এক্সপ্লোর

Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…

Mount Erebus Spews Gold Crystals: পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাইন্ট এরেবাস। রোজই সোনা উগরে দেয়।

নয়াদিল্লি: আন্টার্কটিকার বুক চিরে বেরিয়ে আসছে কাঁড়ি কাঁড়ি সোনা। একদিন বা দু’দিন নয়, বছর বছর আকাশে-বাতাসে খাঁটি সোনা উগরে দিচ্ছে আগ্নেয়গিরি। কুড়িয়ে জড়ো করতে পারলে প্রতি বছর প্রায় ১৯ কোটি টাকার সোনা মিলতে পারে সেখান থেকে। গল্প নয়, একেবারে সত্য ঘটনা। পৃথিবীর বুকে এমন আগ্নেয়গিরি আর নয়। (Mount Erebus Spews Gold Crystals)

আন্টার্কটিকার রস আইল্যান্ডে অবস্থিত মাউন্ট এরেবাস আগ্নেয়গিরি বছরভর সোনা উগরে দেয় উদর থেকে। ১৯৯১ সালের এখটি গবেষণা অনুযায়ী, প্রতি দিন প্রায় ৮০ গ্রাম সোনা বাতাসে ছড়িয়ে দেয় মাউন্ট এরেবাস। খালিচোখে দেখা য়ায় না, এমন স্ফটিকের আকারে সোনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সোনার যা দাম, তাতে বছরে প্রায় ১৯ কোটি টাকার সোনা উগরে দেয় মাউন্ট এরেবাস। (Antarctica Volcano Blasts Gold)

পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাইন্ট এরেবাস। দক্ষিণ মেরু থেকে রস সাগরের কাছে অবস্থিত আগ্নেয়গিরিটির দূরত্ব প্রায় ১৩৫০ কিলোমিটার। গলিত লাভার হ্রদ রয়েছে আগ্নেয়গিরিটির বুকে। সেখান থেকে প্রতিনিয়ত গ্যাস নির্গত হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই গ্যাসেই বিশুদ্ধ সোনার অতি ক্ষুদ্র সোনার কণা মিশে থাকে যা, ১০০০ কিলোমিটার দূর পর্যন্ত ছিটকে যায়। শেষ পর্যন্ত মিশে যায় আন্টার্কটিকার বরফে। 

আরও পড়ুন: বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ওই সোনার কণা পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, আগ্নেয়গিরি থেকে নির্গত ওই সোনা সাধারণ নয় মোটেই। বরং ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা, যার আকার স্ফটিকের মতো। আয়তন ৬০ মাইক্রোমিটার পর্যন্ত। 

হাওয়াইয়ের কিলাউয়া, ইতালির মাউন্ট এতনা, আলাস্কার অগাস্টিন এবং মেক্সিকোর এল চিচোন-সহ একাধিক আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসে সোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?

আগ্নেয়গিরির গ্যাস থেকে সোনা পাওয়াটা পুরোপুরি অস্বাভাবিক কোনো ঘটনা নয়। হাওয়াইয়ের কিলাউয়া, ইতালির মাউন্ট এতনা, আলাস্কার অগাস্টিন আগ্নেয়গিরি এবং মেক্সিকোর এল চিচোন-সহ বিভিন্ন আগ্নেয়গিরিতেও সামান্য পরিমাণে সোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, ক্লোরিন বা সালফার সমৃদ্ধ যৌগের সঙ্গে যুক্ত হয়ে গ্যাসের মাধ্যমে ঊর্ধ্বমুখে উঠে আসে সোনার কণা। তবে গ্যাস ঠান্ডা হলে সোনা আলাদা হয়ে যায় এবং স্ফটিক তৈরি করে। তবে অন্য আগ্নেয়গিরির থেকে মাউন্ট এরেবাস সম্পূর্ণ আলাদা। এর দু’টি সম্ভাব্য কার্যকারণ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা-

১) বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হওয়ার সময় ক্লোরিন সমৃদ্ধ গ্যাস থেকে আলাদা হয়ে সরাসরি কেলাসে পরিণত হয় সোনার কণা। কিন্তু গ্য়াসে সোনার উপস্থিতি যেহেতু অতি সামান্য, তাই সরাসরি তা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্নও রয়েছে।

২) বিজ্ঞানীদের অন্য একটি অংশ আবার মনে করেন, আগ্নেয়গিরির লাভার হ্রদের উপরিভাগে প্রথমে কেলাসগুলি গঠিত হয়, তার পর গ্যাসের সঙ্গে ছিটকে বেরিয়ে আসে। 

গত তিন দশকেরও বেশি সময় ধরে মাউন্ট এরেবাস নিয়ে গবেষণা চলছে। কিন্তু কী ভাবে সোনার স্ফটিক বেরিয়ে আসে সেখান থেকে, এখনও পর্যন্ত নির্দিষ্ট কারণ চিহ্নিত করা যায়নি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget