এক্সপ্লোর

Science News: ঠিক যেন চিতাবাঘ, মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্বের বড় প্রমাণ, শুকিয়ে যাওয়া নদীগর্ভেই লুকিয়ে ক্লু, জানাল NASA

NASA on Mars Planet Life Existence: NASA-র বিজ্ঞানীরা Nature জার্নালে যে গবেষণাপত্রটি প্রকাশ করেছেন, তাতে এ নিয়ে বিশদ তথ্য তুলে ধরা হয়েছে।

নয়াদিল্লি: মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে এযাবৎকালীন সবচেয়ে বড় ইঙ্গিত মিলল। চিতাবাঘের শরীরে যেমন হলুদের উপর কালো ছোপ দেখা যায়, লালগ্রহের পাথরের উপর তেমনই ছোপ দেখতে পাওয়া গিয়েছে, যা প্রাণের অস্তিত্বের চিহ্ন বলে মনে করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. গত একবছর ধরে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন NASA-র বিজ্ঞানীরা। (Science News)

NASA-র বিজ্ঞানীরা Nature জার্নালে যে গবেষণাপত্রটি প্রকাশ করেছেন, তাতে এ নিয়ে বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, গত বছর মঙ্গলের মাটিতে একবারে ভিন্ন ধরনের পাথরের খোঁজ পায় NASA-র Perseverance রোভার। চিতাবাঘের শরীরের মতো, পাথরটির গায়েও কালো কালো ছোপ ছিল। গত এক বছর ধরে সেটি নিয়ে গবেষণা চালিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। (NASA on Mars Planet Life Existence)

মঙ্গলগ্রহের ওই বিশেষ পাথরটির নাম রাখা হয়েছে ‘স্যাফায়ার ক্য়ানিয়ন’। লালগ্রহের বুকে ‘নেরেটভা ভ্যালিস’ নদী উপত্যকার পাথুরে মাটি থেকে সেটি সংগ্রহ করে Perseverance রোভার। বিজ্ঞানীদের মতে, আজ থেকে প্রায় ৩০০ কোটি বছর আগে, মঙ্গলের ওই অঞ্চলে একটি নদী ছিল। সেই নদীর জল গিয়ে পড়ত ‘জেজিরো’ গহ্বরে।

গবেষণার কাজে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে ওই জেজিরো গহ্বরেই নেমেছিল NASA-র Perseverance রোভার। নদীর স্রোতের কোনও প্রভাব পাথরগুলির উপর পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল। ২০২৪ সালের জুলাই মাসে তীরের মতো দেখতে, Cheyava Falls নামের একটি বড় প্রস্তরখণ্ড ‘স্যাফায়ার ক্যানিয়ন’ নমুনাটি সংগ্রহ করে Perseverance রোভার। 

আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের বিখ্যাত জলপ্রপাতের নামে নামকরণ হয় পাথরটির। তার গায়ের বিন্দু বিন্দু ছোপগুলিকে ‘Poppy Seeds’ও বলা হয়। বড় ছোপ গুলিকে বলা হয় ‘লেপার্ড স্পটস’। Perseverance রোভার-এর একটি টিউবের মধ্যেই রয়েছে ওই নমুনা, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে। কিন্তু ওই পাথরই মঙ্গলের বুকে একসময় প্রাণের অস্তিত্বের প্রমাণ হয়ে উঠতে পারে বলে মত NASA-র বিজ্ঞানীদের। 

NASA জানিয়েছে, পাথরের গায়ে ওই ছোপগুলি দেখে বোঝা যায়, কোনও রাসায়নিক বিক্রিয়া হয়েছিল। Perseverance রোভারে থাকা SHERLOC নামের যে যন্ত্র রয়েছে, সেটি কিছু জৈব যৌগের উপস্থিতি খুঁজে পায় ওই পাথরে। মঙ্গলের অন্য বেশ কিছু জায়গাতেও লাল মাটিকে জৈব উপাদান পাওয়া গিয়েছে। শিরার মতো যে দাগ দেখা গিয়েছে, তা আসলে ক্যালসিয়াম সালফেট, যা জলের উপস্থিতির প্রমাণ হতে পারে। অন্য দিকে, পাথরের উপর কালো ছোপগুলিতে আয়রন এবং ফসফেট পেয়েছে Perseverance রোভারের PIXL যন্ত্রটি। শুধু তাই নয়, পাথরে হেমাটাইটের উপস্থিতিও দেখতে পাওয়া গিয়েছে। হেমাটাইটের জন্যই মঙ্গলের মাটির রং লাল। মঙ্গলের পাথরের উপর ওই ছোপগুলিও সেখানে একসময় অণুজীবের উপস্থিতির জানান দিচ্ছে। 

রাসায়নিক বিক্রিয়ার জেরেই পাথরের গায়ে ওই ছোপ ছোপ দাগ হয়েছে বলে মত বিজ্ঞানীদের। তাঁদের দাবি, হেমাটাইটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলেই পাথরগুবি লাল থেকে সাদা হয়ে যায়। সেই সময় নির্গত আয়রন এবং ফসফেট থেকে চাকা চাকা দাগ রয়ে যায়। ওই রাসায়নিক বিক্রিয়ার ফলেও অণুজীবের সৃষ্টি হয়। পৃথিবীতে পলির মধ্যে বেড়ে ওঠা অণুজীবগুলিও জৈব উপাদান ভক্ষণ করে বেড়ে ওঠে। মঙ্গলেও ঠিক একই ঘটনা ঘটে থাকবে বলে মত বিজ্ঞানীদের একাংশের।

মঙ্গলের পাথরের উপর ওই ছোপ ছোপ দাগ তৈরি হওয়ার সম্ভাব্য কারণকে দুই ভাগে ভাগ করেছেন NASA-র বিজ্ঞানীরা, প্রাণের উপস্থিতি, প্রাণের অনুপস্থিতি। ভূজীববিজ্ঞানী তথা জ্য়োতির্বিজ্ঞানী মাইকেল টাইসের মতে, হতে পারে জৈব পদার্থ ও আয়রনের মধ্য়ে বিক্রিয়া ঘটেছে। তবে সেক্ষেত্রে তাপমাত্রা অত্যন্ত বেশি হয়। কিন্তু তাপমাত্রা বেশি হওয়ার কোনও ইঙ্গিত পায়নি NASA. আর একটি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন মাইকেল, তা হল, ৩০০-৩৫০ কোটি বছর বছর আগে মঙ্গলের হ্রদের কাদায় ব্যাকটিরিয়ার বাস ছিল। 

গত এক বছর ধরে ওই পাথর নিয়ে গবেষণা চলছিল। বুধবার সাংবাদিক বৈঠক করে শেষ পর্যন্ত নিজেদের আবিষ্কারের কথা জানিয়েছে NASA.  Perseverance অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী কেটি স্ট্যাক মর্গ্যান বলেন, “একটি সম্ভাব্য জৈব উপাদান আবিষ্কারেরকথা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। চরিত্রগত ভাবে এটি জৈবিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। সুনিশ্চিতকরণের জন্য এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। কিন্তু এই বিষয়টি আপনাদের সকলের সঙ্গে ভাগ না করে নিলেই নয়। NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরি, দেশ-বিদেশি সহযোগী সংস্থার ১০০০-এর বেশি বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সহযোগিতাই এই জায়গায় নিয়ে এসেছে আমাদের।”

NASA-র ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি বলেন, “এক বছর ধরে গবেষণার পর ওঁরা জানান, ‘এর অন্য কোনও ব্যাখ্য়া হতে পারে না।’ মঙ্গলের বুকে প্রাণের অস্তিত্বের স্পষ্ট প্রমাণ এটি, যা আগে কখনও পাওয়া যায়নি।”

২০২৪ সালের জুলাই মাসের শেষ দিকে ওই পাথরটি পাওয়া যায় বলে জানিয়েছে NASA. পাথরের নমুনা পৃথিবীতে আনা গেলে গবেষণাগারে আরও তথ্য উঠে আসবে বলে আশাবাদী তারা। পাথরের নমুনা সংগ্রহের পর Perseverance  রোভারটি নদীর উপত্যকায় বিশেষ সমীক্ষা চালায়। বোঝার চেষ্টা করে, পাথরের উপর ছোপ ছোপ দাগ হল কী করে। ভূরাসায়নিক প্রক্রিয়ার জেরে, নাকি অণুজীবের অস্তিত্বের জেরে ওই দাগ সৃষ্টি হয়, তা খতিয়ে দেখা হয়। NASA-র সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী প্রশাসক নিকি ফক্স বলেন, “মানব সভ্যতার সবচেয়ে বড় প্রশ্ন হল, ব্রহ্মাণ্ডে আমরা সত্যিই একা কিনা। সেই প্রশ্নের উত্তর পেতে আরও একধাপ এগিয়ে গেলাম আমরা।”

NASA-র দাবি, আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে মঙ্গলের বুকে, ‘নেরেটভা ভ্যালিস’ নদী উপত্যকা দিয়ে নদী বয়ে যেত। কাদামাটি, বালি, নুড়িপাথর গিয়ে জমা হত হ্রদে। একটা সময় পর নদীর জল শুকিয়ে যায়, পড়ে থাকে নুড়িপাথর। ওই নুড়িপাথরই মঙ্গলের বুকে প্রাণের অস্তিত্বের জানান দিচ্ছে। যে সময় পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়, হতে পারে সেই সময় মঙ্গলগ্রহেও প্রাণের অস্তিত্ব ছিল। 

মঙ্গলগ্রহে পৌঁছনোর পর থেকে Perseverance রোভার জেজিরো গহ্বরে অভিযান চালানোর পাশাপাশি, সেখানকার প্রাচীন বদ্বীপেও অণুজীবের খোঁজ চালিয়েছে। একটি একটি করে নমুনা সংগ্রহ করেছে সেটি, যা ভবিষ্যতে পৃথিবীতে তুলে আনার পরিকল্পনা রয়েছে NASA-র। তবে ডোনাল্ড ট্রাম্প মহাকাশ গবেষণা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়ায়, কবে নমুনাগুলি পৃথিবীতে আনা সম্ভব হবে, সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্বের প্রমাণ হিসেবে ওই নমুনাগুলি পৃথিবীতে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget