এক্সপ্লোর

Gliese 12 b: আমাদের মত আর‍ও কেউ আছে? সত্যিই খোঁজ মিলল আরেক 'পৃথিবীর' !

Earth Size Planet Found By Indian Scientist: আরেকটি পৃথিবীর মতো দেখতে গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। নেপথ্যে রয়েছেন ভারতীয় গবেষক শিশির ঢোলাকিয়া।

Earth Size Planet Found By Indian Scientist: আকার-আয়তনে এমনকি আবহাওয়ার নিরিখে পৃথিবীর প্রায় সমান। সম্প্রতি এমনই আরেকটি পৃথিবীর খোঁজ পেলেন বিজ্ঞানীরা। মান্থলি নোটিসেস অব রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের অনুমান, ওই গ্রহটি মানুষের জন্য বসবাসযোগ্য। কেন সেখানে বাস করা সম্ভব, তাও জানিয়েছেন গবেষকরা। গ্রহটির নাম Gliese 12 b।

কেন পৃথিবীর ‘যমজ’ গ্রহ ?

  • গ্রহটির আয়তন শুক্র গ্রহের মতো। যা পৃথিবীর থেকে সামান্য ছোট অর্থাৎ আকার আয়তনে প্রায় সমান বলাই যায়। 
  • অন্যদিকে ওই গ্রহটির উপরিতলের তাপমাত্রা ১০৭ ডিগ্রি ফারেনহাইট বা ৪২ ডিগ্রি। অর্থাৎ কলকাতা বা রাজ্যের মতোই তাপমাত্রা। ফলে একটু কষ্ট হলেও ওই গ্রহে থাকার জন্য মানিয়ে নেওয়াই যায়। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত অন্য যত গ্রহের খোঁজ মিলেছে, সেগুলির সবকটার উষ্ণতা ছিল অনেকটাই বেশি। এই প্রথম এত কম উষ্ণতার গ্রহের খোঁজ পাওয়া গেল !
  • যে নক্ষত্রের চারপাশে গ্রহটি ঘুরছে, সেটির আয়তন অবশ্য আমাদের সূর্যের চেয়ে অনেকটাই ছোট। আমাদের সূর্যের মাত্র ২৭ শতাংশ ওই নক্ষত্রটি।
  • গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে সময় নেয় ১২.৮ দিন।
  • এই সব লক্ষণগুলির জন্যই বিজ্ঞানীদের ধারণা এই গ্রহটি মানুষের বসবাসযোগ্য।

গ্রহটির বায়ুমণ্ডলে অক্সিজেন কতটা ?

সৌরজগতের বাইরের এই গ্রহটিতে বায়ুমণ্ডল আছে কি না তা এখনও জানতে পারেননি গবেষকরা। ফলে কতটা অক্সিজেন রয়েছে, তা এখনই বলা মুশকিল।

গ্রহটি কত দূরে ?

সৌরজগতের বাইরে অবস্থিত এই গ্রহটি। ফলে দূরত্ব কিছুটা বেশি বলেই জানাচ্ছেন গবেষকরা। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, পৃথিবীর থেকে গ্রহের দূরত্ব ৪০ আলোকবর্ষ। 

কী বলছেন গবেষকরা ?

সাউথ কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক ছাত্র শিশির ঢোলাকিয়া একটি বিবৃতিতে বলেন, প্রাণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল জল। Gliese 12 b-র তাপমাত্রা সেই জলের জোগান দিতে পারবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, শিশির এই গবেষণার সঙ্গে যু্ক্ত ছিলেন। 

নাসার সাহায্য নেওয়ার ভাবনা

আপতত নিজেদের টেলিস্কোপের সাহায্যেই এই গ্রহটিকে আবিষ্কার করেছেন গবেষকরা। তবে এর পর নাসার সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে আরও ভাল করে দেখার চেষ্টা করবেন তাঁরা।

আরও পড়ুন - MH370 Mystery: ১০ বছর বেপাত্তা রহস্যময় বিমান MH370, এবার তাই সাগরে 'বিস্ফোরণ' ঘটানোর ভাবনা !

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget