এক্সপ্লোর

Air Pollution in Delhi: স্বাস্থ্যে জরুরি অবস্থা! দিল্লির দূষিত বাতাসে কতজনের মৃত্যু? চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

Delhi Air Pollution: চলতি মাসের গোড়ায় Institute for Health Metrics and Evaluate (IHME) যে হিসেব প্রকাশ করে, তার উপর নির্ভর করেই এই পরিসংখ্যান প্রকাশ করেছে GBD.

নয়াদিল্লি: ফি বছর দূষণে দমবন্ধ হওয়ার জোগাড়। রাজধানীর বুকে জীবনের অধিকার বিপন্ন বলে তাই লাগাতার অভিযোগ উঠছে। সেই অভিযোগে এবার কার্যত সিলমোহর দিল আন্তর্জাতিক স্বাস্থ্য সমীক্ষা সংস্থা Global Burden of Disease (GBD). তারা যে পরিসংখ্যান সামনে এনেছে, সেই অনুযায়ী, ২০২৩ সালে দিল্লিতে যত মানুষ মারা গিয়েছেন, তার ১৫ শতাংশই বায়ুদূষণের কারণে। (Delhi Air Pollution)

চলতি মাসের গোড়ায় Institute for Health Metrics and Evaluate (IHME) যে হিসেব প্রকাশ করে, তার উপর নির্ভর করেই এই পরিসংখ্যান প্রকাশ করেছে GBD. IHME জানায়, গতবছর দিল্লিতে ১৭ হাজার ১৮৮ জনের মৃত্যুর সঙ্গে দূষণের সংযোগ উঠে এসেছে। দীর্ঘসময় বাতাসের বাসমান ধূলিকণা PM2.5-এর সংস্পর্শে থাকাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। সেই নিরিখে দিল্লিতে প্রতি মারা যাওয়া প্রতি সাতজনের মধ্যে একজনের মৃত্যুর সঙ্গে দূষিত বাতাসের সংযোগ মিলেছে। (Air Pollution in Delhi)

তবে এমন একাধিক পরিসংখ্যান সামনে আসার পরও, কেন্দ্রীয় সরকারকে সদর্থক ভূমিকায় দেখা যায়নি। বরং বায়ুদূষণে মৃত্যুর সপক্ষে চূড়ান্ত প্রমাণ মেলেনি বলে লাগাতার দাবি করে আসছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। একাধিক কারণের মধ্যে দূষণকে অন্যতম বলা গেলেও, তাকে মুখ্য কারণ হিসেবে মানতে নারাজ কেন্দ্র। কিন্তু Centre for Research on Energy and Clean Air (CREA)-র মতে, GBD যে পরিসংখ্যান সামনে এনেছে, তাতেই ছবি পরিষ্কার হয়ে গিয়েছে। অবিলম্বে দিল্লিকে দূষণমুক্ত করতে পদক্ষেপ করা প্রয়োজন। সাধারণ ‘অসুবিধা’র আওতায় না ফেলে, বায়ুদূষণকে ‘স্বাস্থ্যের জরুরি অবস্থা’ হিসেবে দেখা উচিত বলে মত তাদের।

CREA-র গবেষক মনোজ কুমার জানিয়েছেন, বায়ুদূষণকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্য়ে এর ক্ষতিকর প্রভাবকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ভারতে মহামারি সংক্রান্ত ২৫০-র বেশি সমীক্ষায় বায়ুদূষণের সঙ্গে স্বাস্থ্য়জনিত সমস্যার যোগ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে একটিই বিজ্ঞান প্রযোজ্য, সিদ্ধান্ত নিতে হবে। সম্মিলিত প্রয়াস চাই।

GBD-র পরিসংখ্যান বলছে, ২০১৮ সাল নাগাদ দিল্লিতে বায়ুদূষণ সংক্রান্ত কারণে মৃত্যু হয় ১৫ হাজার ৭৮৬ জনের। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে হয় ১৭ হাজার ১৮৮। ওই একই সময়ে উচ্চ রক্তচাপ এবং ডায়বিটিস রোগীদের মৃত্য়ুও বেড়েছে। কিন্তু বায়ুদূষণের চেয়ে সংখ্য়াটা কম। বায়ুদূষণে যেখানে ১৫ শতাংশ মানুষের মৃত্য়ুর সংযোগ পাওয়া যাচ্ছে, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই হার ১২.৫, ডায়বিটিসের ক্ষেত্রে ৯, কোলেস্টেরলের ক্ষেত্রে ৬ এবং স্থূলতার ক্ষেত্রে ৫.৬ শতাংশ।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget