এক্সপ্লোর

Saturn's Moon Titan: কর্দমাক্ত পরিবেশ, রয়েছে জলও, তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, শনির উপগ্রহ টাইটানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, বলছে NASA

Alien Life on Titan: ২০০৮ সালে NASA-র Cassini অভিযান থেকে টাইটান সম্পর্কে বিশদ তথ্য উঠে আসে। নয়া গবেষণায় চাঞ্চল্যকর তথ্য।

নয়াদিল্লি: শনির বৃহত্তম উপগ্রহের বুকে বিরাট মহাসাগর থাক বা না থাক, কিন্তু প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থাকতে পারে। এমনকি ভিনগ্রহী জীবের অস্তিত্বও থাকতে পারে বলে এবার উঠে এল গবেষণায়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র নতুন গবেষণা অনুযায়ী, শনির বৃহত্তম উপগ্রহ টাইটানের (Titan) অন্দরমহল সম্ভবত বরফদ্বারা গঠিত। জলকাদার স্তরও থাকতে পারে। টাইটানের পাথুরে অন্তঃস্থলে খোপে খোপে জলও সঞ্চিত থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। (Alien Life on Titan)

২০০৮ সালে NASA-র Cassini অভিযান থেকে টাইটান সম্পর্কে বিশদ তথ্য উঠে আসে। টাইটানের হাইড্রোকার্বন সমৃদ্ধ ভূত্বকের নীচে বিরাট মহাসাগর থাকতে পারে বলে ইঙ্গিত মেলে সেই সময়। সম্প্রতি সেই তথ্যসমূহ নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরির বিজ্ঞানীরা। বুধবার Nature জার্নালে সেই গবেষণাপত্র প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে। (Saturn's Moon Titan

শুধু টাইটানকে বোঝার জন্যই, সৌরজগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বরফাবৃত উপগ্রহগুলিকে বোঝার জন্য এই গবেষণাপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পৃথিবীর বাইরে অন্যত্র প্রাণের অস্তিত্ব রয়েছে কি না, তার হদিশ পেতেও আগামী দিনে কাজে লাগতে পারে এই গবেষণা। বিজ্ঞানী বাপতিস্তে জার্নোঁ জানিয়েছেন, পৃথিবীর মতো উন্মুক্ত মহাসাগরের পরিবর্তে, তাঁরা সম্ভবত বরফের মেরুসাগর বা ভূগর্ভস্ত জলাশয় দেখতে পাচ্ছেন। সেখানে কোন ধরনের প্রাণের অস্তিত্ব থাকতে পারে, পুষ্টি বা শক্তির উপাদানই বা কেমন, তার সেখানকার ভৌগলিক অবস্থার উপরই নির্ভর করবে।

১৯৯৭ সালে Cassini মহাকাশযানটির উৎক্ষেপণ হয়। দীর্ঘ ২০ বছর শনি এবং তার উপগ্রহের উপর নজরদারি চালায় ওই মহাকাশযান। শনিকে প্রদক্ষিণ করার সময় টাইটানের শরীরে সঙ্কোচন ও প্রসারণ চোখে পড়ে সেই সময়। মাটির গভীরে মহাসাগর থাকার দরুণ এমনটা ঘটতে পারে বলে সেই সময় জানান বিজ্ঞানীরা। তাঁদের দাবি ছিল, শনির মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই টাইটানের শরীরে সঙ্কোচন ও প্রসারণ ঘটে। টাইটানের মাটি নমনীয় বলেও দাবি করা হয় সেই সময়। 

কিন্তু টাইটানের শরীরের সঙ্কোচন ও প্রসারণের সময়কাল নিয়ে সম্প্রতি নতুন করে গবেষণা শুরু হয়, যাতে দেখা যায়, টাইটানের উপর শনির মাধ্যাকর্ষণ শক্তি যখন তীব্রতম হয়, তার ১৫ ঘণ্টা পর টাইটানের আকারে পরিবর্তন

শনি যখন টাইটানের কক্ষপথে তার সবচেয়ে শক্তিশালী মহাকর্ষীয় টান প্রয়োগ করে, তার প্রায় ১৫ ঘণ্টা পরেই টাইটানে পরিবর্তন শুরু হয়। টাইটানের আকারে এহেন পরিবর্তনে কত শক্তির প্রয়োজন, তাও বিশ্লেষণ করে দেখতে শুরু করেন বিজ্ঞানীরা। আর তাতেই টাইটানের অন্দরমহলের রহস্য বোঝা সম্ভব হয়। 

এমনিতে টাইটানের উপর নজরদারি চালানো সহজ কাজ ছিল না। রাসায়নিক উপাদানের আধিক্য থাকায় শনির বৃহত্তম উপগ্রহের বায়ুমণ্ডল কমলা দেখায়। শক্তিশালী রেডার ছাড়া অন্দরমহলের পরিবেশ বোঝা তাই সম্ভব নয়। তাই Voyager 1, Voyager 2 না পারলেও, সেই কাজে সফল হয় Cassini. তাতে দেখা যায়, মিথেন বৃষ্টির আকারে ঝরে পড়ে টাইটানের মাটিতে, জলভাগের স্থান পরিবর্তন ঘটে, তাপমাত্রা মাইনাস ১৮৩ ডিগ্রি সেলসিয়াসের মতো।

তাহলে টাইটানে জলকাদা, ভূগর্ভে জল এল কোথা থেকে? বিজ্ঞানীদের মতে, টাইটানের বাইরের স্তর জমাট বাঁধা অবস্থায় থাকলে, ভিতরে বরফ, গলিত জলের  স্তর রয়েছে এবং সেখানকার পরিবেশ কর্দমাক্ত। টাইটানের কর্দমাক্ত স্তরটি বেশ পুরু এবং টাইটানের আকার পরিবর্তনে যে বিলম্ব ঘটে, তার জন্য কর্দমাক্ত পরিবেশই দায়ী। বিজ্ঞানীদের মতে, এই কর্দমাক্ত স্তরেই জল রয়েছে, যা মহাসাগরের মতো উন্মুক্ত নয়। 

Cassini-র সংগ্রহ করে আনা পুরনো তথ্যই শুধুমাত্র বিশ্লেষণ করে দেখেননি বিজ্ঞানীরা।  থার্মোডায়নামিক মডেলের সাহায্যে টাইটানের বুকে জল, খনিজ এবং অন্যান্য উপাদানের আচরণও লক্ষ্য় করেন। বিজ্ঞানীদের বক্তব্য, “টাইটানে জলীয় স্তর এতটাই পুরু যে চাপও অত্যধিক। ফলে জলের পদার্থবিদ্যাই বদলে যায় সেখানে। পৃথিবীর তুলনায় টাইটানের বুকে জল এবং বরফের আচরণ একেবারে ভিন্ন।”

তবে টাইটানের বুকে উন্মুক্ত মহাসাগর না থাকলেই আশাহত হওয়ার কারণ নেই বলে মত বিজ্ঞানীদের। তাঁদের মতে, টাইটানের অন্তস্থলে খোপে খোপে যে জল রয়েছে, তাতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। সেখানকার তাপমাত্রা মেরেকেটে ২০ ডিগ্রি সেলসিয়াস। তাই জলজ প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। টাইটানের উপর নজরদারি চালাতে ২০২৮ সালে Dragonfly অভিযান রয়েছে NASA-র। ২০৩৪ সাল নাগাদ সেটি টাইটানের বুকে অবতরণ করবে। ওই অভিযান থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে মত বিজ্ঞানীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget