এক্সপ্লোর

Planetary Parade 2025: যেন সাত গ্রহের মিছিল ! মহাকুম্ভের শেষ দিনে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য ?

Rare 7 Planet Parade: ২৮ ফেব্রুয়ারি একই সময়ে সৌরজগতের সমস্ত গ্রহ দৃশ্যমান হবে এবং পরপর একই সরলরেখায় বিরাজ করবে সকল গ্রহ। শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি, মঙ্গল থাকবে এক রেখায়।

Rare Celestial Event: আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিনে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। এক সরলরেখায় দেখা যাবে সৌরজগতের সাত গ্রহকে। যেন একটি গ্রহের মিছিল। বিজ্ঞানীদের পরিভাষায় একেই বলা হয়েছে 'প্ল্যানেটরি প্যারেড' (Planetary Parade 2025)। এদিন রাতের আকাশে এক সরলরেখায় সবকটি গ্রহকে দেখা যাবে। পৃথিবী থেকেই এই ঘটনা দেখা যাবে বলেই জানিয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)। এমনকী এই বিরল দৃশ্য আজ না দেখতে পেলে আবার দেখা যাবে ২০৪০ সালে অর্থাৎ প্রায় ১২ বছরেরও বেশি সময় পরে।

২৮ ফেব্রুয়ারি সন্ধেবেলায় একই সময়ে সৌরজগতের সমস্ত গ্রহ দৃশ্যমান হবে এবং পরপর একই সরলরেখায় বিরাজ করবে সকল গ্রহ। শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি, মঙ্গল এক রেখায় মিছিলের মত অবস্থান করবে রাতের আকাশে। আর এই দৃশ্য অদ্ভুত সুন্দর, মহাজাগতিক সৌন্দর্যের নিদর্শন হতে চলেছে। এর আগে ২১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি (Planetary Parade 2025) এক সরলরেখায় এসে জুড়েছিল ৬টি গ্রহ, আর আজ ২৮ ফেব্রুয়ারি সেই মিছিলে যোগ দেবে বুধ গ্রহও। আর এই দৃশ্য হবে ক্ষণিকের, আবার দেখার সম্ভাবনা রয়েছে আগামী ২০৪০ সালে।

মার্কিনি লোয়েল অবজারভেটরির ডিরেক্টর অফ সায়েন্স জেরার্ড ভ্যান বেল স্পেস ডট কমকে জানিয়েছেন যে এই অবস্থানে সমস্ত গ্রহ সূর্যের (Planetary Parade 2025) সামনে একই মিছিলে থাকে। আর এই ঘটনার সময় রাতের আকাশে আমরা একসঙ্গে অনেক গ্রহকে দেখতে পাই। গুগলে গিয়ে এই গ্রহের দৃশ্য দেখাই যায়, কিন্তু নিজের চোখে দেখা একটা আলাদা অভিজ্ঞতা। নাসা জানাচ্ছে আজ এই বিরল দৃশ্য খালি চোখেই দেখতে পাওয়া সম্ভব। তবে ইউরেনাস এবং নেপচুনের অবস্থান বুঝতে হলে টেলিস্কোপের সাহায্য লাগবে, তবে বাকি গ্রহগুলি খালি চোখেই দেখা যাবে। আজ সন্ধেবেলায় দেখা যাবে এই বিরল দৃশ্য, সূর্যাস্তের পর থেকেই দৃশ্যমান হবে বলে জানিয়েছে নাসা।

কোথায় দেখা যাবে এই বিরল দৃশ্য

ভারত থেকেও দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য। তবে একেবারে স্বচ্ছ্ব স্পষ্ট দেখা যাবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, পুনে, জয়পুর, লক্ষ্ণৌ, নয়ডা, ইন্দোর, কানপুর, গুয়াহাটি, গ্যাংটক, আমেদাবাদ, দেরাদুন থেকে। তবে আবহাওয়া অনুকূল থাকা দরকার এবং দূষণের মাত্রা কম থাকা দরকার।

আরও পড়ুন: SEBI Chairman: নয়া চেয়ারম্যান পাচ্ছে 'সেবি', মাধবী পুরীর পরে দায়িত্ব নেবেন তুহিনকান্ত পাণ্ডে, আগে ছিলেন এই পদে

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget