এক্সপ্লোর

Phone Laptop Fast Charging: এক মিনিটে চার্জ হবে ফোন, ল্যাপটপ ! নেপথ্যে ভারতীয় বংশোদ্ভুত গবেষক অঙ্কুর

Phone Laptop Charging In One Minute: এক মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে ফোন, ল্যাপটপ। এমনকি ১০ মিনিটে চার্জ হয়ে যাবে একটি আস্ত ইলেকট্রিক চারচাকা গাড়িও।

Phone Laptop Fast Charging: এবার থেকে এক মিনিটেই চার্জ দেওয়া যাবে ফোন আর ল্যাপটপ। শুনতে অসম্ভব মনে হলেও একেবারে সত্যি এটি। কোনও ম্যাজিক বা ভেল্কি নয়, এটি বিজ্ঞানের হাতযশ। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় বংশোদ্ভুত গবেষক অঙ্কুর গুপ্তের গবেষণা। তাঁর এই গবেষণার সাহায্যে একটি ইলেকট্রিক গাড়িকে ১০ মিনিটে চার্জ দেওয়া যাবে। অন্যদিকে ফোন, ল্যাপটপের মতো ছোট ডিভাইসকে এক মিনিটের মধ্যে চার্জ দেওয়া যাবে। অঙ্কুর গুপ্ত আমেরিকার কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের কেমিকাল ও বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক। অঙ্কুর ও তাঁর দলের এই গবেষণা প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব ন্যাশনাল আকাডেমি অব সায়েন্সেসে। 

কীভাবে সম্ভব হল এই ম্যাজিক ?

চার্জিং আসলে আয়নের খেলা। পজিটিভ ও নেগেটিভ আয়ন একদিক থেকে অন্যদিকে যায়। পরস্পরের বিপরীতে যায়। আর তার মধ্যেই একটি দিকে চার্জ জলের ধারার মতো প্রবাহিত হয়। এই প্রবাহ তখনই শেষ হয়, যখন চার্জ ফুল হয়ে যায়। অঙ্কুর ও তাঁর দল একটি মাইক্রোস্কোপিক অর্থাৎ আনুবীক্ষণিক ছিদ্রের মধ্যে আয়নের চলাফেরাকে পর্যবেক্ষণ করেছেন। সেই পর্যবেক্ষণের সিদ্ধান্তই এবার যুগান্তকারী আবিষ্কারের চেহারা নিল। গবেষক অঙ্কুরের দাবি, এর সাহায্যে অতি উন্নতমানের ক্যাপাসিটর তৈরি করা সম্ভব।

সুপারক্যাপাসিটরের ক্ষমতা দিয়ে…

অঙ্কুর গুপ্ত সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, একটি সুপারক্যাপাসিটরের মধ্যে এমন অসংখ্য আনুবীক্ষণিক ছিদ্র থাকে। সেখানেই ঘোরাফেরা করে আয়নগুলি। ওই আয়নগুলিই চার্জ করতে কাজে লাগে। অঙ্কুরের কথায়, ব্যাটারির চেয়ে অনেকগুণ বেশি কার্যকরী সুপারক্যাপাসিটর। কারণ এগুলি দ্রুত চার্জ করে দেয়। একই সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত টিঁকে থাকে।

পাওয়ার গ্রিডের জন্য যুগান্তকারী গবেষণা

সংবাদমাধ্যমকে অঙ্কুর জানান, এই সুপারক্যাপাসিটর শুধু যে ফোন আর গাড়ি চার্জ দিতে কাজে লাগবে, তা কিন্তু নয়। এর পাশাপাশি পাওয়ার গ্রিডের মধ্যে বিদ্যুৎ সঞ্চয় ও চার্জিংয়ের কাজেও লাগবে এই সুপারক্যাপাসিটর। যখন বিদ্যুতের চাহিদা কম থাকে,তখন বিদ্যুৎ সঞ্চয় করা দরকার। আবার যখন বিদ্যুতের চাহিদা বেশি, তখন বিদ্যুৎ দ্রুত সরবরাহ করা দরকার। অঙ্কুর গুপ্তের কথায়, সুপারক্যাপাসিটর দ্রুত গতিতে কাজ করে। যা এর অন্যতম বৈশিষ্ট্য। ফলে পাওয়ার গ্রিডের জন্য সহজে এটিকে ব্যবহার করা সম্ভব। এখন শুধু অপেক্ষা এই আবিষ্কারের ভিত্তিতে বিশেষ ক্যাপাসিটরটি তৈরি করার।

আরও পড়ুন - Gliese 12 b: আমাদের মত আর‍ও কেউ আছে? সত্যিই খোঁজ মিলল আরেক 'পৃথিবীর' !

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget