এক্সপ্লোর

Science News: একধাক্কায় লেজ কাটা গেল ধূমকেতুর, খান খান হয়ে গেল নিমেষে, মহাকাশে সূর্যের রোষানলে Lemmon

Comet Lemmon: ২১ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল ধূমকেতু Lemmon.

নয়াদিল্লি: অতি উজ্জ্বল ধূমকেতুকে ঘিরে উৎসাহ তুঙ্গে। কিন্তু ছুটে বেড়ানোর সময় হঠাৎই বিপত্তি ঘটল মহাকাশে। সূর্যের রোষানলে লেজই কাটা গেল ধূমকেতু Lemmon-এর। সৌরঝড়ের ঝাপটায় লেজ কাটা গিয়েছে ধূমকেতুটির। সেই ছবি সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে মহাকাশ প্রেমীদের মধ্যে। তবে ধূমকেতুর লেজবিহীন অবস্থা সাময়িক বলেই জানা যাচ্ছে। (Comet Lemmon)

২১ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল ধূমকেতু Lemmon. তার আগে জ্যোতির্চিত্রগ্রাহক পেত্র হোরেলেক চেক রিপাবলিক থেকে ধূমকেতু Lemmon-এর ছবি তুলেছেন, তাতে সাড়া পড়ে গিয়েছে। ছবিতে লাল আভাযুক্ত গোলাপি মেরুজ্যোতিও চোখে পড়ছে। সৌরশিখা পৃথিবীর বায়ুমণ্ডলে ঝাপটা মারার দরুণই ওই মেরুজ্যোতির সৃষ্টি হয়। (Science News)

তবে ধূমকেতু Lemmon-এর লেজে সৌরশিখা ঝাপটা মারেনি। বরং সৌরঝড়ের দাপটই ফালা ফালা করে দেয় তার লেজকে। গ্যাস ও ধুলোর মিশ্রণে তৈরি লেজটি খান খান হয়ে যায় কার্যত। একটা সময় ধূমকেতুর শরীর থেকে আলাদাই হয়ে যায় লেজের অংশ। ধূমকেতুর লেজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা একেবারেই নতুন কিছু নয়। কিন্তু শরীর থেকে লেজ আলাদা হয়ে যাওয়ার ঘটনা একবারেই বিরল। 

এর আগে, গত ৪ অক্টোবরও সৌরঝড়ে সাময়িক ধড় থেকে লেজ আলাদা হয়ে যায় ধূমকেতু Lemmon-এর। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই আবার লেজ গজিয়ে যায়। 

চলতি বছরেই ধূমকেতু Lemmon-কে আবিষ্কার করেন বিজ্ঞানীরা। গত ৩ জানুয়ারি সেটির দেখা মেলে অ্যারিজোনার স্কাই সেন্টার অবজার্ভেটরি থেকে। প্রতি ১৩৫০ বছর অন্তর সূর্যকে প্রদক্ষিণ করে ধূমকেতু Lemmon. পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকাকালীন তার দূরত্ব ছিল ৯ কোটি কিলোমিটার।

গত কয়েক সপ্তাহে ধূমকেতু Lemmon-এর ঔজ্জ্বল্য ক্রমশ বেড়েছে। সূর্যের থেকে দূরত্ব যত কমেছে, ততই  গ্য়াস, বরফ ও ধুলো মোড়া শরীর প্রসারিত হয়েছে তার। খালিচোখেও রাতের আকাশে দেখা মিলছে সেটির। উত্তর গোলার্ধের মানুষের কাথে দৃশ্যমান সেটি। 

শুধু ধূমকেতু Lemmon-ই নয়, এই মুহূর্তে রাতের আকাশে বিরাজ করছে ধূমকেতু SWAN-ও। ২০ অক্টোবর সেটি পৃথিবীর সবচেয়ে কাছে ছিল। Lemmon ও তার মধ্যে দূরত্বও আহামরি কিছু নয়। তবে SWAN-কে খালিচোখে দেখা যাচ্ছে না। রাতের আকাশে একসঙ্গে দু’-দু’টি ধূমকেতুর এহেন অবস্থান সত্যিই বিরল।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget