এক্সপ্লোর

Sunita Williams: কবে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস ? বড় আপডেট দিল NASA

NASA News: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন মতো থাকার কথা ছিল সুনীতা ও উইলমোরের। কিন্তু, তা এখন বেড়ে বেড়ে দুই মাসের বেশি হতে চলেছে। 

নয়াদিল্লি : গত ৬ জুন থেকে মহাকাশে আটকে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। শীঘ্রই তাঁরা পৃথিবীতে ফিরে আসতে পারবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু NASA বলছে, তাঁদের আরও কিছুদিন অনিশ্চয়তায় কাটাতে হতে পারে। 

বোয়িং স্টারলাইনার মহাকাশযান বা SpaceX-এর ড্র্যাগন ক্যাপসুলে সুনীতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত NASA শনিবারই নিতে চলেছে। এমনই বলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA। এক বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে, এজেন্সি পর্যায়ে রিভিউ মিটিংয়ের পর যা ২৪ আগস্টের আগে হওয়া সম্ভব নয়, তারপরই জানা যাবে সুনীতাদের নিয়ে স্টারলাইনারের পৃথিবীতে ফেরা নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন মতো থাকার কথা ছিল সুনীতা ও উইলমোরের। কিন্তু, তা এখন বেড়ে বেড়ে দুই মাসের বেশি হতে চলেছে। 

এর আগে আগামী বছর ফেব্রুয়ারি মাসের আগে তাঁদের ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল NASA. তাই NASA-র গবেষণায় সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। কারণ মহাকাশে দীর্ঘ সময় থাকলে মারাত্মক প্রভাব পড়ে শরীরে। আর এই পরিস্থিতিতে আরও বড় বিপদের ইঙ্গিত মিলছিল। আমেরিকার মিলিটারি স্পেস সিস্টেমস-এর প্রাক্তন কম্যান্ডার রুডি রিডল্ফি সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে বড় বিপদের কথা জানান। যে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশে রওনা দেন সুনীতা এবং ব্যারি, তাতে চেপে পৃথিবীতে তাঁদের ফেরায় বিপদের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন রুডি। তাঁর মতে, বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি কী অবস্থায় রয়েছে, তার উপরই সুনীতা এবং ব্যারির নিরাপদে প্রত্যাবর্তন নির্ভর করছে। (NASA News)

রুডির কথায়, "ক্যাপসুলটি পৃথিবীতে ফেরার মতো উপযুক্ত অবস্থায় থাকলে ভাল। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হতে পারে। কিন্তু তা যদি না হয়, সেক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢাক্কা খেয়ে, জ্বলন্ত অবস্থায় মহাকাশে ফিরে যেতে পারে মহাকাশযানটি। খাড়া অবস্থায় মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে গেলে, তার বর্মটি নষ্ট হয়ে গিয়ে বিপর্যয় নেমে আসবে। ঘর্ষণের ফলে পুড়ে ছাই হয়ে যাবে মহাকাশযানটি। সেই সঙ্গে কার্যত বাষ্পীভূত হয়ে উবে যেতে পারেন সুনীতা এবং ব্যারি।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget