এক্সপ্লোর

Jupiter and Moon Closer: প্রেমদিবসে মহাজাগতিক রোম্যান্স, রাতের আকাশে আরও কাছাকাছি বৃহস্পতি ও চাঁদ

Science News: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন পৃথিবীবাসী। সেই সন্ধি ক্ষণে, মহাজগতের দুই বস্তুকে আরও কাছাকাছি অবস্থানে দেখা যাবে।

নয়াদিল্লি: প্রেমদিবস মানেই প্রিয় মানুষকে কাছে পাওয়ার অভীপ্সা। শুধুমাত্র পৃথিবীবাসীই নয়, ১৪ ফেব্রুয়ারি মহাজগতেও প্রেমের আবহ। রাতের আকাশে আজ আরও কাছাকাছি, আরও ঘনিষ্ঠ বৃহস্পতি এবং চাঁদ। দিগন্তে চোখ রাখলে দুই মহাজাগতিক বস্তুকে পরস্পরের কাছাকাছি অবস্থানে দেখা যাবে আপাতদৃষ্টিতে। পৃথিবী থেকে দেখার নিরিখে তাদের মধ্যে তিন ডিগ্রিরও কম দূরত্ব থাকবে। (Jupiter and Moon Closer)

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন পৃথিবীবাসী। সেই সন্ধি ক্ষণে, মহাজগতের দুই বস্তুকে আরও কাছাকাছি অবস্থানে দেখা যাবে। বুধবার রাত সাড়ে ৯টার কিছু ক্ষণ আগে দিগন্তে উদয় ঘটবে বৃহস্পতি এবং চাঁদের। পৃথিবী থেকে দেখলে, তাদের মধ্যে মাত্র তিন ডিগ্রি, অর্থাৎ কয়েকটি আঙুলের ব্যবধান রয়েছে বলে ঠাহর হবে। বাস্তবে যদিও মোটেই এত কাছাকাছি অবস্থান করবে না বৃহস্পতি এবং চাঁদ। তবে পৃথিবী থেকে আপাতদৃষ্টিতে কাছাকাছিই দেখা যাবে তাদের। (Science News)

আগামী ১৬ ফেব্রুয়ারি রাতের আকাশে আরও বড় আকারে ধরা দেবে চাঁদ। ওই একই সময়ে রাতের আকাশে আরও উজ্জ্বল হয়ে ধরা দেবে বৃহস্পতি। খানিকটা হলদেটে রংয়ে ধরা দেবে পৃথিবীবাসীর সামনে।  দক্ষিণ-পশ্চিম বরাবর রাতের আকাশে নজর রাখলে, আজই কাছাকাছি অবস্থানে দেখা যাবে তাদের। চাঁদের ঠিক উপরে অবস্থান করবে বৃহস্পতি। 

আরও পড়ুন: Nuclear Battery: আজীবন চার্জ দিতে হবে না ফোনে, ৫০ বছর আয়ু পরমাণুশক্তি সম্পন্ন এই ব্যাটারির

তবে পৃথিবী থেকে কাছাকাছি বলে মনে হলেও, বাস্তবে বৃহস্পতি এবং চাঁদের মধ্যে দূরত্ব ৭১ কোটি কিলোমিটারেরও বেশি। পৃথিবী থেকেই চাঁদের দূরত্ব প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। বৃহস্পতি এবং চাঁদের মধ্যেকার এই দূরত্ব সামান্য কমে, যখন পৃথিবী এবং বৃহস্পতির মাঝখান দিয়ে এগোয় চাঁদ।

এদিন অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর থেকে সবচেয়ে কাছাকাছি অবস্থানে দেখা যাবে বৃহস্পতি এবং চাঁদকে। তবে পৃথিবীর সব প্রান্ত থেকেই কাছাকাছি অবস্থানে ধরা দেবে তারা। যদিও গোটাটাই পৃথিবীবাসীর দৃষ্টিবিভ্রম। কারণ মধ্যগগনের তুলনায় দিগন্তে অবস্থান করলে এমনিতেই বড় দেখায় চাঁদকে। তবে দৃষ্টিবিভ্রম হলেও, বৃহস্পতি এবং চাঁদকে এত কাছাকাছি দেখতে আগ্রহী মহাকাশপ্রেমীরা। পৃথিবী থেকে দুই মহাজাগতিক বস্তুকে এত কাছাকাছি দেখতে পাওয়ার ঘটনা যদিও বিরল নয়। তবে প্রেমদিবসে বৃহস্পতি এবং চাঁদের এই আপাত কাছাকাছি অবস্থান ঘিরে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget