এক্সপ্লোর

ISRO News: নামমাত্র দামে বিক্রি হচ্ছে ইসরোর প্রযুক্তি, লাভবান হচ্ছে বেসরকারি সংস্থা! সংসদীয় কমিটির রিপোর্টে উদ্বেগ

ISRO Space Technology Being Sold: ওই সংসদীয় কমিটির রিপোর্টে ISRO-র মহাকাশ প্রযুক্তি হস্তান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: কম বাজেটে মহাকাশ অভিযানে একের পর এক নজির। সেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র প্রযুক্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ। নামমাত্র দামে কিছু বেসরকারি সংস্থাকে ISRO-র প্রযুক্তি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে এবার উদ্বেগ প্রকাশ করল সংসদেরই কমিটি। মাত্র ৬০০০ টাকাতেও ISRO-র প্রযুক্তি বিক্রি করা হয়েছে বলে রিপোর্ট দিল তারা। (ISRO Space Technology Being Sold)

ওই সংসদীয় কমিটির রিপোর্টে ISRO-র মহাকাশ প্রযুক্তি হস্তান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বাণিজ্যিক ভাবে ওই সব প্রযুক্তির যে মূল্য হওয়া উচিত, তার চেয়ে নামমাত্র দামে বেসরকারি সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে ৬০০০ টাকার বিনিময়েও প্রযুক্তি হস্তান্তরিত করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে ফি নেওয়াই হয়নি। ISRO-র প্রযুক্তি হস্তান্তর করতে হলে তৃতীয় পক্ষকে দিয়ে চুক্তির খুঁটিনাটি পরখ করে দেখার পরামর্শ দিয়েছে সংসদের ওই কমিটি। পাশাপাশি, নির্দিষ্ট সময় অন্তর অডিটও করতে বলা হয়েছে। (ISRO News)

মহাকাশ অভিযানের খরচ নির্বাহের ক্ষেত্রে দেরি হওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ‘চন্দ্রযান-৪’, ‘চন্দ্রযান-৫’, ‘শুক্র পরিক্রমা’র মতো গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানের জন্য পৃথক বাজেট থাকে। কিন্তু সেই টাকা ছাড়তে দেরি হয়েছে অসম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাবিত অভিযানগুলি সম্পন্ন করা দুষ্কর হয়ে উঠতে পারে। 

মহাকাশ প্রযুক্তি, পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন সংসদের যে স্থায়ী কমিটি রয়েছে,তাদের অধি দফতরের তরফে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিজেপি-র ভুবনেশ্বরের সাংসদ ভুবনেশ্বর কলিটা নেতৃত্বাধীন কমিটি গত সপ্তাহে সংসদে ওই রিপোর্ট পেশ করে। রিপোর্টে বলা হয়েছে, বেসরকারি সংস্থার হাতে নামমাত্র মূল্যে মহাকাশ প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে। এতে বেসরকারি সংস্থাগুলি লাভবান হচ্ছে, তাদের মুনাফা অর্জনের সুযোগ বাড়ছে, কিন্তু ওই প্রযুক্তি যাদের সৃষ্টি, তারা কিছু পাচ্ছে না। স্বল্পমূল্যে প্রযুক্তির হস্তান্তরণ ঘটলেও, তা যোগ্যদের হাতে পৌঁছচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ ধরা পড়েছে রিপোর্টে।

কী কী প্রযুক্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, তা থেকে কত টাকা পাওয়া গিয়েছে, সেই সংক্রান্ত বিশদ তথ্য চাওয়া হয়েছিল মহাকাশ বিভাগের কাছ থেকে। তাতে যে জবাব আসে, তা হল, ISRO-র তৈরি মোট ৬১টি প্রযুক্তি হস্তান্তর করতে ১০০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতীয় শিল্পমহলের সঙ্গে। আর তাতেই দেখা গিয়েছে, কিছু প্রযুক্তি মাত্র ৬০০০ টাকায় হস্তান্তরিত হয়েছে। কিছু ক্ষেত্রে কোনও ফি-ই নেওয়া হয়নি। NewSpace India Limited অত্যন্ত কম দামে একটি সেকেন্ড জেনারেশন ডিসট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার (DAT) হস্তান্তরিত করেছে। জরুরি পরিস্থিতিতে, ছোট নৌকা থেকে বার্তা পাঠাতে মূলত মৎস্যজীবীরা ওই প্রযুক্তি ব্যবহার করতেন। রিপোর্টে বলা হয়েছে, সামাজিক কল্যাণের প্রশ্ন জড়িয়ে যেহেতু ওই প্রযুক্তির জন্য প্রায় কোনও টাকাই নেওয়া হয়নি। ফার্স্ট জেনারেশনের DAT যাঁদের হাতে রয়েছে, তাঁদেরই দেওয়া হয়েছে।  

মহাকাশ অভিযানের জন্য বরাদ্দ টাকা দিতে দেরি হওয়ার বিষয়টিও সামনে এসেছে। দেখা গিয়েছে, ‘চন্দ্রযান-৪’ অভিযানের জন্য ২০২৫-’২৬ অর্থবর্ষে ১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা কমিয়ে ২১ কোটি টাকা করে দেওয়া হয়। ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৩৪.৬০ কোটি টাকা খরচ করা হয়েছে। ‘চন্দ্রযান-৫’ প্রকল্পের জন্য় ২০২৫-’২৬ সালে ২ কোটি বরাদ্দ করা হলেও, পরবর্তীতে তা বাড়িয়ে ১৪ কোটি করা হয়। কিন্তু ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত খরচ হয়েছে মোটে ৫৮ লক্ষ টাকা। একই ভাবে ‘শুক্র পরিক্রমা’র জন্য ২০২৪-’২৫ সালে ১ কোটি টাকা বরাদ্দ হলেও, পরবর্তীতে তা ২.১০ কোটি টাকা করা হয়। তবে এ বছর কোনও টাকা খরচ হয়নি ওই সময়ের মধ্যে। ২০২৫-’২৬ বরাদ্দ বাড়িয়ে ৫০ কোটির বরাদ্দ কমিয়ে ২৯.৫০ কোটি করা হয়। কিন্তু ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৫.১২ কোটি টাকাই খরচ হয়েছে। এভাবে চললে লক্ষ্যপূরণ দুষ্কর হয়ে উঠবে বলে মনে করছে ওই সংসদীয় কমিটি। 

আর বিষয়টি সামনে আসতেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। নামমাত্র মূল্যে ইসরোর প্রযুক্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে’।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget