এক্সপ্লোর

Planetary Defence Test: একধাক্কায় কক্ষপথ থেকে বিচ্যুত গ্রহাণু, যুগান্তকারী সাফল্য নাসা-র, মহাজাগতিক অঘটন থেকে রক্ষা পাবে পৃথিবী!

NASA: সোমবার এই অভিযানের সময় পৃথিবী থেকে ৭০ লক্ষ মাইল দূরে অবস্থান ছিল গ্রহাণুটির। নাসার ডাবল অ্যাস্টেরয়েড রিডায়রেকশন টেস্ট (ডার্ট) মহাকাশযান সেটির উপর আছড়ে পড়ে।

মেরিল্যান্ড: মহাজাগতিক বস্তুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে প্রথম চেষ্টাতেই সাফল্য পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দুরন্ত গতিতে ছুটে আসা গ্রহাণু, উল্কাপিণ্ড বা মহাজাগতিক বস্তুর গ্রাস থেকে মানবজাতিকে রক্ষা করতে পরিকল্পিত ভাবে তার উপর মহাকাশযান আছড়ে ফেলা হল। যে কক্ষপথ ধরে ছুটেছিল গ্রহাণুটি (Asteroid), তাতে পৃথিবীর বেশ কাছাকাছি ছিল সেটি। মহাকাশযান আছড়ে ফেলে সেই কক্ষপথ থেকে বিচ্যুত করা গিয়েছে গ্রহাণুটিকে। নাসা-র (NASA) এই পরীক্ষামূলক অভিযানই (Planetary Defence Test) মহাকাশবিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আনতে সফল হল।

মহাকাশবিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আনল নাসা

সোমবার এই অভিযানের সময় পৃথিবী থেকে ৭০ লক্ষ মাইল দূরে অবস্থান ছিল গ্রহাণুটির। নাসার ডাবল অ্যাস্টেরয়েড রিডায়রেকশন টেস্ট (ডার্ট) মহাকাশযান সেটির উপর আছড়ে পড়ে। ১০ মাস আগে ক্যালিফোর্নিয়া থেকে এই বিশেষ অভিযানের জন্য ডার্ট-কে মহাকাশে পাঠানো হয়। এই সাফল্যের পর নাসা-র তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘মহাকাশ বিজ্ঞানে নতুন যুগের সূচনা হল। গ্রহাণু আছড়ে পড়ার বিপদ থেকে নিজেদের রক্ষা করার যোগ্য়তা অর্জন করলাম আমরা’।

ডাইমরফোস নামের ওই গ্রহাণুটি আয়তনে প্রায় ৫৩০ ফুট। মিশরের বৃহদাকার পিরামিডের সঙ্গে তার তুলনা চলে। ডিডিমস নামের আধ মাইল বিস্তৃত নামের একটি অভিভাবক গ্রহাণুকে ঘিরে পাক খাচ্ছিল। ডার্ট আছড়ে পড়ার আগের মুহূর্তে ডাইমরফোসের যে ছবি সামনে এসেছে, তাতে ডিম্বাকৃতির ওই গ্রহাণুর রুক্ষ্ম, পাথুরে বহিরাবরণ চোখে পড়েছে। ঘণ্টায় ২৩ হাজার ৫০০ কিলোমিটার গতিতে ডাইমরফোসের উপর আছড়ে পড়ে ডার্ট।

আরও পড়ুন: Samsung Credit Card: ভারতে ক্রেডিট কার্ড লঞ্চ করল স্যামসাং, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

ডাইমরফোস এবং ডিডিমস, দু’টি গ্রহাণুই প্রতি চার বছর অন্তর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আপাতত তাদের নিয়ে কোনও ঝুঁকি নেই বলে দাবি বিজ্ঞানীদের।  বরং ডার্ট আছড়ে পড়ার পর ডাইমরফোস তুলনামূলক ছোট একটি কক্ষপথে গিয়ে পড়েছে বলে মনে করছেন তাঁরা। ডার্ট আছড়ে পড়ার আগে ১১ ঘণ্টা ৫৫ মিনিটে ডাইমরফোসকে একবার প্রদক্ষিণ করত ডাইমরফোস। কক্ষপথ থেকে ছিটকে যেখানে গিয়ে পড়েছে ডাইমরফোস, তাতে আরও ১০ মিনিট বেশি সময় লাগবে বলে আশাবাদী তাঁরা।  

মহাকাশযান আছড়ে পড়ার পর গ্রহাণু দু’টি কোন অবস্থানে রয়েছে, তা জানতে গ্রাউন্ড টেলিস্কোপ ব্যবহার করবেন বিজ্ঞানীরা। এ ছাড়াও, ডার্টের সঙ্গে লিসিয়াকিউব নামের একটি কৃত্রিম উপগ্রহও মহাকাশে পাঠানো হয়েছিল।  ডার্ট গ্রহাণুর উপর আছড়ে পড়ার আগে লিসিয়াকিউব তার থেকে আলাদা হয়ে যায়। আগামী কয়েক মাস মহাকাশে ওই দুই গ্রহাণুকে পর্যবেক্ষণ করবে লিসিয়াকিউব। সেই ছবি পাঠাবে নাসা-র বিজ্ঞানীদের। চার বছরের মাথায় ইউরোপীয়ান স্পেস এজেন্সির তরফেও ওই দুই গ্রহাণুকে পর্যবেক্ষণ করা হবে। ওই দুই গ্রহাণু থেকে সংগৃহীত পদার্থও পৃথিবীতে এসে পৌঁছবে পরীক্ষা-নিরীক্ষার জন্য।

মহাজাগতিক বস্তু আছড়ে পড়া রোখার যোগ্য পৃথিবী

মহাকাশে ঘুরতে ঘুরতে কোটি কোটি গ্রহাণুর, ধূমকেতুর মধ্যে হাতে গোনা কিছু পৃথিবীর কাছাকাছি এসে পড়ে। কোনও ক্রমে পৃথিবীতে তা আছড়ে পড়লে মুহূর্তের মধ্যে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর বুক থেকে। ডায়নোসরের অবলুপ্তির জন্যও এমনই গ্রহাণু আছড়ে পড়ার উল্লেখ করেন বিজ্ঞানীরা। তবে আগামী ১০০ বছরে এমন কোনও অঘটনের সম্ভাবনা নেই বলে আশাবাদী বিজ্ঞানীরা।   

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget