এক্সপ্লোর

Science News: মহাকাশে রান্না করে খেলেন মহাকাশচারীরা, পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতেই চেখে দেখলেন মুরগির পদ!

Cooking in Space: মহাকাশে নিত্যনতুন নজির গড়ে চলেছে চিন।

নয়াদিল্লি: মহাকাশে রান্নাবান্না করে নজির গড়লেন চিনা মহাকাশচারীরা। চিনা বিজ্ঞানীরা নিজেদের তৈরি স্পেস স্টেশন Tiangong-এ সওয়ার রয়েছেন এই মুহূর্তে। পৃথিবীর চারিদিকে চক্কর কেটে চলেছেন লাগাতার। আর সেই অবস্থাতেই মহাকাশে রান্না করে খাবার খেলেন তাঁরা। বলা বাহুল্য, আগুন জ্বেলে বা ইনডাকশনে নয়, বরং বিশেষ প্রযুক্তিতে তৈরি ওভেনে খাবার রান্না করলেন। (Cooking in Space)

মহাকাশে নিত্যনতুন নজির গড়ে চলেছে চিন। এর মধ্যে নয়া আবিষ্কার হল, বিশেষ কিচেন টেকনোলজি। চিনের Shenzhou-21 মহাকাশযান মহাকাশে বিশেষ হট-এয়ার ওভেন পৌঁছে দিয়ে এসেছে। আর সেই প্রযুক্তির সাহায্যেই Shenzhou-20 এবং Shenzhou-21 মহাকাশযানের সওয়ারিরা রান্নাবান্না সারলেন। একেবারে সদ্য সদ্য রান্না করা, গরম খাবার খেলেন তাঁরা। (Science News)

মহাকাশে প্রথম বার কী রান্না করলেন চিনের মহাকাশচারীরা, তাও জানা গিয়েছে। তাঁদের মেনুতে ছিল চিকেন উইংস এবং স্টেক। ফলে এতদিন যে মহাকাশে শুধুমাত্র খাবার গরম করার সুবিধা পেতেন মহাকাশচারীরা, এবার তার চেয়ে বহু দূর এগিয়ে সেখানেই রান্না করে খাবার সুবিধা হাতের নাগালে এসে গেল। নতুন মাইলফলক গড়লেন তাঁরা। 

China Astronaut Research and Training Centre-এর গবেষক শুয়ান ইয়ং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “হাই টেম্পারেচার ক্য়াটালিস্টস এবং মাল্টি লেয়ার প্রযুক্তি ব্যবহার করেছি আমরা। ধোঁয়ামুক্ত বেকিংয়ের পদ্ধতি আবিষ্কার করেছি। পৃথিবীর কক্ষপথের বিশেষ পরিবেশ অনুযায়ী, ওভেনটি তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ নিরাপদ এবং ভরসাযোগ্য। ওভেনের যে কোনও অংশ নির্ভয়ে স্পর্শ করতে পারেন মহাকাশচারীরা। হাত পুড়বে না।”

অভিকর্ষ শক্তির বাইরে, মহাকাশে রান্নার উপযুক্ত ওভেন এই প্রথম আবিষ্কৃত হল, সেটিতে রান্নাও সারা হল মহাকাশেয ওই ওভেনের ডেপুটি চিফ সিস্টেম ডিজাইনার লু উইবো বলেন, “ওভেনের ভিতর রেঞ্জ হুড রেখেছি আমরা। অর্থাৎ হট এয়ার ওভেনে বিল্ট ইন পিউরিফিকেশনে ব্যবস্থা রয়েছে। মহাকাশে ব্যবহারের উপযুক্ত প্রথম ওভেন এটি।”

মহাকাশের ভাসমান অবস্থার কথা মাথায় রেখে রেসিডিউ কালেক্টরও বানিয়েছেন বিজ্ঞানীরা। রয়েছে হিটিং মেশ, বেকিং ট্রে, রোটেটিং বাস্কেট। ফলে রান্নার সময় খাবার শূন্যে ভাসবে না। ওভেনের সর্বোচ্চ তাপমাত্রা ১০০ থেকে বাড়িয়ে ১৯০ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছে। ফলে মহাকাশে খাবার রোস্ট ও বেক করতে পারবেন তাঁরা। পৃথিবী থেকে পাঠানো রেডি টু ইট, প্যাকেজড খাবার গরম করে খেতে হবে না। লু বলেন, “১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখার অর্থ কক্ষপথে রান্না করে খাওয়ার সুযোগ দেওয়া। এতদিন শুধুমাত্র গরম করা যেত খাবার। এটা আসলেই রান্না। একেবারে মনপসন্দ খানা, নিজের স্বাদানুসারে খাওয়া যাবে।”

ওভেনে এমন প্রযুক্তি বসানো রয়েছে যে, ভুট্টা, চিকেন, কেক, সব খাবারের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। বাদাম বেজে খেতে পারবেন মহাকাশচারীরা, গ্রিলও করতে পারবেন খাবার। এমনকি কেকও বানাতে পারবেন। অর্থাৎ জন্মদিন হোক বা বিশেষ দিন মহাকাশে সুস্বাদু খাবার সহযোগে তা পালন করতে পারবেন মহাকাশচারীরা। ফলে মহাশূন্যের বুকে তাঁদের জীবনের মানোনয়ন্নও ঘটবে। একই সঙ্গে, এই আবিষ্কার মহাকাশ গবেষণায় চিনকে বেশ খানিকটা এগিয়ে দিল। বিশেষ করে দীর্ঘমেয়াদি অভিযানের ক্ষেত্রে সুবিধা হবে মহাকাশচারীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget