এক্সপ্লোর

S Somnath On Aliens : সত্যিই কি ভিনগ্রহীরা আছে? তারা কি ঘুরে যায় পৃথিবীতে? চমকে দেবে ইসরো-প্রধানের কথা

Isro Chief S Somnath On Aliens: ইসরোর প্রধান এস সোমনাথ একটি পডকাস্টে সম্প্রতি জানিয়েছেন, তিনি মনে করেন এ পৃথিবীর বাইরেও একটা সভ্যতা থাকতে পারে।

কলকাতা : ভিনগ্রহীদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সত্যিই কি আছে অন্য কোনও গ্রহে কোনও সভ্যতা  ? সেখান থেকে কি সত্যিই কোনও দিন নেমে আসতে পারে পিকে-র মতো কেউ? এই নিয়ে শৈশব থেকেই মানুষের আগ্রহের শেষ নেই। সকলেই হয়ত কম বেশি ভেবেছেন, অন্যগ্রহ থেকে কি কখনও ফ্লাইং অবজেক্ট এসে দেখে যায় আমাদের ? মাঝে মধ্যেই বিশ্বের নানা প্রান্ত থেকে ভিনগ্রহীদের অস্তিত্ব ও তাদের আনাগোনা নিয়ে দাবি ওঠে। কিন্তু তার কতটা সত্যি , এই নিয়ে এবার প্রশ্ন তুললেন ইসরো কর্তা এস সোমনাথ। 

পৃথিবী ছাড়া মহাবিশ্বের আর কোথাও কি প্রাণ আছে বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খোঁজার আগ্রহ বরাবরের। তবে পৃথিবীর বিজ্ঞানচর্চায় এতদিন পর্যন্ত প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ একটি পডকাস্টে সম্প্রতি জানিয়েছেন, তিনি মনে করেন এ পৃথিবীর বাইরেও একটা সভ্যতা থাকতে পারে। সেখানে প্রাণের বাস থাকতে পারে। তাই একা সৌর পরিবারের পৃথিবী নয়, অন্য কোনও নক্ষত্রের সংসারে, কোনও গ্রহে ভিনগ্রহীদের বাস থাকতেই পারে। মনে করছেন সোমনাথ। 

এস সোমনাথের মতে,  যে মহাবিশ্বের অন্য কোথাও অবশ্যই প্রাণ আছে।  মহাবিশ্বে অন্য কোথাও হয়ত তাদের ঠিকানা। এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে সোমনাথ বলেন, গত ১০০ বছরের কথা ভাবুন। বিজ্ঞান ও প্রযুক্তিতে কী বড় বিপ্লব এসেছে।  বৈপ্লবিক পরিবর্তনের এসেছে প্রযুক্তিতে । 

সোমনাথ বলেন, মানব সভ্যতার ইতিহাস কিন্তু কোটি কোটি বছর প্রাচীন। কিন্তু গত ১০০ বছরের কথা ভাবুন, কী বিরাট বিবর্তন এসেছে প্রযুক্তি ব্যবহার...এই ধরনের ক্যামেরা, মাইক, অনলাইন টেলিকাস্ট  !   The Ranveer Show  -তে এসে ইসরো প্রধান বলেন,  কল্পনা করুন, দুটি ভিনগ্রহীদের সভ্যতা আছে। একটি  আমাদের মানবসভ্যতার চেয়ে অনেক এগিয়ে , আরেকটি  আমাদের থেকে কিছুটা পিছিয়ে। ইসরো প্রধান সোমনাথ বলেছেন, এমন দুটি সভ্যতার কথা ভাবুন, যার একটি আমাদের থেকে ২০০ বছর পিছনে এবং অন্যটি ১০০০ বছর এগিয়ে।  ISRO প্রধানের মতে, হতেই পারে বিরাট এই বিশ্বব্রহ্মাণ্ডে হয়তো এতটা উন্নত  ভিন্‌গ্রহীদের দুনিয়া রয়েছে, তারা এমন ভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, সেই উন্নত প্রযুক্তির কথা হয়ত পৃথিবীর মানুষ ভাবতেই পারে না। 

ইসরো প্রধানের ধারণা, পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকতেই পারে।  আশেপাশেই হয়ত ভিন্‌গ্রহীরা রয়েছে। তবে ভিন্‌গ্রহীদের জিনোমিক এবং প্রোটিন স্ট্রাকচার পৃথিবীর মানুষের থেকে হতে পারে বেশ অন্যরকম। তাই তাদের সঙ্গে মোলাকাত না হওয়াই ভাল হয়ত। 

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget