এক্সপ্লোর

ISRO Shukrayaan 1 Mission: এবার শুক্রগ্রহের পথে রওনা দেওয়ার অপেক্ষা, কাজ অনেকটা এগিয়ে আনল ISRO

ISRO News: বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে ISRO.

নয়াদিল্লি: চাঁদ এবং সূর্যেই থেমে নেই গবেষণা। পড়শি গ্রহগুলিকে আরও ভাল করে চেনার প্রক্রিয়াও চলছে। যে কারণে শুক্রযান-১ অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. সেই Venus Orbiter Mission নিয়ে এবার বড় ঘোষণা করল তারা। জানা গিয়েছে, শুক্রযান-১ অভিযানের জন্য মহাকাশযানের সম্পূর্ণ নকশা এবং রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছে, যা সরকারি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। (ISRO News)

বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে ISRO. বলা হয়েছে, ISRO-র তরফে Venus Orbiter Mission, যা শুক্রযান-১ অভিযান নামে পরিচিত, তার নকশা ও রূপরেখা সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সরকারকে। (ISRO Shukrayaan 1 Mission)

চন্দ্রযান-৩, সৌরযান আদিত্য-L1 অভিযানে অভূতপূর্ব সাফল্যের পর মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে তৎপর ISRO. সেই লক্ষ্যে পৌঁছতে গত বছরই শুক্রযান-১ অভিযানের ঘোষণা করে তারা। এর পর কয়েক মাসও কাটল না, অভিযানের প্রস্তুতি প্রায় সেরেই ফেলল ISRO. এবার সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। 

শুক্রগ্রহের উদ্দেশে এই অভিযানের নাম রাখা হয়েছে শুক্রযান-১।  শুক্রগ্রহ এবং যান, দুই শব্দকে জুড়ে এই নামকরণ। ২০১২ সালেই এই অভিযানের পরিকল্পনা গৃহীত হয়। এই অভিযানের মূল লক্ষ্য হল, শুক্রগ্রহকে পর্যবেক্ষণ করা। বর্তমানে শুক্রগ্রহে প্রাণের অস্তিত্ব থাকা একেবারেই অসম্ভব। তবে জীবাণু থাকলেও থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের একাংশের।  তাই শুক্রের বায়ুমণ্ডল এবং ভৌগলিক গঠন পর্যবেক্ষণ করে দেখতে চান ISRO-র বিজ্ঞানীরা। 

আরও পড়ুন: Exoplanet TOI-6713.01: গায়ের রং অগ্নিসদৃশ লাল, প্রতিদিন একটু একটু করে গলছে এই Exoplanet, কারণ জানা গেল

শুক্রকে পৃথিবীর যমজ বোন হিসেবে ধরা হয় শুক্রগ্রহকে। পৃথিবীর সঙ্গে অনেক মিল রয়েছে। শুক্রের বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর তুলনায় ১০০ গুণ বেশি। কেমন এমন অবস্থা, এর কারণ এখনও পরিষ্কার নয়। অ্যাসিড উপাদান মিশে রয়েছে শুক্রের ঘন মেঘে, যে কারণে শুক্রের মাটির কাছাকাছি পৌঁছনো যায় না। পৃথিবী এবং শুক্র শুধুমাত্র পড়শিই নয়, দুই গ্রহের সৃষ্টিও প্রায় একই সময়ে। কিন্তু পৃথিবীতে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ থাকলেও, শুক্রে কেন নেই, এই প্রশ্ন আজকের নয়, তার জবাব পাওয়াও লক্ষ্য ISRO-র। 

কবে শুক্রযান-১ মহাকাশযানের উৎক্ষেপণ হবে, তা এখনও ঠিক হয়নি।  ২০২৩ সালের মাঝামাঝি সময়েই অভিযান হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু করোনা কালে গবেষণার কাজে ব্যাঘাত ঘটলে দিন পিছিয়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget