এক্সপ্লোর

China Sinking: ইতিমধ্যেই বসে গিয়েছে ৩ মিটার, ক্রমশ অবনমন ঘটছে চিনের, জানা গেল গবেষণায়

Science News: ব্রিটেনের University of Angila-র গবেষকরা শাংহাই, বেজিং-সহ পৃথিবীর ৮২টি শহরের বর্তমান অবস্থা জানতে কৃত্রিম উপগ্রহের তোলা ছবি এবং সংগৃহীত তথ্য খতিয়ে দেখেন, তাতেই এই বিপদের ইঙ্গিত মিলেছে।

নয়াদিল্লি: আমেরিকা-সব পৃথিবীর তাবড় দেশের জন্য সতর্কবার্তা এসেছে আগেই। এবার চিনের জন্যও এল বিপদবার্তা। চিনের শহরাঞ্চলের এক তৃতীয়াংশ বাসিন্দা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করছে, ভূমির অবনমনে আগামী দিনে বড় ধরনের বিপদ নেমে আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি নিয়ে অনুসন্ধানে মিলল ইঙ্গিত। শুধু চিনই নয়, ভূমির অবনমন এই মুহূর্তে গোটা পৃথিবীর সঙ্কট বলে মত গবেষকদের। (China Sinking)

ব্রিটেনের University of Angila-র গবেষকরা শাংহাই, বেজিং-সহ পৃথিবীর ৮২টি শহরের বর্তমান অবস্থা জানতে কৃত্রিম উপগ্রহের তোলা ছবি এবং সংগৃহীত তথ্য খতিয়ে দেখেন, তাতেই এই বিপদের ইঙ্গিত মিলেছে। গবেষকরা জানিয়েছেন, সামগ্রিক ভাবে শাংহাই এবং বেজিং-সহ অন্য শহরের ৭০ কোটি মানুষ এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। আগামী দিনে বিপদ নেমে আসতে পারে। (Science News)

কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে গবেষকরা জানিয়েছেন, চিনে ভূমির অবনমন যে হারে বৃদ্ধি পাচ্ছে, ২১২০ সাল নাগাদ, তার গতি হবে বর্তমানের তুলনায় তিন গুণ। সমুদ্রপৃষ্ঠের চেয়ে ঢের নীচে বসে যাবে বিস্তীর্ণ শহরাঞ্চল, তাতে ক্ষতিগ্রস্ত হবেন ৫.৫ থেকে ১২.৮ কোটি বাসিন্দা।

আরও পড়ুন: Coconut Water Source: ডাবে জল আসে কোত্থেকে? সহজ নয়, প্রক্রিয়া বেশ জটিল

গবেষকরা জানিয়েছেন, এই মুহূর্তে চিনের ৪৫ শতাংশ শহরাঞ্চলের অবনমন ঘটছে, যার মধ্যে ১৬ শতাংশ এলাকা বছরে ১০ মিলিমিটার করে বসে যাচ্ছে। বেজিং এবং উপকূলবর্তী শহর তিয়ানজিং এই ভূমি অবনমনের হটস্পট বলে জানিয়েছেন গবেষকরা। ‘Science’ জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

তবে শহরাঞ্চলের এই অবনমনের জন্য মনুষ্যঘটিত কারণকেই দায়ী করেছেন গবেষকরা। তাঁদের দাবি, একদিকে মনুষ্যঘটিত কারণ, অন্য দিকে জলবায়ু পরিবর্তনের ফলে লাগাতার সমুদ্রের জলস্তর বৃদ্ধি, এই দুই-ই খাঁড়া হয়ে ঝুলছে মাথার উপর। ভূগর্ভস্থ জলের উত্তোলন, আকছার নির্মাণই এই অবনমনের জন্য মূলত দায়ী। গত এক শতকে শাংহাইয়ে প্রায় ৩ মিটার ভূমির অবনমন ঘটছে বলে দাবি গবেষকদের।আগামী দিনে নির্মাণকার্যেও বাধা পেতে হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

এর আগেও, একটি গবেষণায় ভূমির অবনমন নিয়ে বিপদবার্তা আসে। ২১০০ সাল নাগাদ ইন্দোনেশিয়ার জাকার্তা, নাইজিরিয়ার লাগোস, টেক্সাসের হিউস্টন, বাংলাদেশের ঢাকা, ইতালির ভেনিস, ভার্জিনিয়ার ভার্জিনিয়া সমুদ্রসৈকত, তাইল্যান্ডের ব্য়াঙ্কক, লুইজিয়ানার নিউ অরল্যান্স, নেদারল্যান্ডসের রটারড্যাম, মিশরের আলেকজান্দ্রিয়া, ফ্লোরিডার মায়ামির মতো শহর ক্রমশ নীচে বসে যাচ্ছে বলে জানানো হয় গবেষণায়।

সেরা শিরোনাম

Artificial Intelligence: বড় হামলার প্রস্তুতি নিচ্ছে AI? ক্ষমতা-সম্পদ দখল হয়ে যাবে? সতর্ক করলেন খোদ ইলন মাস্কও
বড় হামলার প্রস্তুতি নিচ্ছে AI? ক্ষমতা-সম্পদ দখল হয়ে যাবে? সতর্ক করলেন খোদ ইলন মাস্কও
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
'80 Photo Trend: রেট্রো ছবি বানাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ChatGPT ’80s Trend নিয়ে সাইবার বিশেষজ্ঞদের সতর্কতা
রেট্রো ছবি বানাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ChatGPT ’80s Trend নিয়ে সাইবার বিশেষজ্ঞদের সতর্কতা
Medical Science News: প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে
প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে

ভিডিও

Kolkata Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার, মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার
Sumit Roy: সুমিত রায়-সুজয় হাজরার টাকার লেনদেন নিয়ে এবার একাধিক তথ্য চলে এল তদন্তকারীদের হাতে
Samik Bhattacharya:
Kolkata Metro: সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল
ECI on Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূল'র জমা দেওয়া নথির প্রেক্ষিতে তথ্য চেয়ে মমতাকে চিঠি কমিশনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Raj-Subhasree: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
Embed widget