এক্সপ্লোর

Science News: ভোরের আকাশে ফুটে উঠবে Smiley, চলতি মাসেই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে পৃথিবী

Triple Conjunction: NASA জানিয়েছে, ২৫ এপ্রিল ভোর ভোর পূর্ব দিগন্তে ওই ‘Smiley’ দেখা যাবে।

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ মেসেজে নয়, সোশ্যাল মিডিয়ার কথোপকথনে নয়, এবার আকাশে ফুটে উঠবে ‘Smiley’. আগামী ২৪-২৫ এপ্রিল বিশেষ মুহূর্তের সাক্ষী থাকবে গোটা পৃথিবী। এর নেপথ্য়ে রয়েছে মহাজাগতিক কার্যকারণ, যা বিশদে ব্যাখ্য়া করেছেন বিজ্ঞানীরা। 

২৪-২৫ এপ্রিল ভোরের আকাশে মহাজাগতিক ‘Smiley’টি দেখা যাবে বলে জানা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ত্রিমুখী সংযোগ ঘটতে চলেছে। সৌরজগতের দুই গ্রহ, শুক্র এবং শনিকে দেখা যাবে পাশাপাশি অবস্থানে। তাদের ঠিক নীচে দর্শন মিলবে চাঁদের অর্ধেক অংশকে, যা ‘Smiley’-র আকারে ধরা পড়বে আমাদের চোখে। 

NASA জানিয়েছে, ২৪-২৫ এপ্রিল ভোর ভোর পূর্ব দিগন্তে ওই ‘Smiley’ দেখা যাবে। খালিচোখেই বোঝা যাবে, তবে টেলিস্কোপ থাকলে একেবারে স্পষ্ট হয়ে ধরা দেবে শুক্র এবং শনি। টেলিস্কোপ থাকলে চাঁদের নীচে বুধকেও দেখা যেতে পারে বিন্দুর আকারে। তবে দিগন্তের একেবারে নীচের দিকে অবস্থান করলে, সব জায়গা থেকে বুধকে দেখা নাও যেতে পারে। 

মহাকাশ বিজ্ঞানের জগতে এই ত্রিমুখী সংযোগ অত্যন্ত বিরল। দুই বা ততোধিক মহাজাগতিক বস্তুসমূহ আকাশে যখন কাছাকাছি অবস্থান করে, তখনই সংযোগ ঘটে। দুইয়ের বেশি মহাজাগতিক বস্তু কাছাকাছি এসে পড়লে ঘটে ত্রিমুখী সংযোগ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় Triple Conjunction.

আকাশ পরিষ্কার থাকলে পৃথিবীর সব প্রান্ত থেকেই মহাজাগতিক ‘Smiley’ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে আকাশও পরিষ্কার থাকতে হবে। ভোরবেলা অল্প সময়ের জন্যই ওই দৃশ্য চোখে পড়বে। এখনও পর্যন্ত ভোর ৫.৩০টাকেই আদর্শ সময় হিসেবে ধরে চলছেন বিজ্ঞানীরা। এর এক ঘণ্টা পর সূর্যোদয় হবে।

এই বিরল মুহূর্তে সাক্ষী হতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহাকাশপ্রেমীরা। Amature Astronomer's Association জানিয়েছে, মহাকাশের ঘটনাবলী সম্পর্কে আগ্রহী যাঁরা, তাঁদের সকলের চোখ থাকবে পূর্ব দিগন্তে। ওই দিন যাতে আকাশ পরিষ্কার থাকে, সেই কামনাই করছেন সকলে। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দেখা যাবে ওই 'Smiley'. কখন কোথায় দেখা যাবে, তার জন্য হিসেব কষে সঠিক সময় বের করে দিচ্ছে Stellarium Web নামের একটি ওয়েবসাইট।

পাশাপাশি, এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারেন। অন্ধকার থাকতে থাকতেই ঘর থেকে বেরিয়ে আসা ভাল। পূর্ব আকাশে তাকিয়ে বসে থাকতে হবে। আকাশ পরিষ্কার থাকেল তবেই কিন্তু দেখা যাবে। পাহাড় বা উঁচু জায়গা থেকে সবচেয়ে ভাল দেখতে পারবেন। ছবি তোলার জন্য় আঁধার কেটে ভোর হওয়ার মুখের সময়টিই সবচেয়ে উপযুক্ত বলে মত মহাকাশপ্রেমীদের। তাঁদর মতে, ওই সময় আস্তে আস্তে নক্ষত্রগুলি আড়াল হতে শুরু করে। শুধুমাত্র গ্রহগুলি বোঝা যায়।

সেরা শিরোনাম

Moon Soil: চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget