এক্সপ্লোর

Mariana Trench: গোটা এভারেস্ট ডুবে যাবে, এত গভীর! রহস্যে মোড়া 'চ্যালেঞ্জার ডিপ'

Deepest Location on Earth: বিশ্বের গভীরতম অংশ নিয়ে এখনও সব তথ্য নেই বিজ্ঞানীদের কাছে, কী রয়েছে সেখানে, তা এখনও রহস্য়।

কলকাতা: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্ঘ এভারেস্ট পর্বতের শৃঙ্গ। তার চেয়ে উঁচু কোনও জায়গা নেই পৃথিবীতে। কিন্তু বিশ্বের গভীরতম জায়গা কোনটা? আন্দাজ আছে সেটা কতটা গভীর? প্রথম প্রশ্নের উত্তর-মারিয়ানা ট্রেঞ্চ। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের আগে একটা কথা বলা যায়- ওই জায়গার গভীরতম এলাকা হিসেবে ধরলেগোটা এভারেস্ট এঁটে যাবে সেখানে।  

পশ্চিম প্রশান্ত মহাসাগরে মারিয়ানা দ্বীপের পূর্বদিকে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। গোটা ট্রেঞ্চটি আড়াই হাজার কিলোমিটার লম্বা। National Oceanic and Atmospheric Administration (NOAA)- জানাচ্ছে ওই গোটা এলাকার সবচেয়ে গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার ডিপ (Challenger Deep), মারিয়ানা ট্রেঞ্চের দক্ষিণ প্রান্তে রয়েছে সেই এলাকা।

কতটা গভীর চ্যালেঞ্জার ডিপ?
NOAA-এর মতে চ্যালেঞ্জার ডিপ ১০৯৩৫ মিটার গভীর। অর্থাৎ এভারেস্টের দৈর্ঘের থেকে অন্তত ২১০০ মিটার বেশি গভীর। 

২০২১ সালে Deep Sea Research Part 1: Oceanographic Research Papers- এ একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের voyage থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর আগেও চ্যালেঞ্জার ডিপের গভীরতা নিয়ে একাধিক সমীক্ষা-গবেষণা হয়েছে। তাতে বিভিন্ন তথ্য মিলেছে। প্রথম অভিযান হয়েছে ১৯৬০ সালে, সেই অভিযানের পরে বলা হয়েছিল ওই এলাকার গভীরতা ১০৯১১ মিটার। আরও দুই সমীক্ষার একটিতে ১০৯৯৪ মিটার, অপরটিতে ১০৯৮৪ মিটার বলা হয়েছিল।

গভীরতা মাপা কতটা কঠিন?
মারিয়ানা ট্রেঞ্চের ওই এলাকা এতটাই গভীর যে আধুনিক প্রযুক্তি দিয়েও সেখানকার গভীরতা মাপা বা অন্য তথ্য সংগ্রহ করা অত্য়ন্ত সমস্যাসঙ্কুল বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। 

একাধিক আধুনিক যন্ত্রপাতি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়ে থাকে। তার মধ্য়ে ২টো প্রধান। একটি হল সোনার (Sonar) আরেকটি হল প্রেশার সেন্সর (Pressure Sensor)। সমুদ্রতলে (Seabed) ওই যন্ত্র বসিয়ে দেখা হয় তার ুপর কত পরিমাণ জল রয়েছে। মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ মাপার ক্ষেত্রে ওই দুটি পদ্ধতিই যথেষ্ট কঠিন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সোনার বিমের সাহায্য়ে অর্থাৎ শব্দের সাহায্যে গভীরতা মাপার সময় Accuracy নিয়ে সমস্যা হতে পারে। বিশেষ করে ওই এলাকায় এতটাই গভীর বলে। পাশাপাশি জলের লবণের পরিমাণ, উষ্ণতা এবং চাপের উপর এর মাপের পার্থক্য হতে পারে। সেক্ষেত্রে ঠিক গভীরতা মাপতে গেলে সমস্যা হয়। 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রেশার সেন্সর-পদ্ধতির ক্ষেত্রে অত গভীরে বিপুল জলের চাপ সামলাতে পারবে এমন যন্ত্র তৈরি কষ্টকর। Sea Level-এ বায়ুর চাপ যা থাকে, চ্যালেঞ্জার ডিপের (Challenger Deep)-এর Seabed-এ সেই চাপ তার ১০০০ গুণ বেশি হয়। এছাড়া, জলের ঘনত্ব, মাধ্যকর্ষ শক্তি, সমুদ্রস্রোত-এমন নানা বিষয় গভীরতা মাপার কাজে প্রভাব ফেলে।

বিভিন্ন রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞানীদের একটি অংশ জানাচ্ছেন, মঙ্গল বা চাঁদের ভূমিরূপ সম্পর্কে এখন যত তথ্য় রয়েছে, পৃথিবীর সমুদ্রতল নিয়েও তত তথ্য নেই। ফলে এত বড় জলভাগের তলায় কী লুকিয়ে রয়েছে, তার অনেকটাই এখনও রহস্য়। এখনও এমন অনেক জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ রয়েছে যা বিজ্ঞানীদের অগোচরেই রয়ে গিয়েছে।

আরও পড়ুন: দেশের হয়ে এক দশক মহাশূন্যে, এখন ফুরিয়েছে প্রয়োজন, আজই আয়ু শেষ কৃত্রিম উপগ্রহের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget