এক্সপ্লোর

Science News: এক-দু’টো নয়, সৌরজগতের বাইরে ৬০০০ গ্রহের আবিষ্কার, স্বীকৃতির অপেক্ষায় আরও, জানাল NASA

6000 Exoplanets: এই মাইলফলক ছোঁয়ার পর NASA-র বক্তব্য, “মহাকাশ অভিযানের নতুন অধ্যায়ে প্রবেশ করছি আমরা, এমন এক দুনিয়া, যা আমাদের কল্পনারও বাইরে।

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় নয়া মাইলফলক ছুঁল আমেরিকার NASA. সৌরজগতের বাইরে সবমিলিয়ে ৬০০০ গ্রহ আবিষ্কার করে ফেলল তারা। অবিশ্বাস্য ঠেকলেও, মাত্র তিন বছর আগেই সংখ্যাটি ছিল ৫০০০। গত তিন বছরে যে হারে নতুন নতুন গ্রহ আবিষ্কার করেছে NASA, তাতে হতবাক সকলে। তবে NASA-র কীর্তি মহাকাশ গবেষণার জন্য মঙ্গলজনকই। কারণ মহাশূন্যের বুকে এমন কোটি কোটি গ্রহ থাকতে পারে। ফলে যত দ্রুতগতিতে কাজ এগোয়, ততই ভাল বলে মত গবেষকদের। (Science News)

এই মাইলফলক ছোঁয়ার পর NASA-র বক্তব্য, “মহাকাশ অভিযানের নতুন অধ্যায়ে প্রবেশ করছি আমরা, এমন এক দুনিয়া, যা আমাদের কল্পনারও বাইরে। প্রাণধারণের উপযুক্ত গ্রহ, মহাজাগতিক প্রতিবেশীর খোঁজ চলবে। মনে রাখতে হবে, ব্রহ্মাণ্ডের বুকে এখনও অনেক অজানা জগৎ রয়েছে।” (6000 Exoplanets)

১৯৯৫ সালের ৬ অক্টোবর প্রথমবার সৌরজগতের বাইরে অন্য গ্রহের সন্ধান পায় মেলে। জ্যোতির্বিজ্ঞানী মিচেল মেয়র এবং ডিডিয়ার কোয়েলজ সেটির সন্ধান পান। সূর্যের অনুরূপ দেখতে 51 Pegasi b Exoplanet-টি আবিষ্কৃত হয়। পৃথিবী থেকে ৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত ওই Exoplanet-টি বৃহস্পতির মতো গ্যাসে পরিপূর্ণ। আয়তনে বৃহস্পতির চেয়ে ০.৬৪ গুণ বড়। ১৯৯২ সালেও Exoplanet ভেবে একটি Pulsar-এর সন্ধান পান বিজ্ঞানীরা। পরে দেখা যায়, সেটি একটি নিউট্রন নক্ষত্রের চারিদিকে ঘুরছে। সঠিক অর্থে গ্রহ বলতে যা বোঝায়, সেই নিরিখে 51 Pegasi b-ই প্রথম আবিষ্কৃত Exoplanet.

সেই থেকে গত ৩০ বছর ধরে সৌরজগতের বাইরে গ্রহের সন্ধান চলছিল। এ বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, ৩০ বছরের পূর্তিতে, সবমিলিয়ে ৬০০০ Exoplanet-এর সন্ধান মিলেছে। তবে এই ৬০০০ সংখ্যাটিই শেষ কথা নয়। আগামীতে আরও নতুন Exoplanet-এর সন্ধান মিলবে যেমন, তেমনই ইতিমধ্যে আবিষ্কৃত আরও ৮০০০ সম্ভাব্য Exoplanet স্বীকৃতির অপেক্ষা করছে। সবদিক খতিয়ে দেখে NASA সিলমোহর দিলেই সেগুলিও এই তালিকায় যুক্ত হবে এক এক করে। সর্বশেষ KMT-2023-BLG-1896L b নামের, নেপচুনের অনুরূপ একটি গ্রহের সন্ধান মেলে। ১৬.৩৫ পৃথিবীকে জুড়লে তার আয়তন পাওয়া যাবে। সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কারে NASA-র TESS এবং Kepler Space Telescope-এর কথা বিশেষ ভাবে উল্লেখ্য। ২৬০০-র বেশি Exoplanet আবিষ্কার করে অবসর নিয়েছে Kepler. TESS এখনও পর্যন্ত ৬৯৩টি Exoplanet আবিষ্কার করেছে। সৌরজগতের বাইরে যে গ্রহগুলি রয়েছে, সেগুলি প্রাণধারণের উপযোগী কি না, সেই নিয়ে চলছে গবেষণা।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget