এক্সপ্লোর

Exoplanet TOI-6713.01: গায়ের রং অগ্নিসদৃশ লাল, প্রতিদিন একটু একটু করে গলছে এই Exoplanet, কারণ জানা গেল

Science News: সৌরজগতের বাইরে TOI-6713.01 নামের একটি নয়া গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ চললেও,  সৌরজগতের বাইরের দুনিয়ার অনেক কিছুই এখনও অজানা। সেই আবহেই নয়া আবিষ্কার ঘিরে শোরগোল বিজ্ঞান মহলে। সৌরজগতের বাইরে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছন বিজ্ঞানীরা। অগ্নিসদৃশ লাল রঙের ওই গ্রহটির সন্ধান পেয়ে বিজ্ঞানীরা উচ্ছ্বসিত হলেও, তার ভবিতব্য জেনে শঙ্কিত সকলে। একটু একটু করে ওই গ্রহটি গলে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Exoplanet TOI-6713.01)

সৌরজগতের বাইরে TOI-6713.01 নামের একটি নয়া গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সেখানে যে গ্রহমণ্ডলের মধ্যে অবস্থিত গ্রহটি, তাতে আরও দু’টি গ্রহ রয়েছে। একটি কমলা রঙের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে তারা। নয়া আবিষ্কৃত গ্রহটি পৃথিবী থেকে ৬৬ আলোকবর্ষ দূরে অবস্থিত। পৃথিবীর চেয়ে আয়তনে একটু বড় TOI-6713.01 গ্রহটি। ৫০০ কোটি বছর বয়সি নক্ষত্রকে প্রতি ২.২ দিনে একবার প্রদক্ষিণ করে। (Science News)

The Astronomical Journal-এ যে গবেষণাপত্র প্রকাশিক হয়েছে, তাতে TOI-6713.01 গ্রহটি সম্পর্কে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র গ্রহ সন্ধানকারী Transiting Exopanet Surve Satelite (TESS) থেকে নজরজারি চালিয়ে দেখা গিয়েছে, গ্রহটির বুকে অজস্র আগ্নেয়গিরি রয়েছে। গলিত লাভায় কার্যত ঢেকে গিয়েছে গ্রহটির পাথুরে মাটি। লাগাতার শতাধিক আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটেই চলেছে। গ্রহটির তাপমাত্রা প্রায় ২ হাজার ৩০০ ডিগ্রি সেলসিয়াস।  

আরও পড়ুন: Lunar Railway System: চন্দ্রপৃষ্ঠেও গড়াবে ট্রেনের চাকা? চাঁদের বুকে রেল যোগাযোগ গড়ে তোলার পথে NASA

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার জ্যোতির্পদার্থবিদ স্টিফেন কেন জানিয়েছেন, গ্রহটির বুকে সারাক্ষণই আগুন জ্বলছে। এই ধরনের কিছু মহাশূন্যে থাকতে পারে বলে কল্পানই করতে পারেননি তাঁরা। TOI-6713.01-এর প্রতিবেশী গ্রহ দু’টি একটু তফাত থেকে বামন নক্ষত্রটিকে প্রতক্ষিণ করে চলেছে। বৃত্তাকার থেকে ক্রমশ তাদের কক্ষপথ ডিম্বাকার আকার ধারণ করেছে। TOI-6713.01 গ্রহটির উপর তার পড়শি দুই গ্রহ এবং বামন নক্ষত্রটির অভিকর্ষ শক্তির বেশ প্রভাব রয়েছে। কখনও সামনের দিকে ঠেলা খায়, কখনও আবার পিছনের দিকে। কার্যত দড়ি টানাটানি চলে। এর ফলে গ্রহটির বুকে অবস্থিত আগ্নেয়গিরি থেকে লাগাতার লাভা নির্গত হয়ে চলেছে।   

তবে গবেষণার জন্য গ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি বিজ্ঞানীদের। তাঁদের মতে, গ্রহগুলির পরিবেশ কতটা চরম হতে পারে, তা বোঝার জন্য TOI-6713.01-এর উপর নজরদারি চালানো প্রয়োজন। সৌরজগতের বাইরে এযাবৎ এমন কোনও গ্রহ আগে চোখে পড়েনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Space Conflict: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget