ল্যান্ডারের সঙ্গে একটি hop experiment করল। অর্থাৎ এতদিন সবাই ভেবেছেন চাঁদের বুকে কাজকর্ম সেরে চাঁদের মাটিতেই চিরস্থায়ী বাসা বাঁধতে হবে ল্যান্ডারকে। পেছনে ফেরার রাস্তা আর নেই। বাড়ি ফেরার কথা আর ভাবতে পারবে না ল্যান্ডার। কিন্তু এবার বোধ হয় খুব হালকা হলেও, একটা আশার আলো দেখা গেল। বিক্রমের ইঞ্জিনকে সচল করে তাকে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০ সেমি তুলে নেওয়া হল। তারপর আবার তাকে অবতরণ করানো হয়েছে আগের পজিশন থেকে ৪০ সেমি দূরে। সেই ভিডিও-ই প্রকাশ করেছে ইসরো। 

সবথেকে ভাল খবর হল, পুরো কাজটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর সব কাজকর্মের পর বিক্রম এখন একদম ফিট অ্যান্ড ফাইন। চাঁদের বুক থেকে একটু ওপরে তোলার সময় ChaSTE, ILSA - এই দুই ব়্যাম্পকে গুটিয়ে নেওয়া হয়। এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পর আবারও এগুলিকে সচল করা হয়েছে। 

এতে কী লাভ হল? মনে করা হচ্ছে, এটি চন্দ্রযানের ল্যান্ডারকে চাঁদের মাটি থেকে ফেরানোর কথা ভাবনার  পথে ছোট্ট একটা স্টেপ। যা সুদূর ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর ভাবনার পথেও এক-পা এগোনো গেল বলে ভাবা হচ্ছে।  

গত ২৩ অগাস্ট সফলভাবে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছিল এক চন্দ্রদিন কাজের অ্যাসাইনমেন্ট নিয়ে চাঁদে গিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। ফলে নিয়ম মেনেই 'দিন ফুরিয়ে' আসছে তাদের। প্রথমে ইসরোর তরফে জানান হয়েছিল, ল্যান্ডার ও রোভারকে ঘুম পাড়ানোর প্রক্রিয়া দু'এক দিনের মধ্যেই শুরু করা হবে। তবে শনিবার রাতেই তাঁদের এক্স-হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয় যে সেই কাজ সম্পন্ন হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget