এক্সপ্লোর

Science Alien Planet : বৃহস্পতির থেকে ১৩ গুণ বড়, ভয়ঙ্কর তাপমাত্রা, নতুন এক গ্রহের সন্ধান পেলেন ভারতীয় বিজ্ঞানীরা

নতুন আবিষ্কৃত গ্রহটি জ্বলন্ত গোলার মতো। আকারে বিশাল। আর গতিও তীব্র !

নয়াদিল্লি :  বিশাল এক গ্রহ। আকারে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির থেকে ১৩ গুণ বেশি বড়। এমনই এক অ-জানা গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। অধ্যাপক অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে Physical Research Laboratory র একটি গবেষক দলের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। 

অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল । এটি পিআরএল বিজ্ঞানীদের দ্বারা চিহ্নিত তৃতীয় এক্সোপ্ল্যানেট। 

ভারত, জার্মানি, সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একটি দল  ওই exoplanet এর ভর মাপার উদ্যোগ নেয়।এই এক্সোপ্ল্যানেটের ভর ১৪ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। বিশেষ  প্রযুক্তির সাহায্যে এই গবেষক দলটি  এই গুরুত্বপূর্ণ  আবিষ্কার করতে সক্ষম হয়েছে। 

নতুন আবিষ্কৃত গ্রহটি TOI-4603 নামে পরিচিত একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে । বিজ্ঞানীরা বলছেন এই গ্রহটি অতিবেশি ঘনত্বের। আর আকারেও বিশাল। একে দৈত্যাকার গ্রহ বলে চিহ্নিত করেছে বিজ্ঞানীদের দলটি। এই গ্রহটির নাম দেওয়া হয়েছে TOI 4603b বা HD 245134b। গ্রহটি পৃথিবী থেকে ৭৩১ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং প্রতি ৭.২৪  দিনে এটি TOI-4603র চারপাশে ঘোরে। গ্রহটির তাপমাত্রাও ভয়াবহ। ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলন্ত ওই গ্রহ।          

এখনও পর্যন্ত বৃহস্পতির থেকে প্রায় ১১ থেকে ১৬ গুণ বড় এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। এদের মধ্যে ৫-৬টির ওজন এবং গ্রহস্থ বায়বীয় ভর বৃহস্পতির থেকে অনেকগুণ বেশি। এই সন্ধান যে কেবল গ্রহের সন্ধান তা নয়৷ পৃথিবীর বাইরে কোথাও কোনও প্রাণের অস্তিত্ব আছে কি না তা দেখার জন্যই সন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। 

আমাদের সৌরমণ্ডল বাদ দিয়ে অন্যান্য গ্যালাক্সিতে ইতিমধ্যেই প্রায় ৫ হাজারটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করে ফেলেছেন গবেষকরা। কোনও কোনও গ্যালাক্সিতে এমন 'বৃহস্পতির' সন্ধানও পেয়েছেন। সেখানে দেখা গিয়েছে সেই নক্ষত্রমণ্ডলের 'সূর্য'র অত্যন্ত কাছের গ্রহ হিসেবেই রয়েছে সে। পৃথিবী-সূর্যের যে দূরত্ব তার ১০ ভাগের ১ ভাগ দূরত্বে অবস্থান করছে সদি এক্সোপ্ল্যানেটগুলি।  

ইসরোর তরফে বলা হয়েছে, নি:সন্দেহে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে এই গ্রহগুলি নিজেদের ভর, মাধ্যাকর্ষণ, বায়বীয় চরিত্র পরিবর্তন করে তা বুঝতে পারা যাবে এই আবিষ্কারে। 

কিছুদিন আগেই মহাকাশবিজ্ঞানীরা একদম পৃথিবীর মতো দেখতে এক গ্রহ খুঁজে পেয়েছেন। তবে তা সৌরজগতের মধ্যে নয়। আমাদের সৌরমণ্ডলের বাইরের গ্রহ। পৃথিবীর থেকে প্রায় ৯০ আলোকবর্ষ দূরের দক্ষিণে অবস্থিত কনস্টেলেশন ক্রেটার মধ্যে অবস্থিত। তবে পৃথিবীর থেকে সামান্য বড় এই গ্রহটি। এই গ্রহের মধ্যে একটি ছোট লাল বামন নক্ষত্রও রয়েছে। যেটিকে এই গ্রহটি প্রদক্ষিণ করছিল। এর আগেও পৃথিবীর মতো এক গ্রহর সন্ধান পেয়েছিল নাসা। নতুন আবিষ্কৃত পৃথিবী 'রস ৫০৮বি' তার পৃষ্ঠে জল ধরে রাখতে সক্ষম হতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ফলে এই গ্রহে জীবনের সন্ধান মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget