এক্সপ্লোর

Myanmar Earthquake : মৃতের পাহাড়ের মধ্যে ৫ দিন ! হোটেলের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার জীবন্ত মানুষ

যখন ধ্বংসস্তূপের মধ্যে আর কারও প্রাণ থাকার আশা যখন ছেড়েই দিয়েছেন উদ্ধারকারীরা, তখনই বের হল আরও একটি দেহ, যার মধ্যে এখনও রয়েছে প্রাণ !

কেটে গিয়েছে ৫ টা দিন। মৃত্যুপুরী মায়ানমার থেকে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। লাশ গুনতে গুনতে পৌঁছে গিয়েছে তিন হাজারের কাছাকাছি। এরই মধ্যে আবারও দুলে উঠেছে মায়ানমারের মাটি। ভয়াবহতা বাড়ছে। যখন ধ্বংসস্তূপের মধ্যে আর কারও প্রাণ থাকার আশা যখন ছেড়েই দিয়েছেন উদ্ধারকারীরা, তখনই বের হল আরও একটি দেহ, যার মধ্যে এখনও রয়েছে প্রাণ ! উদ্ধারকারী দল জানিয়েছে, বুধবার এক ব্যক্তিকে একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তা দেখে আনন্দ আর বিষ্ময়ের সীমা নেই তাঁদের। এখনও পর্যন্ত ভূমিকম্পে ২,৭০০ জনের বেশি মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে। সংখ্যাটা এখানেই থেমে থাকবে না বলেই মনে করছেন উদ্ধারকারীরা।

মায়ানমারের ক্ষমতায় থাকা সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে,  উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ২৬ বছরের আসেপাশে।  মায়ানমার ও তুরস্কের উদ্ধারকারী দল একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে  রাত ১২:৩০ টা নাগাদ  জীবিত উদ্ধার করে।

স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ধসে পড়েছে

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ধসে পড়েছে। সোমবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭০০। প্রায় ৩,৯০০ জন আহত ।  ২৭০ জন এখনও নিখোঁজ। হাসপাতালগুলি রোগীদের ভিড়ে থিক থিক করছে।   পরিস্থিতি এখন আরও খারাপ। জায়গা ও মেডিক্যাল ফেসিলিটির অভাব তো আছেই। তবে সীমিত সংখ্যক কর্মী তাদের যথাসাধ্য চেষ্টা করছে, জানাচ্ছে কর্তৃপক্ষ। 

স্থানীয় সংবাদমাধ্যমে খবর,  গত চার বছর সামরিক শাসনে মায়ানমারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে। ভূমিকম্পের আগেও অনেক হাসপাতালের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মান্দালয়ে পরিস্থিতি সবচেয়ে খারাপ, কারণ এখানকার ৮০ শতাংশের বেশি চিকিৎসা কর্মী সামরিক শাসনের বিরুদ্ধে। 

গত এক মাসে সাতটি বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, কারণ তারা সরকারি হাসপাতালের পূর্বতন কর্মীদের চাকরিতে রেখে দিয়েছিল। ভূমিকম্পের আগেই অনেক বেসরকারি হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সামরিক সরকার তাদের কাজ করতে দিচ্ছিল না। এখন ভূমিকম্পের পর অবস্থা আরও ভয়াবহ। হাসপাতালগুলিও ধ্বংসপ্রায়।  চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

মান্দালয় জেনারেল হাসপাতালের অবস্থা ভূমিকম্পের পর অত্যন্ত ভয়াবহ । একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "হাসপাতালে ঢুকতেই চারপাশে রক্তাক্ত অবস্থায় রোগী পড়ে রয়েছে। বেড ফাঁকা নেই। রোগীরা মাটিতেই পড়ে । চিকিৎসকের সংখ্যা কম থাকায় আহত মানুষ অসহায় হয়ে পড়ে আছেন। 

এখন পর্যন্ত ৩৬টি আফটারশক
মায়ানমারে এখনও পর্যন্ত ৩৬টি আফটারশক হয়েছে।  এগুলো তীব্রতা ২.৮ থেকে ৭.৫ এর মধ্যে ছিল। শুক্রবারও প্রথম ভূমিকম্পটি ছিল ৭.৭ মাত্রার। তারপরেরটি  ৬.৪ মাত্রার। এরপরই মায়ানমারের একাধিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget