এক্সপ্লোর

Science News:সিগারেটের নেশা কাটাতে সস্তায় ওষুধ? Cytisine-র কথা জানেন কি?

Smoking:সিগারেটের নেশা ছাড়াতে 'প্লাসেবো'-র তুলনায় অন্তত দ্বিগুণ কার্যকরী এবং খরচের নিরিখে সাশ্রয়ী, এক উপাদান নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে বিজ্ঞানীমহলে। উপাদানের নাম? Cytisine

নয়াদিল্লি: সিগারেটের নেশা ছাড়াতে 'প্লাসেবো'-র তুলনায় অন্তত দ্বিগুণ কার্যকরী এবং খরচের নিরিখে সাশ্রয়ী, এক উপাদান )Plant Based Cytisine And Smoking) নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে বিজ্ঞানীমহলে। উপাদানের নাম? Cytisine। উদ্ভিদের দেহ থেকে পাওয়া এই যৌগ (stop smoking compound) সাধারণ ভাবে ধূমপানের নেশা ছাড়াতে 'নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি'-র থেকেও বেশি কার্যকরী। সমস্যা একটাই। মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলি ছাড়া বিশ্বের প্রায় অন্য কোথাও এর ব্যবহারে লাইসেন্স নেই। তাই সাধারণ মানুষ মারণ নেশার গ্রাস কাটাতে এর সুবিধা নিতে পারেন না।

গবেষণা নিয়ে...
Cytisine -র এই গুণের উপর ষাটের দশক থেকে আস্থা রেখেছে পূর্ব ইউরোপের দেশগুলি। তখন থেকেই ধূমপানের নেশা ছাড়াতে এই যৌগ ব্যবহার করা হয় সেখানে। তবে এটির কার্যকারিতা ঠিক কতটা, তা বিজ্ঞানসম্মত ভাবে হালেই উঠে এসেছে এক গবেষণায়। 'অ্যাডিকশন' শীর্ষক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়, ৮ হাজার জনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বিষয়টি জানা গিয়েছে। মোট ৮টা ট্রায়ালে 'প্লাসেবো'-র সঙ্গে Cytisine-র প্রভাব তুল্যমূল্য বিচার করা হয়েছিল। সার্বিক ফলাফল জানাচ্ছে.  'প্লাসেবো'-র তুলনায় Cytisine ব্যবহারে ধূমপান ছাড়ার সাফল্য অন্তত দু'গুণ বেড়ে যায়। আর্জেন্তিনার Centro Nacional de Intoxicaciones -র গবেষক তথা এই গবেষণাপত্রটির অন্যতম লেখক ওমর দে স্যান্টি আরও বলেন, 'ধূমপান ছাড়ার ক্ষেত্রে Cytisine যে অত্যন্ত সস্তা এবং কার্যকরী বিকল্প, সেটা আমাদের গবেষণাতেও উঠে এসেছে। নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলির জন্য এটি দুরন্ত কার্যকরী ওষুধ হতে পারে। এই ধরনের দেশে এমন ওষুধের বিপুল প্রয়োজনীয়তা রয়েছে।'

আর যা...
১৯৬৪ সালে বুলগেরিয়ায় প্রথম Cytisine তৈরি করা হয়েছিল। পরে সেটি পূর্ব ইউরোপের অন্যান্য দেশ এবং এশিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। গবেষকদের দাবি, এখনও এই সব জায়গায় Cytisine পাওয়া যায়। ২০১৭ সালে পোল্যান্ডের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা এটি বিক্রি করা শুরু করে। তবে ওষুধটি খাওয়ার আগে ডাক্তারকে তা প্রেসক্রিপশনে লিখতে হত। কানাডায় আবার এটি 'ওভার দ্য কাউন্টার ন্যাচারাল হেলথ প্রোডাক্ট' হিসেবে পাওয়া যায়। কিন্তু নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলিতেও যাতে Cytisine-র ব্যবহার চালু করা যায়, সে নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাঁদের মতে, ধূমপানের জেরে মৃত্যু এমন একটি বিষয় যা গোটা বিশ্বের কাছে মাথাব্যথার। একই সঙ্গে এটিও সত্যি যে, এই মৃত্য়ু আটকানোও সম্ভব। শুধু দরকার প্রয়োজনীয় পদক্ষেপের যার অন্যতম Cytisine-র মতো সাশ্রয়ী ও নিরাপদ উপাদানের ব্যবহার,, মনে করেন গবেষকরা।

 

আরও পড়ুন:লক্ষ্য ব্ল্যাক হোলের রহস্য উন্মোচন, কিছুক্ষণেই মহাকাশযাত্রা করবে ISRO র এক্সপোস্যাট

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget