এক্সপ্লোর

Mars: 'অদৃশ্য' হবে মঙ্গল? লালগ্রহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে নাসা!

Nasa on Mars: পৃথিবী বাদে আর কোন কোন গ্রহে আবাসস্থল ও প্রাণ তৈরি করা যায় সেই অন্বেষণে রয়েছে মহাকাশসংস্থাগুলি।

কলকাতা: চাঁদের (Moon) সঙ্গে যোগাযোগ নিয়ে একাধিক কাজ চললেও প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর (Earth) পড়শি গ্রহে গবেষণা চালিয়ে যাচ্ছে নাসা। এখনও মঙ্গল (Mars) গ্রহে অবিচ্ছিন্ন যোগাযোগ জারি রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্পেস এজেন্সি। শুধু নাসা (Nasa) নয়, চিন তার তিয়ানওয়েন মহাকাশযানের মাধ্যমে লালগ্রহে নজরদারি করে চলেছে। কিন্তু সেই যোগাযোগে এবার থামতে চলেছে। 

পৃথিবী বাদে আর কোন কোন গ্রহে আবাসস্থল ও প্রাণ তৈরি করা যায় সেই অন্বেষণে রয়েছে মহাকাশসংস্থাগুলি। এর মধ্যে মঙ্গলেই সবচেয়ে বেশি কাজ চলছে। লালগ্রহের মাটি থেকে জলের অস্তিত্ব ও খুঁটিনাটি নিয়ে কাজ করে চলেছে একাধিক মার্স রোভার। তবে এবার সেই সংযোগে বিচ্ছেদ আসতে চলেছে। সৌর ঝড়ের জেরে একটি ব্ল্যাকআউট ঘটতে চলেছে মঙ্গল গ্রহে। 

জানা গিয়েছে, এই ঘটনার জন্য প্রায় দুই সপ্তাহের জন্য মঙ্গলের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকবে। নাসার তরফে জানান হয়েছে, ২০২৩ সালের ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত লাল গ্রহের সঙ্গে যোগাযোগ বিছিন্ন থাকবে। এই সময়ে, মহাকাশযান থেকে রেডিও ট্রান্সমিশনে কিছুটা প্রভাবও পড়বে। সৌর ঝড়ের জেরে একাধিক মহাকাশযানের সঙ্গে  যোগাযোগও বিছিন্ন হবে।                                                                                   

আরও পড়ুন, পৃথিবীতে প্রাণের বিলুপ্তি হতে পারে এই মহাজাগতিক বিস্ফোরণে, সতর্কবার্তা মার্কিন বিজ্ঞানীদের

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির মিশন কন্ট্রোলাররা এই সময়কালে নেভিগেট করার জন্য বিভিন্ন কৌশল তৈরি করেছে। যাতে কিছু ইন্সট্রুমেন্ট বন্ধ করা হলেও, অন্যদের থেকে ডেটা সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। কিছু ক্ষেত্রে, তারা পৃথিবীতে ডেটা পাঠাতে থাকে, সম্পূর্ণরূপে সচেতন ভাবে ডেটা সংগ্রহের কাজ করে যেতে পারে।                                                      

সৌর ঝড় চলাকালীন কোনও নতুন নির্দেশ পাঠানো হয় না। তবে প্রাথমিকভাবে এটিকে ঝুঁকিপূর্ণ বলে মনে হতে পারে। তবে যেহেতু অটোপাইলট প্রযুক্তি রয়েছে যানগুলিতে। ফলে, এই সময় তারা পূর্ব নির্দেশমতোই কাজ করবে।  

সেরা শিরোনাম

Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget