এক্সপ্লোর

Science News: জিনই কি আয়ু নির্ধারণ করে দেয়? কে কত দিন বাঁচবেন, তাতে বংশগত কার্যকারণের গুরুত্ব কতটা? উঠে এল গবেষণায়

Genetics Driving Human Lifespan: কী বেরোল নয়া গবেষণায়?

নয়াদিল্লি: জীবনযাত্রার উপর নির্ভর করে আয়ু। মানুষ কতদিন বাঁচবেন, তা অনেকাংশে ঠিক করে দেয় তিনি কী খাচ্ছেন, কোন পরিবেশে থাকছেন, তাঁর মদ্যপান, ধূমপানের অভ্যাসও। আবার দুর্ঘটনা, বিপদ ঘটলেও অকালে ঝরে যায় জীবন। কিন্তু সাধারণ পরিস্থিতিতে একজন মানুষ কতদিন বাঁচবেন, তার ৫৫ শতাংশই তাঁর জিনের উপর নির্ভর করে বলে এবার গবেষণায় উঠে এল। (Genetics Driving Human Lifespan)

মানুষের আয়ুর উপর জিনের প্রভাব যৎসামান্য, মেরেকেটে ৬ থেকে ৩৩ শতাংশ বলে এর আগে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। কিন্তু Science জার্নালে প্রকাশিত নয়া একটি গবেষণাপত্র অনুযায়ী, একজন মানুষ কতদিন বাঁচবেন, তার উপর জিনের প্রভাব থাকে ৫৫ শতাংশ। আগের গবেষণায় যে হিসেব মিলেছিল, তার চেয়ে প্রায় দ্বিগুণ। একেবারে গাণিতিক মডেল ধরে এগিয়েই এর সপক্ষে প্রমাণ মিলেছে বলে দাবি বিজ্ঞানীদের। দুর্ঘটনা, সংক্রমণের মতো অকালমৃত্যুর একাধিক সম্ভাবনা মাথায় রেখেই হিসেব বের করেছেন তাঁরা। (Science News)

ইজ়রায়েলের ওয়েইজ়ম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের বেন শেনহার বলেন, “একজন মানুষের আয়ু কত হবে, তা নির্ভর করে জীবনযাপন, জিন, এবং অবশ্যই আকস্মিক ঘটনাবলীর উপর। আমরা সব কিছু নিয়েই গবেষণা চালিয়েছি। আয়ুর নেপথ্যকারণগুলিকে মূলত দূ’টি ভাগে ভাগ করি আমরা— জিন এবং অন্য কার্যকারণ। এই অন্য কার্যকারণের ভূমিকা ৫০ শতাংশের মতো।”

যমজ সন্তানদের নিয়ে নথিভুক্ত ঐতিহাসিক রেকর্ডও ঘেঁটে দেখেন বিজ্ঞানীরা, যাতে হিংসা, দুর্ঘটনা, রোগ-সংক্রমণের মতো মৃত্যুর কারণগুলিকেও হিসেবের অন্তর্ভুক্তই করা হয়নি। বয়সের উল্লেখ থাকলেও, মৃত্যুর কারণ উহ্যই ছিল। অর্থাৎ যমজ সন্তানের একজন যদি ৯০ বছর বয়সে স্বাভাবিক ভাবে মারা যান, অন্য জন যদি ৩০ বছর বয়সে সংক্রামক রোগের কবলে পড়ে মারা গিয়ে থাকেন, সেক্ষেত্রে আয়ু সংক্রান্ত বংশগত কারণগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াই স্বাভাবিক। 

তাই নতুন ভাবে হিসেব নিকেশ শুরু করেন বিজ্ঞানীরা। বয়সের সঙ্গে সংক্রমণ, পড়ে যাওয়ার মতো ঘটনা যে বাড়ে, সেগুলিকে গবেষণার অন্তর্ভুক্ত করেন। সব ধরে শেষ পর্যন্ত যে হিসেব মেলে, তাতে বংশগত কার্যকারণ বা জিনের ভূমিকাও প্রায় ৫০ শতাংশ বলে ধরা পড়ে। শেনহার জানিয়েছেন, যমজ সন্তানদের ক্ষেত্রেও ৫০ শতাংশ, আবার মেনোপজ়ের সময় বংশগত কারণে বয়সের অবক্ষয়ের গতিও ৫০ শতাংশ। আবার শতায়ু হন যাঁরা, তাঁদেরকে বার্ধক্য থেকে রক্ষা করে জিন-ই।

তবে জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, একজন মানুষ কতদিন বাঁচবেন, সেই হিসেব করতে গেলে তাঁর জীবনযাপ, বদভ্যাসগুলিকে বাদ দেওয়া যাবে না বলে মত বাক ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিংয়ের প্রেসিডেন্ট এরিক ভার্ডিন। শেনহার জানিয়েছেন, তাঁরা জীবনযাপনের ভূমিকা অস্বীকার করছেনই না। শুধু বলতে চাইছেন, আয়ুর ক্ষেত্রে বংশগত কারণগুলির ভূমিকা অনেকটাই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget