এক্সপ্লোর

Shrinking Moon: চাঁদের বুকে অসংখ্য চ্যুতিরেখা, ঘন ঘন ধস, কম্পনও, উপনিবেশ গড়া নিয়ে উদ্বেগ

Moonquake and Landslides: চাঁদের দক্ষিণ মেরুর ভৌগলিক পরিস্থিতি নিয়ে এবার বিপদবার্তা শোনালেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: চাঁদের বুকে উপনিবেশ গড়ে তোলার পরিকল্পনা চলছে। বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা তো বটেই, বেসরকারি সংস্থাগুলিও সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু উপগ্রহের বুক থেকে এবার উদ্বেগজনক খবর সামনে এল। চাঁদের মাটির নিচে চ্যুতিরেখার হদিশ পেলেন বিজ্ঞানীরা, যা কিনা ঘন ঘন ভূমিকম্প এবং ধসের জন্য দায়ী। (Shrinking Moon)

এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরু ছুঁতে উঠেপড়ে লেগেছে একাধিক দেশ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র আর্টেমিস মিশনেও চাঁদের দক্ষিণ মেরুতেই চলবে। সেখানেই আগামী দিনে উপনিবেশ গড়ার পরিকল্পনা চলছে। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুর ভৌগলিক পরিস্থিতি নিয়ে এবার বিপদবার্তা শোনালেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, চাঁদের দক্ষিণ মেরু নিরাপদ জায়গা নয়। (Moonquake and Landslides)

চাঁদের দক্ষিণ মেরু নিয়ে গবেষণা চালাতে গিয়ে বিপদের ইঙ্গিত পেয়েছেন একদল বিজ্ঞানী। তাঁরা জানিয়েছেন, ২০২৬ সালে চাঁদের দক্ষিণ মেরুর যেখানে আর্টেমিস-৩ মহাকাশযান নামানোর কথা ভাবছে NASA, সেখানে মাটির নিচে দীর্ঘ চ্যুতিরেখা রয়েছে। ওই চ্যুতিরেখার ওঠারপড়ার দরুণই ৫০ বছর আগে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল চাঁদের বুকে।


Shrinking Moon: চাঁদের বুকে অসংখ্য চ্যুতিরেখা, ঘন ঘন ধস, কম্পনও, উপনিবেশ গড়া নিয়ে উদ্বেগ

আরও পড়ুন: Neuralink Brain Chip: আলো ফুটবে দৃষ্টিহীনের চোখে, সাড়া দেবে অসাড় শরীর! প্রথম বার মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ বসালেন মাস্ক

এর আগে, অ্যাপোলো অভিযানের সময় মহাকাশচারীরা চাদের বেশ কিছু সিসমোমিটার নিয়ে গিয়েছিলেন। ১৯৭৩ সালের ১৩ মার্চ চাঁদে তীব্র ভূমিকম্প হলে, ওই সিসমোমিটারগুলি কার্যত ছত্রখান হয়ে যায়। এর কয়েক দশক পর Lunar Reconnaissance Orbiter অনুসন্ধান চালাতে গিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে চ্যুতিরেখার জাল আবিষ্কার করে। বর্তমানে আরও উন্নত প্রযুক্তি হাতে এসেছে বিজ্ঞানীদের, যার মাধ্যমে ওই চ্যূতিরেখার জালের সঙ্গে তীব্র ভূমিকম্পের সংযোগ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

২৫ জানুয়ারি The Planetary Science Journal-এ যে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, তাতে বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে যেমন ভূমিকম্প হয়, চাঁদের মাটিও একই ভাবে কেঁপে ওঠে। পৃথিবীতে মাটির নিচে পাতের ওঠাপড়ার দরুণ যে চ্যুতিরেখার সৃষ্টি হয়, তা থেকেই কেঁপে ওঠে মাটি। চাঁদের ক্ষেত্রে সঙ্কোচনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, চাঁদের অন্তস্থল সঙ্কুচিত হওয়াতেই চ্যুতিরেখার সৃষ্টি।

কিন্তু তাঁদের অন্তস্থল সঙ্কুচিত হচ্ছেই বা কেন? জবাবে বিজ্ঞানীরা জানিয়েছেন, সময়ের সঙ্গে চাঁদের অন্তস্থলও শীতল হচ্ছে, এর ফলে কিসমিসের মতো সঙ্কোচন ঘটছে। তার জেরেঅ অসংখ্য চ্যুতিরেখা সৃষ্টি হয়ে চলেছে।  পৃথিবীতে গাছপালা রয়েছে। পৃথিবীর মাটি যেমন আঁটসাট, চাঁদের মাটি তুলনায় আলগা। এর ফলে ভূমিকম্পের চেয়ে, সেখানে ঘন ঘন ধস নামে। তাই চাঁদের বুকে উপনিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বিপদ রয়েছে বলে মত বিজ্ঞানীদের।  

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget