এক্সপ্লোর

Heart Disease Calculator: হৃদরোগের ঝুঁকি আছে কি? বলে দেবে ‘হার্ট ক্যালকুলেটর’, বিজ্ঞানের নতুন আবিষ্কার

Heart Calculator: Prevent Risk Percentiles Tool নামের ‘হার্ট ক্যালকুলেটর’ নিয়ে হাজির হয়েছেন আমেরিকার বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: শুধুমাত্র বয়স্করাই নন, যখন তখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অল্পবয়সিরাও। দিব্যি সুস্থ মানুষ, কোনও উপসর্গই নেই, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সব। হৃদরোগে এই বৃদ্ধির নেপথ্যে একাধিক কার্যকারণ চিহ্নিত করা হলেও, কিছু বোঝার আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।  অথচ বিশেষজ্ঞরা বলছেন, ৮০ শতাংশ ঘটনাই রোখা সম্ভব। সেই সমস্যার সমাধানে এবার যুগান্তকারী আবিষ্কার করে ফেললেন আমেরিকার বিজ্ঞানীরা। ‘হার্ট ক্য়ালকুলেটর’ আবিষ্কার করে ফেলেছেন তাঁরা, যার মাধ্যমে সময়ের ঢের আগেই ঝুঁকি রয়েছে কি না, বোঝা যাবে। (Heart Calculator)

Prevent Risk Percentiles Tool নামের ‘হার্ট ক্যালকুলেটর’ নিয়ে হাজির হয়েছেন আমেরিকার বিজ্ঞানীরা।https://nwkhanlab.shinyapps.io/percentiles/ নামের ওয়েবসাইটে গিয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। রক্তচাপস বয়স, লিঙ্গ, ডায়বিটিস, ধূমপানের অভ্যাস আছে কি না এবং BMI-এর মতো স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্ন রয়েছে। কোলেস্টেরলের মাত্রাও দেওয়ার উপায় রয়েছে। সেই মতো গ্রাহকের স্কোর নির্ধারণ করে ঝুঁকির কথা জানিয়ে দেওয়া হবে।

এই ‘হার্ট ক্যালকুলেটর’ তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কার্ডিওভাস্কুলার এপিডেমিওলজি বিশেষজ্ঞ সাদিয়া খান। তাঁর বক্তব্য, “হৃদরোগের দীর্ঘমেয়াদি ঝুঁকি বুঝতে এই প্রথম এমন উপায় বের করা হয়েছে।”

৩০ থেকে ৫৯ বছর বয়সি প্রাপ্তবয়স্করা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে হৃদরোগের ঝুঁকি যাচাই করতে পারবেন। আগামী ৩০ বছরের মধ্যে ঝুঁকি কতটা দেখতে পাবেন। ৯০ শতাংশ ঝুঁকি দেখালে আগেভাগেই সেই ব্যক্তি চিকিৎসা করানোর সুযোগ পাবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা। আগে ভাগে ঝুঁকির কথা জানা গেলে, তা প্রতিহত করার সম্ভাবনা বেড়ে যায় বলে মত তাঁদের। মানুষের বোঝার সুবিধার জন্যই শতাংশের হিসেব রাখা হয়েছে। 

৩০ থেকে ৫৯ বছর বয়সি প্রায় ৮০০০ প্রাপ্তবয়স্কের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের সাহায্য়ে এই প্রযুক্তির আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কার্ডিওভাস্কুলার ডিজিস ইভেন্ট প্রিভেনশন ইকোয়েশনও ব্য়বহার করা হয়েছে। এখনও পর্যন্ত যে তথ্য হাতে পেয়েছেন বিজ্ঞানীরা, তাতে দেখা গিয়েছে, মহিলাদের চেয়ে পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। 

হৃদরোগের কিছু প্রাথমিক উপসর্গের উপরও জোর দিয়েছেন চিকিৎসকরা, যেমন, অস্বাভাবিক রকমের ক্লান্তি, শ্বাসকষ্ট, অস্বাভাবিক রকম ভাবে পা, গোড়ালি অথবা তলপেট ফুলে যাওয়া, চোয়াল, ঘাড়, পিঠ ও পেটে অস্বস্তি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, বমি, অস্বাভাবিক রকমের ঘাম, অনিয়মিত হৃদস্পন্দন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালের তথ্য বলছে, ২০৫০ সাল নাগাদ গোটা পৃথিবীতে হৃদরোগে আক্রান্ত হয়ে 3 কোটি ৫৬ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Space Conflict: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
Reincarnation Mystery: পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন
পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন
Earthquake in Tibet: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই

ভিডিও

Mangalkote Chaos: গ্রাম দখল করা নিয়ে মঙ্গলকোটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকায় তুমুল উত্তেজনা
Kolkata Medical College: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের
Aj Banglay LIVE: চোরবাগান বিপর্যয়ের তদন্তে প্রশ্নে পুলিশের ভূমিকা। CJP-কে আক্রমণে মুখ্য়মন্ত্রী। Chorbagan Incident
Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget