এক্সপ্লোর

Shubhanshu Shukla: মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ, চোখ ভিজল মায়ের

Shubhanshu Shukla Returns to Earth: সোমবারই মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন শুভাংশুরা।

নয়াদিল্লি: ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)

আগে থেকেই সেখানে মোতায়েন রাখা ছিল নৌকা, জাহাজ। শুভাংশুদের ক্যাপসুলটি জল ছুঁতেই, শুরু হয় উদ্ধারকার্য। একে একে সকলকে বের করে আনার কাজ শুরু হয়। এদিকে, ছেলের পৃথিবীতে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন শুভাংশুর পরিবার। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে যায় তাঁর। মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেন সকলে। (Shubhanshu Shukla Returns to Earth)

সংবাদমাধ্যমে শুভাংশুর মা বলেন, "আমাদের ছেলে ফিরে এসেছে। সকলকে ধন্যবাদ। গোটা পৃথিবী দেখল। আপনাদের সকলকেও ধন্যবাদ। এতদিন পর ছেলে ফিরেছে, আবেগ ধরে না রাখতে পারাই স্বাভাবিক।" এদিন ক্যাপসুল থেকে প্রথমে বের করে আনা হয় মিশন কমান্ডার পেগি হুইটসনকে। এর পর হাসিমুখে বেরিয়ে আসেন শুভাংশু। ক্যামেরা দেখে হাতও নাড়েন তিনি।

শুভাংশুকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মহাকাশে ঐতিহাসিক অভিযান শেষে গোটা দেশের সঙ্গে আপনাকে পৃথিবীতে স্বাগত জানাই। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন। মহাকাশে মানুষ পাঠানোর আমাদের যে অভিযান, সেই 'গগনযান' অভিযানের পথে একটা মাইলফলক তৈরি হল'।

সোমবারই মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন শুভাংশুরা। দীর্ঘ সাড়ে ২২ ঘণ্টার যাত্রা শেষে পৃথিবীতে নামলেন তাঁরা। তবে পৃথিবীতে ফিরলেও, এখনই নিজ নিজ ঘরে ফেরা হবে না তাঁদের। নিয়ম মেনে কোয়ারান্টিনে থাকতে হবে। স্বাস্থ্যজনিত নিরাপত্তাপর কথা ভেবেই এমন নিয়ম। আগামী কয়েক দিন নিভৃতবাসে রেখে তাঁদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার ফলে, তাঁদের শরীরে বেশ কিছু পরিবর্তনও ঘটেছে। পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে কিছুটা। সেই মতো প্রশিক্ষণ চলবে। এর পরই পরিবারের কাছে ফিরতে পারবেন। 

গত ২৫ জুন বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশু-সহ ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা SpaceX-এর মহাকাশযান ড্রাDragon. ২৬ জুন মহাকাশ স্টেশনে পৌঁছন মিশন কমান্ডার পেগি হুইটসন, স্পেস ক্র্যাফটের পাইলট শুভাংশু, ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুই মহাকাশ অভিযান বিশেষজ্ঞ পোল্যান্ডের স্লাওসৎ উজনানস্কি-উইশনিওস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। মহাকাশে পৌঁছতে ২৮ ঘণ্টা সময় লেগেছিল তাঁদের। ফিরতে লাগল সাড়ে ২২ ঘণ্টা।

৪১ বছর আগে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। তবে শুভাংশুই প্রথম প্রথম ভারতীয়, যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও চালান তিনি। ভারতের জন্য এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে 'গগনযান' অভিযানের আওতায় মহাকাশে মানুষ পাঠাতে চায় ISRO. শুভাশুর অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। ভারতের পাশাপাশি, পোল্যান্ড এবং হাঙ্গেরিও ইতিহাস রচনা করল। গত অর্ধ শতকে এই প্রথম তাদের কোনও নাগরিক মহাকাশে পদার্পণ করল।

সবিস্তার আসছে

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget