এক্সপ্লোর

Megha-Tropiques-1: দেশের হয়ে এক দশক মহাশূন্যে, এখন ফুরিয়েছে প্রয়োজন, আজই আয়ু শেষ কৃত্রিম উপগ্রহের

ISRO News: ২০১১ সালের অক্টোবর মাসে কৃত্রিম উপগ্রহ মেঘ-ট্রপিক্স-১-এর উৎক্ষেপণ হয়।

নয়াদিল্লি: প্রায় একদশক ধরে মহাশূন্যে বিচরণ ছিল তার। এ বার আয়ু শেষ হচ্ছে কৃত্রিম উপগ্রহ মেঘ-ট্রপিক্স-১ (MT1)-এর (Megha-Tropiques-1)। দোলের দিন, মঙ্গলবারই সেটিকে আছড়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO News) তরফে সেই নিয়ে চূড়ান্ত সক্রিয়তা শুরু হয়েছে। কার্যকাল শেষ করে আজই ভারতের বায়ুমণ্ডলে প্রবেশ করবে ওই কৃত্রিম উপগ্রহ। তার পর আকাশেই পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হবে সেটিকে (Science News)।

ইসরো এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা CNES-এর যৌথ উদ্যোগে প্রেরিত

২০১১ সালের অক্টোবর মাসে কৃত্রিম উপগ্রহ মেঘ-ট্রপিক্স-১-এর উৎক্ষেপণ হয়। লো আর্থ অরবিটের উদ্দেশে রওনা দেয় সেটি, যা কিনা পৃথিবীকে প্রদক্ষিণ করার একটি কক্ষপথ। ইসরো এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা CNES-এর যৌথ উদ্যোগে সেটিকে মহাকাশে পাঠানো হয়। মূলত আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত গবেষণার কাজেই পাঠানো হয়েছিল। 

গোড়ার দিকে তিন বছরের জন্য এই অভিযানের পরিকল্পনা গৃহীত হয়। পরে সময়কালের মেয়াদবৃদ্ধি করা হয় বিজ্ঞানীদের তরফে। তার পর প্রায় এক দশক ধরে পৃথিবীর বুকে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত তথ্য পাঠাচ্ছিল ওই কৃত্রিম উপগ্রহ। এতদিনে তার কার্যকাল শেষ হল। ইসরোর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করে গিয়েছে ওই কৃত্রিম উপগ্রহ। 

আরও পড়ুন: Neiphiu Rio : মোদি-শাহ-র উপস্থিতিতে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেফু রিও-র

মেঘ-ট্রপিক্স-১ কৃত্রিম উপগ্রহটি তৈরি করে ইসরো। চারটি বিশেষ যন্ত্র বসানো রয়েছে তাতে। মিটিওরোলোজিক্যাল অ্যান্ড ওশিয়ানোগ্রাফিক স্যাটেলাইট ডেটা আর্কাইভাল সেন্টার জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় বলয়ে সূর্যের তাপ এসে পড়ে সবচেয়ে বেশি। তার তুলনা ঢের কম প্রতিফলিত হয় মহাকাশে। সেই অতিরিক্ত তারমাত্রা বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর বুকে এবং সাগর-মহাসাগরে এসে পড়ে। সেই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ওই কৃত্রিম উপগ্রহ।

মহাকাশকে আবর্জনামুক্ত রাখতে রাষ্ট্রপুঞ্জের ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি-র কাছে দায়বদ্ধ ইসরো। তাই অভিযান শেষে মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহগুলিকে গুঁড়িয়ে দেওয়া, অথবা নিরাপদে ফিরিয়ে নেওয়াই নিয়ম। ২৫ বছর আয়ুকাল এমন কক্ষপথেও নামিয়ে আনা যায় এমন কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানকে। 

মেঘ-ট্রপিক্স-১ কৃত্রিম উপগ্রহের ওজন প্রায় ১ টন

কিছু কিছু ক্ষেত্রে মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহের অবশিষ্টাংশ মহাশূন্য়ে ছেড়েও দেওয়া হয়। কিন্তু মেঘ-ট্রপিক্স-১ কৃত্রিম উপগ্রহের ওজন প্রায় ১ টন। সে ক্ষেত্রে সেটি ধ্বংস হতে সময় লাগবে প্রায় ১০০ বছর। এখনও ওই কৃত্রিম উপগ্রহে ১২৫ কেজি জ্বালানি রয়েছে। তাই কোনও বিপত্তি যাতে না ঘটে, তাই সেটিকে নামিয়ে আনা হচ্ছে।

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget