এক্সপ্লোর

Science News: ড্রোনের মাধ্যমে মশা ছাড়া হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের জঙ্গলে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থেই না কি!

Mosquitoes Dropped from Drones: আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়। সেখানকার জঙ্গলে বিভিন্ন প্রজাতির পশুপাখি রয়েছে।

নয়াদিল্লি: যুদ্ধের হাতিয়ার হয়ে উঠেছে ড্রোন। প্রাকৃতিক বিপর্যয়ে ড্রোনের মাধ্যমে ত্রাণ পর্যন্ত চালানো হচ্ছে। সেই ড্রোনের মাধ্যমেই মশা ছাড়া হচ্ছে জঙ্গলে। ১০০০ বা ২০০০ নয়, হাওয়াই দ্বীপপুঞ্জের জঙ্গলে লক্ষ লক্ষ মশা ছাড়া হচ্ছে ড্রোনের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থেই এমন পদক্ষেপ করা হচ্ছে। (Science News)

আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়। সেখানকার জঙ্গলে বিভিন্ন প্রজাতির পশুপাখি রয়েছে। সেই জঙ্গলেই ঝাঁক ঝাঁক মশা ছাড়া হচ্ছে ড্রোনের মাধ্যমে। তবে মাথার উপর গুনগুন করা, রক্তচোষা মশা নয়, গবেষণাগারে সৃষ্ট বিশেষ মশা ছাড়া হচ্ছে সেখানে। (Mosquitoes Dropped from Drones)

ড্রোনের মাধ্যমে জঙ্গলে ছাড়া মশাগুলি আসলে গবেষণাগারে সৃষ্ট পুরুষ মশা। পুরুষ মশা গায়ে হুল ফোটায় না, রক্ত চোখে না। পাশাপাশি, তাদের শরীরে একটি বিশেষ ব্যাকটিরিয়া ঢোকানো হয়েছে, যার ফলে স্ত্রী মশার সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেও তা থেকে স্ত্রী মশা ডিম পাড়বে না। ফলে বংশবৃদ্ধি ঘটবে না মশার। 

কিন্তু এতকিছু প্রয়োজন পড়ল কেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতেই এমন পদক্ষেপ। হাওয়াই দ্বীপপুঞ্জে এই মুহূর্তে Honecreeper পাখির অস্তিত্ব সঙ্কটে। একসময় এই পাখির ৫০টিরও বেশি প্রজাতি উড়ে বেড়ালেও, কমতে কমতে তা ১৭-য় এসে ঠেকেছে। এর মধ্যে প্রায় সবক’টি প্রজাতির অস্তিত্বই বিপন্ন। ২০২৩ সালে Akikiki প্রজাতির পাখিটিকে বিলুপ্ত বলে ঘোষণাও করা হয়। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হওয়াইয়ের জঙ্গলে পশুপাখির মৃত্যুর প্রধান কারণ হল Avian Malaria. একটি মশাবাহিত রোগ সেটি। হাওয়াই দ্বীপপুঞ্জে মশার আনাগোনা ছিল না আগে। ১৮২৬ সাল নাগাদ সেখানে মশার আগমন ঘটে, যার জেরে দ্বীপপুঞ্জের বাস্তুতন্ত্রই ওলটপালট হয়ে যাওয়ার জোগাড়। মাটির পশু থেকে আকাশের পাখি, তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ। 

জলবায়ু পরিবর্তনের জেরে তাপমাত্রার বৃদ্ধিও চোখে পড়ছে লাগাতার। ফলে আগে ঠান্ডা-শীতল পাহাড়-পর্বতগুলির দিকে না ঘেঁষলেও, এখন সেখানকার জঙ্গলেও মশার উপদ্রব দেখা যাচ্ছে। ফলে পাখিরা রেহাই পাচ্ছে না। আমেরিকান বার্ড কনজারভেটরির হাওয়াই বিভাগের ডিরেক্টর ক্রিস ফার্মার জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির ফলে এখন উঁচুতেও উড়ছে মশার দল। এমন চলতে থাকলে Honeycreeper পাখিকে বাঁচানো যাবে না। তাই মশার দলকে নির্মূল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর সেই লক্ষ্য়েই ড্রোনের মাধ্যমে গবেষণাগারে সৃষ্ট পুরুষ মশা ছাড়া হচ্ছে সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget