এক্সপ্লোর

Belgharia Expressway: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু

North 24 Parganas: ফের শ্যুটআউটের ঘটনা বেলঘরিয়ায়। এবার মাথায় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে।

সমীরণ পাল, বেলঘরিয়া: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের (Belgharia Expressway) ধারে শ্যুটআউটে মৃত্যু যুবকের। গুলিবিদ্ধ তৃণমূলকর্মীকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। নিহতের মায়ের দাবি, ছেলে জড়িত ছিল প্রোমোটিং ব্যবসার সঙ্গে। আগেও ওর ওপর হামলা হয়েছে। 

ফের শ্যুটআউটের ঘটনা বেলঘরিয়ায়। এবার মাথায় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটিং বিবাদেই এই খুন। এদিন ভোরে বেলঘরিয়া একসপ্রেসওয়ের নিচে রাজীবনগর এলাকায় মোহাম্মদ এনায়েতউল্লা ওরফে রিহান নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ২৮ বছরের ওই যুবককে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, নিহত যুবক বেলঘরিয়ার রাজীবনগর এলাকারই বাসিন্দা। প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রিহান। ঘটনাস্থলে রক্তের দাগ যেভাবে মিলেছে, তাতে পুলিশের অনুমান, মাথার পেছনে বন্দুক ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়ে থাকতে পারে ওই তৃণমূল কর্মীকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। মদের আসরে বচসা থেকেই গুলি চলে বলে পুলিশের অনুমান।

নিহতের মায়ের অভিযোগ, ৬ মাস আগেও তাঁর ছেলেকে খুনের চেষ্টা হয়েছিল। সুশান্ত দাস নামে এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। নিহত মোহাম্মদ এনায়েতউল্লা ওরফে রিহানের মায়ের দাবি, বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল তাঁর ছেলের। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর, পুলিশ সুশান্ত দাস ও তাঁর শাগরেদদের গ্রেফতার করেছিল বলেও দাবি করেছেন নিহতের মা।                                   

ব্যারাকপুর কমিশনারেটে দুষ্কৃতী-দাপট চলছেই। গত কয়েক মাস ধরেই এই ছবি লক্ষ্য করা যাচ্ছে এবার মাথায় গুলি করে খুন করা হল এক যুবককে। গত ৮ মার্চ রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে INTTUC নেতাকে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী। দুষ্কৃতীদের  হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ডাক্তার দেখাতে আসা এক যুবক। শাসকদলের শ্রমিক ইউনিয়নের দখলদারি নিয়ে লড়াইয়ের জেরে হামলার অভিযোগ ওঠে। তারপর এক মাসও গেল না। আবার শ্যুটআউট বেলঘরিয়ায়। গত বছর ১১ নভেম্বর, ভরা বাজারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বেলঘরিয়ার এম এম ফিডার রোডের মতো জনবহুল জায়গায় ভরা বাজারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।  গত বছর ১৫ জুন বেলঘরিয়ায় ভরদুপুরে ফিল্মি কায়দায় গাড়ি ধাওয়া করে শ্যুটআউট হয়। ব্য়বসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালায় দুষকৃতীরা। পাঁচটি গুলি লাগে ব্যবসায়ীর গাড়িতে। অল্পের জন্য রক্ষা পান ব্যারাকপুরের বাসিন্দা ব্য়বসায়ী। 

 

সেরা শিরোনাম

Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget