এক্সপ্লোর

CHA 1107-7626: আচরণ নক্ষত্রের মতো, অস্বাভাবিক হারে বাড়ছে প্রতি সেকেন্ডে, অভিভাবকহীন এই গ্রহকে নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা

Science News: সেটির হাবভাব দেখে স্তম্ভিত সকলে।

নয়াদিল্লি: প্রতি মুহূর্তে আড়ে-বহরে বাড়ছে। চরিত্রের দিক থেকে গ্রহ, অথচ আচরণ নক্ষত্রের মতো। মহাশূন্যের বুকে এমনই এক ‘পাজি গ্রহ'কে নিয়ে এই মুহূর্তে চিন্তিত বিজ্ঞানীরা। সেটির হাবভাব দেখে স্তম্ভিত সকলে। কোথায় তার শুরু, আর কোথায় গিয়ে শেষ হবে, কিনারা করতে পারছেন না কেউ। (CHA 1107-7626)

পৃথিবী থেকে ৬২০ আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে মহাজাগতিক বস্তুটি, যার নাম Cha 1107-7626. আয়তনে সেটি আমাদের বৃহস্পতির চেয়ে ৫-১০ গুণ বড়। Cha 1107-7626 আসলে ক্যামিলিয়ন নক্ষত্রপুঞ্জের মধ্যে অবস্থান করছে। তবে সেটি কোনও নক্ষত্রকে প্রদক্ষিণ করছে না। বরং নিজের মতো ভেসে রয়েছে। (Science News)

সম্প্রতি Cha 1107-7626 নামের মহাজাগতিক বস্তুটিকে নিয়ে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। আর তাতেই চমকপ্রদ তথ্য় উঠে এসেছে। জানা গিয়েছে, অস্বাভাবিক হারে বাড়ছে মহাজাগতিক বস্তুটি। প্রতি সেকেন্ডে ৬৬০ কোটি টন গ্যাস, ধুলো গিলে নিচ্ছে। মহাশূন্যের বুকে অদ্ভুত বস্তুসমূহের কোনও অভাব নেই। কিন্তু চরিত্রগত ভাবে গ্রহ, কিন্তু আচরণে নক্ষত্র, এমন কোনও বস্তু এই প্রথম দেখতে পেলেন বিজ্ঞানীরা।

অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি অফ পালেরমোর বিজ্ঞানী ভিক্টর আলমেন্দ্রস-আবেদ বলেন, “মানুষ ভাবেন, গ্রহ মানেই শান্ত, স্থিতিশীল এক দুনিয়া। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি একটি মহাজাগতিক বস্তু মহাশূন্যের বুকে ভেসে বেড়াচ্ছে।” বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে হারে মুহুর্মুহু গ্যাস ও ধুলো গিলছে মহাজাগতিক বস্তুটি, তা সটান তার পেটে গিয়ে পড়ছে। সেই সময় তাপমাত্রা এত বেশি হচ্ছে যে তীব্র বিস্ফোরণ ঘটছে, যা কমপক্ষে দুই মাস দীর্ঘস্থায়ী হচ্ছে। জন্মলগ্নে সাধারণত নক্ষত্রের মধ্যেই এমনটা দেখা যায়। 

কোনও নক্ষত্রকে প্রদক্ষিণ করার পরিবর্তে, মহাকাশে এমনি শূন্যে ভেসে বেড়ানো গ্রহ বা সমগোত্রীয় বস্তুগুলিকে Free-Floating Planetary-Mass Object বা FFPMOs বলা হয়। তাদের সৃষ্টি নিয়েও ধন্দ রয়েছে। কেউ কেউ মনে করেন, কোনও নক্ষত্রের কাছাকাছিই জন্ম সেগুলির। অভিকর্ষের দরুণ পরবর্তীতে ছিটকে যায়। অনেকে আবার মনে করেন, নক্ষত্রের মতো সেগুলিও আপনা থেকেই জন্ম নেয়। কিন্তু চারপাশে জায়গা না পেয়ে নক্ষত্রের মতো বাড়তে পারে না। 

২০০৮ সালে Cha 1107-7626 গ্রহটিকে আবিষ্কার করা হয়। চার পাশের বলয় থেকে গ্যাস, ধুলো গিলে খেতে দেখে সেটির প্রতি আগ্রহ জন্মায় বিজ্ঞানীদের। এর অল্পদিনের মধ্যেই দেখা যায়, পর পর বিস্ফোরণ ঘটছে তার বুকে। আকারেও ক্রমাগত বাড়ছে। তাকে ঘিরে যে বলয় রয়েছে, তাতে সিলিকেট, হাইড্রোকার্বন রয়েছে, যা শিশু-নক্ষত্রদের চারপাশেও দেখা যায়। 

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget