এক্সপ্লোর

চাঁদের দেশ থেকে ফেরার সময় মহাকাশযানের ভিতর থেকে অনুভব ঠিক কেমন ? দেখুন ভিডিও

Nasa POV Video: গত বছর চাঁদের দেশ থেকে ফিরে এসেছিল নাসার মহাকাশযান 'ওরিয়ন'। আর তখন পৃথিবীতে ফিরে আসার সময় চূড়ান্ত গতি বেড়ে যায় সেই মহাকাশযানের। তারপর কী হয়েছিল ওরিয়নের?

কলকাতা: চাঁদের দেশ থেকে ফিরে আসছিল 'ওরিয়ন' (Orion)। আর তার মাঝেই ঘটল সেই ঘটনা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই নাসার (NASA) এই মহাকাশযানের কী গতি হল, ধরা পড়ল ভিডিয়োতে। আর সেই ভিডিয়ো দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আদপে কী ঘটেছিল ওরিয়নের সঙ্গে?

গত বছর ঠিক এই সময়েই নাসার মহাকাশযান আর্টেমিস ১-এর (Artemis 1) পরীক্ষামূলক উড়ান সেরে চাঁদের মাটি থেকে নেমে এসেছিল পৃথিবীর মাটিতে। টানা ২৫ দিন চাঁদের চারপাশে পাক খেয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল ওরিয়ন, নেমেছিল প্রশান্ত মহাসাগরে। দিনটা ছিল ১১ ডিসেম্বর। আর এই অভিযানের সাফল্যের কথা মাথায় রেখে এক বছর পূর্তি উপলক্ষে নাসা একটি ভিডিয়ো (POV Video) প্রকাশ্যে আনে যা ওরিয়নের ক্যামেরায় তোলা। আর সেই ভিডিয়ো মন কাড়বে দর্শকদের। কী রয়েছে সেই ভিডিয়োতে?

ওরিয়নের ক্যামেরায় তোলা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় মারাত্মক গতি বেড়ে যায় ওরিয়নের। শব্দের থেকেও ৩২ গুণ বেশি গতি হয়ে পড়ে তার। আর একইসঙ্গে সেই তীব্র গতির পাশে নানারকম যান্ত্রিক শব্দও শোনা যাচ্ছিল ভিডিয়োতে। নাসা জানিয়েছে পৃথিবীর দিকে নেমে আসার সময় ওরিয়নের তাপমাত্রা ছিল প্রায় ৫ হাজার ডিগ্রি সেলসিয়াস যা কিনা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার অর্ধেক। অন্যদিকে মহাকাশযানের গতি ছিল প্রায় ২৫ হাজার মাইল প্রতি ঘন্টায় যা ধীরে ধীরে ২৬ কিমি প্রতি ঘন্টায় নেমে আসে। ভিডিয়োতে যে বিশাল শব্দ শোনা যাচ্ছে তা আসলে মহাকাশযানের জ্বালানির শব্দ। ১১টি প্যারাশ্যুটের সাহায্যে নেমে এসেছিল ওরিয়ন। এই তীব্র গতির কথা জানতে পেরে অনেকেই চমকে গিয়েছেন।

আর্টেমিস ১ মহাকাশ অভিযানের অধীনে এই 'ওরিয়ন' মহাকাশযানে কোনও মানুষ ছিল না। তারপরেও সফলভাবে অভিযান শেষ করেছিল ওরিয়ন। পৃথিবী থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ কিলোমিটার দূরে গিয়ে ফের অক্ষত অবস্থায় ফিরে আসে পৃথিবীর মাটিতে। আর এই মহাকাশযানেই একমাত্র 'স্কিপ রি-এন্ট্রি' (Skip Re Entry) কৌশল ব্যবহৃত হয়েছিল যেখানে একটি হ্রদের জলে ঠিক যেভাবে একটি পাথর ড্রপ খায়, সেভাবেই ওরিয়নও নেমে এসেছিল পৃথিবীতে। তবে আর্টেমিস ১ অভিযানে মানুষ না গেলেও, এবার নাসার তরফে আর্টেমিস ২ মহাকাশ অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে নভেম্বরেই সেই অভিযান শুরু হবে বলে জানা গিয়েছে।      

আরও পড়ুন: ISS Rogue Tomatoes: পেটে চালান করে দিয়েছেন সতীর্থ, ভেবেছিলেন বিজ্ঞানীরা, এক বছর পর মহাশূন্যে খোঁজ মিলল ‘নিখোঁজ’ টমেটোর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget