এক্সপ্লোর

Chandrayaan 3: বেঁচে থাক মুহূর্তরা, উড়ান থেকে প্রাক-অবতরণ, একনজরে দাস্তান-ই-চন্দ্রযান-৩

Chandrayaan 3 Timeline: ধাপে ধাপে কোন পথে এগিয়েছে কাজ, দেখে নেওয়া যাক একঝলকে।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে, বন্ধুর, খানাখন্দে ভরা এলাকায় নামানো হবে মহাকাশযানটিকে (Chandrayaan 3 Timeline)। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর আটকে রয়েছে সেই দিকে। চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছুঁলেই মহাকাশ গবেষণার ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা ঘটবে। (Chandrayaan 3)

লক্ষ্যপূরণের পথে কোনও অন্তরায় যাতে না দেখা দেয়, তার জন্য বিশেষ যত্ন সহকারে বানানো হয়েছে মহাকাশযানটিকে। ধাপে ধাপে কোন পথে এগিয়েছে এই কাজ, দেখে নেওয়া যাক একঝলকে। (ISRO)

চন্দ্রযান-৩ অভিযানের টাইমলাইন

  • ৬ জুলাই, ২০২৩: আনুষ্ঠানিক ভাবে চন্দ্রযান-৩ অভিযানের ঘোষণা। ১৪ জুলাই মহাকাশযানের উৎক্ষেপণ বলে জানায় ISRO.
  • ৭ জুলাই, ২০২৩: চন্দ্রযান-৩ মহাকাশযানের বৈদ্যুতিক সরঞ্জামের পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হয়।
  • ১১ জুলাই, ২০২৩: পৃথিবী থেকে মহাকাশযান উৎক্ষেপণের আগে, ২৪ ঘণ্টাব্যাপী রিহার্সাল চলে।
  • ১৪ জুলাই, ২০২৩: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল উৎক্ষেপণ এবং নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ।
  • ১৫ জুলাই, ২০২৩: পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে চাঁদের দিকে আরও কয়েক কদম এগিয়ে যাওয়া। কক্ষপথ পরিবর্তন করে ৪১৭৬২x১৭৩ কিলোমিটার উপরে ওঠে চন্দ্রযান-৩।
  • ১৭ জুলাই, ২০২৩: আবারও কক্ষপথ বদল চন্দ্রযান-৩ মহাকাশযানের। গতি বাড়িয়ে ৪১৬৯৩X২২৬ কিলোমিটার উপরে ওঠে।
  • ২২ জুলাই, ২০২৩: ফের গতিবৃদ্ধি এবং কক্ষপথ বদলে ৭১৩৫১x ২৩৩ কিমি উঁচুতে পৌঁছনো।
  • ২৫ জুলাই, ২০২৩: আবারও গতিবৃদ্ধি এবং সফল ভাবে কক্ষপথ বদল চন্দ্রযান ৩ মহাকাশযানের।
  • ১ অগাস্ট: মহাশূন্যে মাইলফলক গড়ে ভারতের চন্দ্রযান-৩। ২৮৮X৩,৬৯,৩২৮ কিমি উঁচুতে উঠে, চাঁদের বহিরাবরণের মধ্য ঢুকতে সক্ষম হয়।
  • ৫ অগাস্ট, ২০২৩: ১৬৪x১,৮০,০৪৭ কিলোমিটার উপরে উঠে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩ মহাকাশযান।
  • ৬ অগাস্ট, ২০২৩: চাঁদের থেকে ক্রমশ দূরত্ব কমিয়ে আনার প্রক্রিয়া শুরু। ১৭০x৪৩১৩-তে নামিয়ে আনা হয়।
  • ৯ অগাস্ট, ২০২৩: আবারও গতি শ্লথ করা হয়। চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামিয়ে আনা হয় ১৭৪X১৪৩৭ উচ্চতায়।
  • ১৪ অগাস্ট, ২০২৩: ডিম্বাকার কক্ষপথ ছেড়ে, বৃত্তাকারে চাঁদকে প্রদক্ষিণ করতে শুরু করে চন্দ্রযান-৩।দূরত্ব কমে হয় ১৫১X১৭৯ কিমি।
  • ১৭ অগাস্ট, ২০২৩: প্রোপালসন মডেল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’। যাত্রাল জন্য ধন্যবাদ প্রোপালসন মডেলকে।
  • ১৮ অগাস্ট, ২০২৩: আবারও গতি কম করা হয় বেশ খানিকটা। দবরত্ব কমে হয় ১১৩X১৫৭ কিলোমিটার।
  • ২০ অগাস্ট, ২০২৩: চাঁদের আরও কাছাকাছি পৌঁছয় চন্দ্রযান-৩। দূরত্ব কমে হয় ২৫x১৩৪ কিমি।
  • ২১ অগাস্ট, ২০২৩: ল্যান্ডার ‘বিক্রমে’র সঙ্গে চন্দ্রযান-২ মহাকাশযানের অরবিটারের সংযোগস্থাপন। ‘বিক্রম’কে স্বাগত জানায় চন্দ্রযান-২।
  • ২৩ অগাস্ট,২০২৩: সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণের কথা। ৫টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হবে অবতরণের প্রক্রিয়া।

আরও পড়ুন: Chandrayaan 3: চার বছরে ব্যর্থ তিনটি অভিযান, তাতেই বাড়তি সতর্কতা, চন্দ্রযান-৩ নিয়ে আত্মবিশ্বাসী ISRO

পালকের মতো চাঁদের মাটি স্পর্শ করতে পারলে, নয়া ইতিহাস রচনা করবে চন্দ্রযান-৩। চিন, আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে একসারিতে নাম উচ্চারিত হবে ভারতের।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget