এক্সপ্লোর

Long March Rocket Crash: তীব্র বিস্ফোরণের পর আলোর ছটা, লোকালয়ে ভেঙে পড়ল রকেট, শিশুকে নিয়ে দৌড় যুগলের

China Rocket Crash: গত ২৩ জানুয়ারি Long March 3B রকেট উৎক্ষেপণ করে চিন।

নয়াদিল্লি: নিরাপত্তা সংক্রান্ত যথেষ্ট ব্যবস্থাপনা ছাড়াই রকেট উৎক্ষেপণের অভিযোগ আগেও উঠেছে।  আবারও চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। কারণ তাদের উৎক্ষেপণ করা রকেটের কিছু অংশ ভেঙে পড়ল লোকালয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও সামনে এসেছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। (Long March Rocket Crash)

গত ২৩ জানুয়ারি Long March 3B রকেট উৎক্ষেপণ করে চিন। সেটি একটি স্যাটেলাইট রকেট, যার মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশন্স, রেডিও, টেলিভিশন এবং ডেটা ট্রান্সমিশন পরিষেবাকে আরও উন্নত করে তুলতে চায় বেজিং। উৎক্ষেপণের পর রকেটটি মহাকাশে পৌঁছে গেলেও, তার কিছুটা অংশ লোকালয়ে ভেঙে পড়েছে। (China Rocket Crash)

বৃহস্পতিবার Long March সিরিজের ৫৫৮তম অভিযানের আওতায় রকেটটির উৎক্ষেপণ করে চিন। কিন্তু উৎক্ষেপণের পর মাঝ আকাশ থেকে রকেটের কিছুটা অংশ ভেঙে পড়ে গুইঝৌয়ের ঝেংইয়ুয়ান কাউন্টিতে। মাটিতে আছড়ে পড়ার আগে তীব্র শব্দে বিস্ফোরণও ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন লোকজন। 

ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, লোকালয়ের মধ্যে সিমেন্টে বাঁধানো একটি জায়গায় গাড়ি দাঁড় করানো রয়েছে। কিছু মানুষজনও রয়েছেন সেখানে। গাড়িটির সবচেয়ে কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুগলকে। আচমকা তীব্র শব্দ শোনা যায়, আলোকিত হয়ে ওঠে চারিদিকে। 

প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি ওই যুগল। কিন্তু আকাশের দিকে তাকাতেই হাড় হিম হয়ে আসে তাঁদের। বিদ্যুতের মতো আলোর স্ফূলিঙ্গ ধেয়ে আসে। এর পর ছোট ছোট টুকরো ছড়িয়ে পড়ে চারিদিকে। ওই যুগল চিৎকার করে ওঠেন। ছোট শিশুকে নিয়ে ছোটেন অন্য দিকে। চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, রকেটের নীচের অংশ ভেঙে পড়ে।

চিনে এমন ঘটনা এই প্রথম নয়। Long March সিরিজের রকেট উৎক্ষেপণে আগেও এমন ঘটনা ঘটেছে একাধিক বার। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসেও Long March সিরিজের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে গুয়াংশি এলাকায়। তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুন মাসে Long March 2-C রকেটের একটি অংশ বসতি এলাকার কাছে ভেঙে পড়ে। পর পর এমন ঘটনায় রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে চিন আদৌ নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠছে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget