এক্সপ্লোর

Sunita Williams Homecoming: পৃথিবীতে ফিরলেও এখনই ঘরে ফেরা হবে না সুনীতার, থাকতে হবে কোয়ারান্টিনে

Sunita Williams to be Quarantined: দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে এমনিতেই শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। হাড় ক্ষয়ে যায়, পেশি ক্ষয়ে যায়, কমে যায় দৃষ্টিশক্তি।

নয়াদিল্লি: গিয়েছিলেন আট দিনের অভিযান। নয় নয় করে সাড়ে ন’মাস পার। অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। মঙ্গল-বুধে ভোররাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে অবতরণের কথা তাঁদের। কিন্তু পৃথিবীতে ফিরলেও সঙ্গে সঙ্গে বাড়িতে পরিবারের কাছে ফিরতে পারবেন না তাঁরা। বরং বেশ কয়েকদিন নিভৃতবাস বা কোয়ারান্টিনে কাটাতে হবে তাঁদের। (Sunita Williams Homecoming)

দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে এমনিতেই শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। হাড় ক্ষয়ে যায়, পেশি ক্ষয়ে যায়, কমে যায় দৃষ্টিশক্তি। হাঁটাচলা, এমনকি নড়াচড়া করতেও সমস্যা হয়। সেই সঙ্গে মহাকাশ থেকে রোগ-জীবাণু নিয়ে ফেরার ঝুঁকিও থাকে। সেই কারণে মহাকাশ থেকে পৃথিবীতে নামার সঙ্গে সঙ্গে নিভৃতবাসে নিয়ে যাওয়া হয় তাঁদের, যাতে তাঁদের থেকে সংক্রমণ পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। সুস্থতা প্রমাণিত হওয়ার পরই বাড়ি ফেরার অনুমতি মেলে। (Sunita Williams to be Quarantined)

ইলন মাস্কের সংস্থা SpaceX-এর মহাকাশযান Crew-9 সুনীতা এবং ব্যারিকে নিয়ে পৃথিবীতে ফিরছে। পাশাপাশি, ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরছেন NASA-র আর এক মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর নভোশ্চর অলেকজান্ডার গরবুনভও। ফ্লোরিডা উপকূলে নামার পর তাঁদের NASA-র Johnson Space Center-এ নিয়ে যাওয়া হবে। সেখানেই কয়েক দিন থাকবেন তাঁরা। দফায় দফায় হবে স্বাস্থ্যপরীক্ষা। শারীরিক সক্ষমতাও পরীক্ষা করে দেখা হবে তাঁদের।

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফিরলে সাধারণত সাত দিন কোয়ারান্টিনে রাখা হয় মহাকাশচারীদের। কিছু ক্ষেত্রে আবার নিভৃতবাস দীর্ঘমেয়াদি হয়। Apollo 11-এর মহাকাশচারীদের ২১ দিন কোয়রান্টিনে রাখা হয়েছিল। সুনীতাদের কতদিন কোয়ারান্টিনে রাখা হবে এখনও তা খোলসা করেনি NASA. তবে মহাকাশে থাকাকালীনই সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। তাঁরা পৃথিবীতে এলেই পরিস্থিতি বোঝা সম্ভব হবে। 

সুনীতা এবং ব্যারির তৃতীয় মহাকাশ সফর ছিল এটি। তাঁদের প্রশংসা করেছেন ভারতের ISRO-র প্রধান ভি নারায়ণন। সুনীতাকে নিয়ে তিনি বলেন, "এই ধরনের অভিযানে চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক। তবে আমি নিশ্চিত, উনি (সুনীতা) নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন।" তিনি আরও বলেন, "ওঁর প্রাণশক্তি অদম্য। একের পর এক পরীক্ষা চালিয়ে গিয়েছেন। ওঁর পরীক্ষা থেকে আমরাও উপকৃত হব। গগনযান অভিযানে সহযোগিতা মিলবে।" সুনীতা এবং বাকিরা যাতে নিরাপদে ফিরে আসেন, এই মুহূর্তে প্রার্থনা করছে গোটা পৃথিবী।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget