এক্সপ্লোর

Martian Kidney Beans: ঠিক যেন রাজমার দানা, লালগ্রহের মাটিতে এগুলো কী? বড় আবিষ্কার, বলছেন বিজ্ঞানীরা

Science News: পৃথিবীর বাইরে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ খুঁজতে গিয়ে এই আবিষ্কার করলেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: উপর থেকে দেখলে মনে হয় রাজমা বা শিমের বীজ। মঙ্গলগ্রহের বুকে এমনই বস্তুর সন্ধান মিলল। লালগ্রহের উত্তর গোলার্ধে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে সেগুলিকে। দেখতে হুবহু রাজমার দানার মতো। পৃথিবীর বাইরে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ খুঁজতে গিয়ে এই আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, একসময় প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থাকলেও থাকতে পারে মঙ্গলের বুকে। (Martian Kidney Beans)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Mars Reconnaissance Orbiter (MRO) এই আবিষ্কার করেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ওই ছবি তোলা হয়, যা সামনে আনা হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাসে। অনেকটা উচ্চতা থেকে তোলা ছবিতে সেগুলিকে রাজা শিমের দানা বলেই ঠাহর হয়। সাদা মাটির উপর যেন গেঁথে রয়েছে সেগুলি। সেগুলি আসলে কী, তার খোলসা করেছেন বিজ্ঞানীরা। (Science News)

বিজ্ঞানীরা জানিয়েছেন, গাঢ় বাদামি রংয়ের ওই বস্তুগুলি আসলে বালিয়াড়ি। কিন্তু বালিয়াড়ি স্থান পরিবর্তন করে। ওই বস্তুগুলি কিন্তু স্থির। কিন্তু মঙ্গলের বুকে বালিয়াড়িগুলির একেবারে জমাট বাঁধা অবস্থায়, স্থির হয়ে রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আসলে ঠান্ডায়, হিমের সংস্পর্শে এসে জমে গিয়েছে বালিয়াড়িগুলি। উপরিভাগে কার্বন ডাই অক্সাইডের আস্তরণ জমে গিয়েছে। এর ফলে আকারও পাল্টায়নি, একই জায়গায় স্থির রয়েছে।

মঙ্গলের বুকে যে জায়গায় ওই বস্তুগুলি দেখা গিয়েছে, সেটি আসলে মরু অঞ্চল। হিমের পরশ যেহেতু দেখা গিয়েছে, তাই মঙ্গলের বুকে কোনও কালে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ ছিল কি না, তা নতুন করে ভাবাতে শুরু করেছে বিজ্ঞানীদের। যদিও কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শেই বালিয়াড়িগুলি জমে গিয়েছে, জলের কোনও দেখা মেলেনি, তাও সেই সম্ভাবনা খারিজ করে দিচ্ছেন না বিজ্ঞানীরা। 

মঙ্গলের কোথায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, তা নির্ভর করে সূর্যের থেকে কোন অবস্থানে রয়েছে লালগ্রহটি। নিজের কক্ষপথে কিছুটা হেলেই অবস্থান করে মঙ্গল। এই ঝুঁকে থাকা অবস্থানও পরিবর্তনশীল। কখনও বেশি হেলে থাকে, কখনও আবার কম। যখন বেশি হেলে থাকে, সেই সময় ঋতুর পরিবর্তনে তীব্রতা চোখে পড়ে। সেই সময় কার্বন ডাই অক্সাইড জাত বরফ গ্যাসে পরিণত হয়। বায়ুমণ্ডলের ঘনত্ব আরও পুরু হয়। দীর্ঘ সময় এমন চললে তরল অবস্থায় থাকতে পারে জল। 

তাই মঙ্গলের বুকে কার্বন ডাই অক্সাইডের বরফ কী ভাবে জমে, আবার কী ভাবে গলে যায়, তার উপর নির্ভর করেই অতীতে লালগ্রহের জলবায়ু কেমন ছিল, তা জানার চেষ্টার করছেন বিজ্ঞানীরা। দীর্ঘ সময় যদি লালগ্রহে জল তরল অবস্থায় থেকে থাকে, সেক্ষেত্রে সেখানে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থেকে থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget